Author: mh sohag

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে, তা কোনোভাবেই সফল হবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায়।’ নাঈম কাসেম বলেন, ‘লেবাননসহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।’ তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যেকোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান…

Read More

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা। অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’, যা গেয়েছেন ফারিণ ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নয়, একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন। গানটিতে তিনি প্রযোজক হিসেবেও অভিষেক ঘটালেন। এটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন ফারিণ ও ইমরান। ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর…

Read More

ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ১২তম আসর। সিলেট থেকে যাত্রা শুরু হয়ে টুর্নামেন্টের শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়—এমনটাই জানিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবি। বিপিএলের নিলাম শেষ হয়েছে গত রোববার, তবে আলোচনা এবং উত্তাপ এখনো বজায় আছে। নতুন মালিকানায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। নিলামের পর দলগুলোর স্কোয়াড প্রায় ঠিক থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে একাধিক দলের সম্ভাব্য নেতৃত্বে কারা থাকছেন। রংপুর রাইডার্সকে আগের মতোই নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সহ–অধিনায়কের নাম এখনো নিশ্চিত নয়। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের নেতৃত্বে দেখা যেতে পারে সৌম্য…

Read More

আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি বলেন, যদি নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করেন, তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান, তিনি এই সফরে যাবেন। নেতানিয়াহু মেয়র মামদানির সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন, মামদানি যদি ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনা সম্ভব। মেয়র মামদানি আইসিসি-র গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশ্বনেতাদের নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ইসরাইল এই…

Read More

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি বাবা-মা হয়েছেন। আর অভিনেত্রীকে সন্তান হওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি। গত ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সেই থেকে আড়ালে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ভিকি কৌশল এসেছিলেন। বাবা হওয়ার অনুভূতি কেমন জানালেন অভিনেতা। বাবা হওয়ার পর খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান ভিকি কৌশল। অভিনেতা বলেন, এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম— এই দিনটি যেদিন আসবে, হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এ মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে। ভিকি কৌশল বলেন, এখনো ছেলের নাম…

Read More

২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে দারুণ এক ঘোষণা দিয়েছে খেলনা প্রতিষ্ঠান লেগো। ফুটবল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস ফিফা বিশ্বকাপের ট্রফিটি বানানোর সুযোগ করে দিচ্ছে তারা। এবার ঘরে বসেই তৈরি করা যাবে ফিফা বিশ্বকাপ ট্রফির লেগো সংস্করণ। ১৯৭৪ সালে জুলে রিমে ট্রফির পরিবর্তে নতুন এই ট্রফি আসে। ১৪.৫ ইঞ্চি উচ্চতা এবং ১৩.৫ পাউন্ড ওজনের সোনার এই ট্রফি ফুটবলের সর্বোচ্চ সাফল্যের প্রতীক। খুব কম মানুষের এই ট্রফি হাতে তোলার সুযোগ হয়। শুধু বিশ্বকাপজয়ী খেলোয়াড়, ফিফা সভাপতি এবং রাষ্ট্রপ্রধানেরা এটি হাতে নিতে পারেন। এই ট্রফির খুব কাছে যাওয়ার সুযোগও সাধারণ মানুষের নেই। তাই ভক্তদের স্বপ্ন পূরণে ফিফা এবার লেগোর সঙ্গে কাজ করেছে।…

Read More

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার চীনের ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সিইএনসি বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) ভূগর্ভে উৎপত্তি হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভূমিকম্পে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও হতাহত কিংবা ভবন ধসে পড়ার তথ্য পায়নি কাউন্টি কর্তৃপক্ষ। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আকচি…

Read More

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব রয়েছেন। বিয়ে, সম্পর্ক নিয়ে তিনি নেটিজেনদের মাঝে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন। অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন। এরপর দুজনই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট—এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেন। সে কারণে অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি…

Read More

ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন। অন ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও অ্যাশেজে এর আগেও আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এবারের অ্যাশেজের পার্থ টেস্টে সৈকত ছিলেন টিভি আম্পায়ার। সেই ম্যাচে অবশ্য বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক বড় বিতর্ক সৃষ্টি হয়। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট…

Read More

১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর করতে চলেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, এ আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ইউটিউবের দাবি, এই আইন তড়িঘড়ি করে বানানো হয়েছে। এই আইন কার্যকর করা হলে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আর এ নিয়ে দেশটিতে চলছে—একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। ইউটিউব আরও জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা শুরু হলে অভিভাবকরা আর তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখার সুযোগ পাবেন না। কনটেন্ট সেটিংস নিয়ন্ত্রণ বা কোনো চ্যানেল ব্লক করার সুযোগ তাদের হাতে থাকবে…

Read More