Author: mh sohag

দুর্দান্ত লড়াইয়ের পরও হেরে গেলো বাংলাদেশ যুব হকি দল। যুব হকি বিশ্বকাপের গত আসরের রানার্স আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় লাল সবুজের দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল যুব হকি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩ গোলে পিছিয়ে থেকেও সমতা আনে আমিরুলের হ্যাটট্রিকে। আজ রানার্স আপ ফ্রান্সের ঘাম ছুটিয়েছেন সামিনরা। চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে…

Read More

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদির পুতিন। খবর বিবিসি’র তবে তিনি এরমাঝেই ইউরোপের বিরুদ্ধে হুমকি ছুঁড়ে রেখেছেন। মস্কোর অন্য স্থানে মঙ্গলবার (২ ডিসেম্বর) একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন, সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন। পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে কড়া বার্তা দেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ইউরোপ নিজেই ইউরোপীয় সমাধান প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে। এসময় রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, তারা কোনো শান্তিপূর্ণ…

Read More

টিভি নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এ অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়। এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এ সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘জীবনে নানা আবরণ পড়তে থাকে। চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের…

Read More

বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন সিদ্ধান্ত এসেছে। জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার তার বক্তব্য এবং দলিল উপস্থাপন করতে অতিরিক্ত সময় চাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্তের সময়সীমা আরও বাড়িয়েছে। এর ফলে মনজুরুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে স্বাধীন কমিটি আরও সময় পাবে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিবরণ এবং প্রয়োজনীয় বক্তব্য দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। তার অনুরোধে তদন্তের মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে, নারী জাতীয় দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা। অভিযোগটি সামনে আসার…

Read More

মালয়েশিয়ার ইতিহাসে বিরল এক ঘটনা ঘটল মঙ্গলবার। দেশের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অর্থনৈতিক নাশকতা ও দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্নের অভিযোগ এনেছেন। শতবর্ষী নেতা মাহাথির মঙ্গলবার সকালে আইনজীবী রফিক রশিদের সঙ্গে পুত্রাজায়া পুলিশ সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। মাহাথির বলেন, গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনোয়ারের স্বাক্ষরিত মালয়েশিয়া–ইউএস অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি) দেশের জন্য হুমকি তৈরি করেছে। তার দাবি, চুক্তিটি মালয়েশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে, বিদেশি শক্তির ওপর নির্ভরতা বাড়াবে এবং জাতীয় নীতিনির্ধারণে দেশের ক্ষমতা কমিয়ে দেবে। মাহাথির বলেন, এই চুক্তি মালয়েশিয়ার সার্বভৌমত্ব অগ্রাহ্য করে বিদেশি প্রভাবের…

Read More

আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি, কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এ দাবি বলিউডপাড়ায় বিতর্কের ঝড় তুলেছে। এ বিতর্ক যেন থামছেই না। দীপিকার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ আলোচনাও তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বলছে, আবার অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাধুরীর অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেছেন। অভিনেত্রী বলেন, যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম হয়ে গেলো রোববার। নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখে নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়েলস। নাঈম বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। মোহাম্মদ নাঈমের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নাঈমের দাম উঠেছে ১ কোটি ১০ লাখে। লিটনকে ৭০ লাখেই নিয়েছে রংপুর। লিটনের চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয়। তাকে ৯২ লাখে কিনেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হলো, নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কি না। জবাবে তিনি বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ…

Read More

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে ‘বিরতি’ নয়, তিনি চান যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি। একই সঙ্গে তিনি আশা করছেন এখানে কোনো ‘গোপন খেলা’ হবে না। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাশিয়ায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে এখনও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদির পুতিন। খবর বিবিসি’র এর মাঝেই এক বার্তায় রুশ প্রেসিডেন্ট হুঁমকি ছুড়ে রেখেছেন। ইউরোপের প্রস্তাবগুলোকে তিনি ‘রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি-উদ্যোগকে ‘বাধাগ্রস্ত’ করছে। খবর দ্য…

Read More

রণদীপ হুডা ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ে করেন মণিপুরের মডেল ও অভিনেত্রী লিন লৈশরামকে। হরিয়ানার জাঠ পরিবারের ছেলে হয়ে মণিপুরি মেয়েকে বিয়ে করা নাকি খুব একটা সহজ ছিল না। পরিবারের মত ছিল না প্রথমে। মণিপুরের লিনকে মানতেই পারছিল না রণদীপের পরিবার। মণিপুরি মেয়ে লিনকে হরিয়ানায় নিজের বাড়িতে ঢোকানোর আগে নাকি জিনস-টপের বদলে চুড়িদার পরান, ঘোমটা দিয়ে মাথা ঢেকে নিতে বলেন অভিনেতা!  খবর আনন্দবাজার অনলাইনের। প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন হতে চলেছেন লিন ও রণদীপ। খুব শিগগিরই নতুন অতিথি আসছে তাদের সংসারে। যদিও লিনের সঙ্গে রণদীপের বিয়েটা সহজ ছিল না। রণদীপ নিজেই জানান, একই সম্প্রদায়ের মেয়ে না-হওয়ায় লিনকে নিয়ে…

Read More

২০২৫ সাল প্রায় শেষ হওয়ার পথে। চলতি বছরের ফুটবল জগতটা ছিল নানা রোমাঞ্চকর ঘটনার সাক্ষী। তবে একটা বিষয় প্রায় নিয়মিতভাবে দেখা গেছে, তা হলো দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের প্রায় প্রতিটি ম্যাচে গোল করতে থাকা। ২০২৫ সালে গোলের দিক বিবেচনায় এমবাপ্পে ছিল সবচেয়ে ধারাবাহিক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত এমবাপ্পের গোল সংখ্যা ৬০, আর ২০২৫ সালে তিনিই সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন। প্রথমে ক্লাবের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক। রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে এই বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে ২৩ গোল এসেছে এই মৌসুমে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশই এসেছে এমবাপ্পের পা থেকে। ২০২৪ সালে…

Read More