Author: mh sohag

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দার পাশাপাশি এখন বড়পর্দাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। সেই সঙ্গে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসাবেও নিজেকে পরিচিত করে তুলেছেন। সম্প্রতি অভিনেত্রীর নতুন গানের টিজার প্রকাশ পেয়েছে। গত বছর তাসনিয়া ফারিণ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয়। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেই সুবাদে অভিনেত্রীর নতুন গানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ভক্ত-অনুরাগীরা। তাসনিয়া ফারিণও জানিয়েছেন নতুন গান নিয়ে তার পরিকল্পনার কথা। কিংবদন্তি গীতিকার কবির বকুলের লেখা গান ‘মন গলবে না’ এবার কণ্ঠ দেবেন অভিনেত্রী। ফারিণের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটিওর গীতিকার ছিলেন তিনি। প্রথম গানের মতো এবারের গানটিরও সুর ও সংগীত…

Read More

সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রাখতে ইন্টার মিলানের জন্য রোববার (৩০ নভেম্বর) পিসার বিপক্ষে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর আবার পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জোড়া গোল করে দলকে জয় এনে দেন। ম্যাচে ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ, এরপর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ, নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। সিরি ‘আ’-তে এটি তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলার গড়তে পারেননি। ইন্টার মিলানের…

Read More

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের অন্ধকারে ১৩ নারী ও এক নবজাতককে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ধারাবাহিক গণ-অপহরণের সর্বশেষ ঘটনা এটি। বার্তাসংস্থা এএফপিকে এক স্থানীয় বাসিন্দা জানান, শনিবার (২৯ নভেম্বর) রাত থেকে রোববার (৩০ নভেম্বর) ভোরের মধ্যে সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার ১০ জন ব্রাইডসমেডসহ মোট ১৪ জনকে অপহরণ করা হয়েছে। চাচো গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি বলেন,‘গত রাতে ডাকাতেরা আমাদের গ্রামে হামলা চালায় এবং জাঙ্গো পাড়ার একটি বাড়ি থেকে নববধূ ও ১০ জন ব্রাইডসমেডসহ ১৪ জনকে তুলে নিয়ে যায়।’ তিনি আরও জানান, নবজাতক শিশু, শিশুটির মা এবং আরেক নারীকে অপহরণ করেছে হামলাকারীরা।…

Read More

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর বেশ কিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলে আসছিল। সেই গুঞ্জনে আজ সত্যিতে রূপ নিয়েছে। সোমবার ০১ ডিসেম্বর) জানা গেল বিয়ের খবর। দুই তারকার ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে বিয়ের খবর দিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। তবে সামান্থা কিংবা রাজ কেউ-ই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানাননি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ জনের মতো অতিথি। সামান্থা বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন বলে খবরে বলা হয়েছে। গত রোববার রাতে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে, এই জুটি…

Read More

সর্বশেষ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন সাত ক্রিকেটারকে নিলাম থেকে বাদ রাখা হয়েছিল। এই তালিকায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও ছিলেন। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে যেন কোনো ধরনের দুর্নীতি ঢুকতে না পারে, সে লক্ষ্যেই নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। আগামী মৌসুমে প্রতিটি দলে সিআইডির সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এ উদ্দেশ্যে সিআইডির সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। রোববার (৩০ নভেম্বর) বিপিএল নিলাম শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সিআইডির কর্মকর্তাদের যুক্ত করা প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘খেলার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টেগ্রিটি ইউনিট তো থাকবেই,…

Read More

যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি’ মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক)-এর সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর আল জাজিরার। রোববার (৩০ নভেম্বর) প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র  ভেনেজুয়েলার তেলসম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়—‘হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে’। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, ‘এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ।’ মাদুরো আরও জানান, তিনি ‘দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে…

Read More

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় দেবের বান্ধবী নীরব থাকেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে জানান রুক্মিণী মৈত্র। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে সেই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল— এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি। রুক্মিণী মৈত্র বলেন, যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে…

Read More

টেস্ট ক্রিকেটে ফেরার গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। ভারতের টেস্ট ব্যর্থতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, বিরাট কোহলি হয়তো আবার সাদা পোশাকে ফিরবেন। কিন্তু রাঁচিতে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর তিনি নিজেই সেই জল্পনায় শেষ টানলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো শতরান করার পর কোহলি স্পষ্ট জানালেন, এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ার একটিমাত্র ফরম্যাটেই সীমাবদ্ধ— ওয়ানডে ক্রিকেট। ১৭ রানে জয়ের পর ম্যাচের ফলের চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। শুরু থেকেই সাবলীল ব্যাটিং, দারুণ রানিং আর শট বাছাই— সব মিলিয়ে কোহলির ইনিংস ভারতকে এগিয়ে নেয়। এই পারফরম্যান্স দেখেই নতুন করে দাবি উঠেছিল তাকে আবার টেস্ট দলে ফেরানোর। তবে কোহলি নিজেই সে সম্ভাবনা…

Read More

নিজের নামে প্লট বরাদ্দ না থাকলেও যে কারণে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে চার্জশিটে তার কারণ উল্লেখ করেছে দুদক। দুদক অভিযোগপত্রে উল্লেখ করেছে, আসামি টিউলিপ রিজওয়ানা যখন জানতে পারেন যে, তার খালা আসামি শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে তার নামে, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহরে প্রত্যেকে ১০ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন। তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্বপালনকালে একইসাথে তার মা রেহানা সিদ্দিক, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। মসজিদে বিয়ে এবং স্বামীকে নিয়ে বক্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। সম্প্রতি মসজিদে বিয়ের সিদ্ধান্ত এবং স্বামীর বয়স নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সোজাসাপ্টা সেই সমালোচনার জবাব দেন শবনম ফারিয়া। অভিনেত্রী বলেন, মসজিদে বিয়ের পরিকল্পনা একেবারেই তিনি বা তার স্বামী নেননি। বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? যেহেতু বাবা নেই, তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোনজামাইয়ের কাছ থেকে অনুমোদন নিতে হয়। মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনা…

Read More