দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গোপনে তারা বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। যদিও এর আগে ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’; তবে কেউ-ই সঙ্গীর নাম প্রকাশ করেননি। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন রাশমিকা-বিজয়। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন তারা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর…
Author: mh sohag
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র আগামীকাল শুক্রবার। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ এর বিশ্বআসর, কারণ এবার ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮ দল। এর মধ্যে বেশির ভাগ দলই ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। বাকি আছে ছয়টি প্লে-অফ ম্যাচের বিজয়ী। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন এবং ফাইনাল হবে ১৯ জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, ৫ ডিসেম্বর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন। ড্র শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচ সূচি ঘোষণা করা হবে পরদিন শনিবার সন্ধ্যা ১১টায়। ৪২টি নিশ্চিত দল এবং ছয়টি প্লে-অফের…
প্রায় ২ মাস বন্ধ থাকার পর জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং ফের খুলে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের। প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে পাকিস্তানের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হলেও বাণিজ্য এখনও স্থগিত রয়েছে। তিনি আরও বলেন, ‘আফগান জনগণের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই’। সাম্প্রতিক বছরগুলোতে পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা…
বলিউডে চলতি বছর এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে ফল হয়েছিল ঠিক তার বিপরীত। শুধু বড় তারকা, বিশাল বাজেট আর ব্যয়বহুল প্রচারই একটি সিনেমার সাফল্যের চাবিকাঠি হতে পারে না। চাই ভালো গল্প, ভালো চিত্রনাট্য এবং দর্শকদের ভালোবাসা— এসবই শেষ কথা। বলিউডে এমন কিছু সিনেমা ফ্লপের তালিকায় নাম লিখিয়েছে। যেখানে ছিল দুর্বল গল্প, চিত্রনাট্য এবং নেতিবাচক পর্যালোচনা। আর সে কারণে আকাশছোঁয়া প্রত্যাশায় ব্যর্থতার ছাপ পড়ে। এমন কিছু সিনেমায় হিরো ছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান থেকে শুরু করে শহীদ কাপুর— এমনকি হৃতিক রোশনের মতো বড় তারকাও। চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালের…
নেইমার আবারও নায়ক হয়ে উঠলেন। জুভেনতুদের মাঠে হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের দারুণ এক জয়। এই জয়ে ‘মুক্তির’ আরও কাছে চলে গেল সান্তোস। ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কা থেকে কিছুটা মুক্তি পেয়েছে দলটি। এই জয়ের ফলে সান্তোস লিগ টেবিলে ৪৪ পয়েন্ট নিয়ে উঠে গেছে ১৪তম স্থানে। অবনমন অঞ্চল থেকে তারা অনেকটাই ওপরে উঠে এসেছে দলটি। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রুজেইরো, যারা আছে পয়েন্ট তালিকার শীর্ষ তিনে। সেই ম্যাচে ফল যাই হোক, সান্তোসের প্রথম বিভাগে থাকার ভালো সুযোগ তৈরি হয়েছে। নেইমারের হ্যাটট্রিকের মহিমা বেড়ে যায়, তার একটা বিষয় সামনে নিয়ে এলে। তিনি এই ম্যাচ খেলেছেন মেনিসকাসের চোট…
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তাসহ ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন, ‘দন্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন।’ নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মির) গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহের পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে…
বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় প্রভা তার সেই অভিজ্ঞতার কথা জানান। ভিডিওবার্তায় প্রভা বলেন, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া কিংবা বেটিংসংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন রাখা হয়। অভিনেত্রী বলেন, গেমস কিংবা এ ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত ছিলেন না। তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন— সাইটটি কীসের জন্য কাজ করবে।…
এমন অনেক খেলোয়াড় আছেন, যারা ব্যক্তিগতভাবে ভালো কারলেও দল হেরে যায়! সেই তালিকায় নথিভুক্ত হওয়ার পথে ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। ভারতের মহারাষ্ট্রে জম্ম নেওয়া এই ক্রিকেটার সেঞ্চুরি করলেই টিম ইন্ডিয়া হেরে যায়। ২০২৩ সালের ২৮ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে (১২৩) মেইডেন সেঞ্চুরি করেন ঋতুরাজ। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ম্যাচে গুয়াহাটিতে ভারত সেদিন ৩ উইকেটে রেকর্ড ২২২ রান করেছিল। অথচ রেকর্ড রান করেও সেদিন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরির ম্যাচে ভারতকে ৫ উইকেটে হেরে যেতে হয়। আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড়ের মেইডেন (১০৫) সেঞ্চুরির ম্যাচে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে…
মার্কিন বিমান বাহিনীর অভিজাত এরিয়াল ডেমোনস্ট্রেশন টিম ‘থান্ডারবার্ডস’-এর একটি এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার ঘটনা ঘটে। পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। বিমান বাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোভান্টে জনসন বুধবার এক ইমেইলে নিশ্চিত করেছেন, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জানা গেছে, এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির একটি শুকনো হ্রদের…
বলিউড অভিনেত্রী অদিতি রাও সদ্য বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন। অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। জমিয়ে সংসার করার পাশাপাশি শুটিংও করছেন নিয়মিত। সে জন্য নিয়মিত যোগব্যায়াম করে থাকেন তিনি। নাচও চর্চা করেন। তবে প্রতিদিন একই ধরনের ব্যায়াম করেন না অভিনেত্রী। প্রতি দিনের শরীরচর্চায় নানা রকম যোগাসন, অ্যারোবিক্স ঘুরিয়ে-ফিরিয়ে করেন। এতে একঘেয়েমি আসে না বলেই দাবি অদিতি রাওয়ের। ‘পর্দায় সুন্দর দেখানোর জন্য ফিটনেস জরুরি’ বলে জানান অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদিতি রাও হায়দারি এমন কথাই বলেন। খেতে ভীষণ পছন্দ করেন। খাওয়া নিয়ে অত খুঁতখুঁতে নন তিনি। তবে ছিপছিপে গড়ন ধরে রাখতে মেপে তো খেতেই হয়। তিনি…

