তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন—বলেও গুঞ্জন উঠেছে। এরমধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানুম। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন। এ সময় জেলের বাইরে কয়েকশ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন। ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পান…
Author: mh sohag
লাহোরের তরুণ সংগীতশিল্পী রোমাইসা তারিক বর্তমানে ‘পাকিস্তান আইডল’-এর সেরা ১৬–তে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় এই রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর থেকেই তার জীবন বদলে গেছে বলে জানান তিনি। রোমাইসার ভাষায়, ‘এখন যেখানে যাই, সবাই আমাকে চিনে ফেলে। দারুণ এক অনুভূতি, তবে মাঝে মাঝে মজার ঝামেলাতেও পড়তে হয়। পাকিস্তান আইডল আমার জীবনে রঙ ছড়িয়ে দিয়েছে।’ প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শেখা হয়নি তার। বোনের অনুপ্রেরণাতেই গান চালিয়ে যান রোমাইসা, আর সেখান থেকেই আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ান পাকিস্তান আইডলের মূল মঞ্চে। ইতোমধ্যে বেশ সম্ভাবনাও দেখিয়েছেন তিনি। লোকগীতি ‘লৌঙ্গ গাভাঁচা’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান রোমাইসা। সামাজিক মাধ্যমে তার গান দ্রুত ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই দেশজুড়ে পরিচিতি…
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দাপুটে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ দল। সেই শঙ্কা কাটিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। আজ মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের ১৯.৫ ওভারে ১১৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। সিরিজ জয়ের এই ম্যাচে হয়েছে দুটি রেকর্ড। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচটি লুফে নিয়ে টাইগার ক্রিকেটার তানজিদ হাসান তামিম গড়েছেন…
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। খবর আল আরাবিয়ার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। তার প্রশাসনের ভাষায়, এটি একটি ‘রক্তস্নান’ ও ‘প্রক্সি যুদ্ধ’। গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আশার আলো দেখাতে পারেনি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর সম্পর্ক দারুণ ছিল। বিভিন্ন সময় দুই তারকা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। বহুবার ভাইজানকে নিজের ছেলে বলে উল্লেখ করেন ধর্মেন্দ্র। কিংবদন্তির প্রয়াণে শোকাহত সালমান। এই প্রবীণ অভিনেতা গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন ভাইজান। ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৩১ অক্টোবর শ্বাসকষ্টের কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর ছাড়া পাওয়ার পর তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। বাড়ি ফিরেও তার অবস্থা ভালোছিল না। অবশেষে ২৪ নভেম্বর কালজয়ী অভিনেতা মারা যান। ‘বিগ বস ১৯’-এর সর্বশেষ পর্বে ধর্মেন্দ্রকে…
প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা হওয়ায় আজকের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে এই দুই দল। তার আগে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ দুই দলের সামনে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হয়েছে। নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ বাদ পড়েছেন। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম। শেষ ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এবার একাদশেও…
পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসের কারণে ডুবে গিয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২৫ জন। এছাড়া এ ঘটনায় প্রায় ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির। পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে আন্দিনা সংবাদ সংস্থা জানায়, উকায়ালির আমাজন জঙ্গল অঞ্চলের ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। তবে, নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি। নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ২৫ জন আহত হয়েছে এবং প্রায় ৪০ জন নিখোঁজ’ রয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া পরিবারগুলোর কাছ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা জানার এবং…
অবশেষে গুজব সত্য হলো। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু। সোমবার সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন। সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামলী দেকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। রাজ ও ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল : হানি বানি’তে অভিনয় করেন সামান্থা। ধারণা করা হয়, এক…
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ১৯তম সংস্করণের নিলামে অংশ নেবেন না বলে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, এটি তার জন্য একটি ‘বড় সিদ্ধান্ত’, তবে তিনি আইপিএলকে প্রদত্ত সব সমর্থনের জন্য কৃতজ্ঞ। ম্যাক্সওয়েল লিখেছেন, ‘আইপিএলে অনেক অমূল্য মুহূর্ত কাটানোর পর, আমি এই বছর নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে বিশ্বমানের সহকর্মীদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, অসাধারণ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছি এবং এমন দর্শকের সামনে পারফর্ম করেছি, যাদের উত্সাহ অনন্য।’ তিনি আরও যোগ করেন, ‘ভারতের…
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে।’ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাঘাই সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি তুলে ধরে জানান, গত দুই দিনে তুরস্ক, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয়। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন ঘটছে। তবে এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরাইলি দখলদার সরকার।’ লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত বাড়ছে। লেবাননে যুদ্ধবিরতি ‘শত শত হাজার’ বার লঙ্ঘন করা হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে…

