বিপিএল নিলামে সবাইকে চমকে দিয়েছেন নাঈম শেখ। সবচেয়ে বেশি দাম পেয়েছেন তিনি। বিক্রি হয়েছেন ১.১০ কোটি টাকায়। এরপর তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের অনুভূতি। গতকাল একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নাঈম বলেছেন, ‘সত্যি কথা বলতে, প্রথমে খুব একটা মনোযোগ দিইনি। তিনটা দলের আগ্রহের কথা শুনেছিলাম, তাই জানতাম আনসোল্ড হব না। বেস প্রাইসে গেলেও সমস্যা ছিল না। পুরো নিলাম দেখিনি, তবে নার্ভাস লাগছিল। নিলাম আমাদের জন্য নতুন। এর আগে সবসময় ড্রাফট ছিল। তাই অনুভূতিটা আলাদা ছিল… আর ভালোও লেগেছে।’ দাম এতটা বাড়বে ভেবেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দুই–তিনটা দল ডাকবে এটা জানতাম। কিন্তু এত ওপরে যাবে, প্রথম কলের সবচেয়ে…
Author: mh sohag
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে শ্রীলংকার রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১৮ জন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাণকর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ডিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটির বিশাল অংশ জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং বন্যার কারণে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই লাখ মানুষ ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।…
আগে শাকিব খানের নাম শুনলেই ভূঁয়সী প্রশংসা করতেন অপু বিশ্বাস। কিন্তু এখন নীরবতাকে আপন করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে-ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।’ এ সময় শাকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি। নিজের কাজকে প্রাধান্য দেই, ব্যক্তিগত বিষয় নয়। আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’ সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়ে ফেলেছেন বিরাট কোহলি। জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির সঙ্গে তিনি ভেঙে ফেললেন শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন, যার সেঞ্চুরি ছিল ৫১টি। কোহলি এবার সেই রেকর্ড পেরিয়ে গেলেন। এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির। তার নামের পাশে আছে ৫২টি ওয়ানডে সেঞ্চুরি। দুই আর তিনে থাকা নামদুটো শচীন টেন্ডুলকারের। তিনি টেস্টে করেছিলেন ৫১টি সেঞ্চুরি, আর ওয়ানডেতে ৪৯টি। টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি, তিনি আছেন তালিকার ৪ নম্বরে। আর রিকি পন্টিং আছেন তালিকার পাঁচে, ৪১টি সেঞ্চুরি…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি বলেছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার কৌশল হিসেবে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সিনেটর জিশান। পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে, ইমরান খানের দল পিটিআই-এর সঙ্গে যুক্ত খুররম জিশান বলেন, ‘দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি।’ সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। এএনআই-কে জিশান বলেন, ‘এটা খুবই…
ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আবার আদালতের নির্দেশে হত্যা মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা-ডনসহ ১১ জনকে অভিযুক্ত করে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়। এরপর থেকেই ঢালিউডের খল-অভিনেতা ডন বেশ আড়ালে চলে যান। সেই মামলার অন্যতম আসামি হিসেবে নাম আসায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ডনের। যদিও তিনি জানিয়েছিলেন— বাসাতেই আছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন। অবশেষে অভিনেতা আবার সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘৫০ জন বন্ধু-বান্ধবীর জন্য উৎসর্গ করলাম।’ গানটি পোস্ট করার পরপরই তিনি বেশ প্রশংসাও পেয়েছেন নেটিজেনদের কাছ থেকে। সালমান…
বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ পা রেখেছিল জয় নিয়ে শীর্ষে উঠে যাওয়ার আশা নিয়ে। তবে জিরোনা তাদের সে আশা পূরণ হতে দেয়নি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিও রিয়ালকে রক্ষা করতে পারেনি। জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি, তবে জিততেও পারেনি, ১-১ গোলে ড্র করেছে দলটা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে তারা। শীর্ষে রইল বার্সেলোনাই। ১২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে অবনমন অঞ্চলে। সেই দলটাই রিয়ালের বিপক্ষে লিড নেয় বিরতির একটু আগে। আজেদিন উনাহির দুর্দান্ত শটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। এমবাপ্পে একটি গোল করলেও সেটি বাতিল হয়। তিনি গোলের সময় হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন বলে রেফারি তা বাতিল…
শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন। ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়। যা জানুয়ারি ২০২৪-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ দুই দিনের তুষারপাত। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মোট ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।…
ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। অভিনেত্রীর কথায়, লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের জন্য ভাবছেন না।…
লড়াই করেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। রাঁচিতে ভারত রেকর্ড ৩৪৯ রান করে। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত লড়াই করে যায় প্রোটিয়ারা। ম্যাথিউ ব্রিটজেক (৭২), মার্কু জেনসেন (৭০) ও করবিন বোসের (৬৮) দুর্দান্ত লড়াইয়ের পরও তীরে পৌঁছাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩৫০ রানের লক্ষ্য তাড়ায় ১৭ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা। রোববার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৩৪৯/৮ রান করেছে ভারত। এর আগে এই মাঠে ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়া ৫ উইকেটে সর্বোচ্চ ৩১৩ রান করেছিল। ৬ বছর পর আজ সেই রেকর্ড ভেঙে নতুন…

