আজ জিতলেই শনিবার পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। এমন সহজ সমীকরণের ম্যাচে আজ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা। এই দ্বীপরাষ্ট্রের দলকে আজ হারাতে পারলেই কাঙ্খিত ফাইনালে চলে যাবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতি জোরদারে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। ইতোমধ্যে তিন ম্যাচে টানা জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শ্রীলংকা নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে তৃতীয় পজিশনে…
Author: mh sohag
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাজারে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার ভিত্তিতে এক শতাংশ দাম বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি চার হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে। এছাড়া ডিসেম্বর মাসের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে চার হাজার ৯৪ দশমিক ২ শতাংশ প্রতি আউন্সে স্থির হয়েছে। টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে দিন দিন আরও বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে। নিউইয়র্ক ফেডের…
বন্ধু বিদায়ের খবর পেয়েই ছেলে অভিষেককে নিয়ে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন ধর্মেন্দ্রের কাছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বন্ধু ‘বীরু’ অন্তিমশয্যায়। শোকস্তব্ধ ‘শাহেনশাহ’ চুপ করে তাকিয়ে দেখছিলেন তাকে। গানে গানে বার্তা দিয়েছিলেন, তাদের বন্ধুত্ব অমর। সোমবার (২৪ নভেম্বর) বন্ধু ‘বীরু’ চিরবিদায় নিয়েছেন। রুপালি পর্দায় করা সেই প্রতিজ্ঞার মর্যাদা রাখলেন ‘জয়’। স্মৃতি হাতড়ে রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ বর্ষীয়ান অভিনেতা লিখলেন, এক অদ্ভূত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে। ধর্মেন্দ্রের প্রয়াণ অমিতাভের মনে এক বিরাট শূন্যতার জন্ম দিয়েছে। গ্রাস করেছে তাকে। তিনি আরও লিখেছেন, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আরেক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা…
এই বছর পাকিস্তান এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলেছে, যে কোনো দলের সর্বোচ্চ। ৪৫ ম্যাচ খেলে পরের অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। আর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা সব ম্যাচ খেলেছেন। সালমানের সবশেষ ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে রোববারের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। বাবর আজমের দারুণ ব্যাটিং ও উসমানের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান। আর এই ম্যাচ খেলে সালমান এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তিনি পেছনে ফেলেছেন ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে এতদিন শীর্ষে থাকা রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনিকে (২০০৭)। এক বছরে ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রথম কীর্তি গড়েন শচীন টেন্ডুলকার, ১৯৯৭…
আবারো ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এ সফর বাতিল করেন। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর বরাতে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলা। এতে অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে। এর আগে খবর…
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শিল্পী মহল ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ব্যক্তিগত জীবন, কাজের অভিজ্ঞতা ও পুরোনো স্মৃতি নিয়মিতই সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শেষকৃত্যের ছবি ও ভিডিওতে এখন ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে নেটদুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ধর্মেন্দ্রর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন—কখনো কবিতা, কখনো মনের কথা লিখে শেয়ার করতেন নিয়মিত। গত অক্টোবরে তার করা শেষ পোস্টে আসন্ন উৎসব ‘দশেরা’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘সামনেই নতুন বছর, সকলে সুস্থ থাকুন, উন্নতি হোক সকলের।’ নভেম্বরের শুরুতেই তার অসুস্থতার খবর সামনে আসে।…
টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ–আয়োজক শ্রীলঙ্কা। ভারতীয় বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই সম্মত হয়েছে—দুই দেশের দ্বৈরথ হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই কারণেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেই আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যদিও এটি উদ্বোধনী ম্যাচ কিনা তা এখনো নিশ্চিত নয়। খবরে আরও বলা হয়েছে, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল—উভয়ই অনুষ্ঠিত হতে পারে আমেদাবাদের…
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই-মেঘ আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং তা ভাসতে ভাসতে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছেয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাত আফার অঞ্চলে ঘটে, যা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে, ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রায় ৫০০ মিটার উচ্চতার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি রিফট ভ্যালিতে অবস্থান করছে-যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে…
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি তার অভিনয় দক্ষতায় ভক্তদের বরাবরই মুগ্ধ করেন। তবে প্রায়ই তিনি অনলাইন হেনস্থার শিকার হন। বিশেষ করে নারী তারকারা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বিদ্বেষপূর্ণ, কুরুচিকর এবং অশ্লীল মন্তব্যের মুখোমুখি হন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে হুমা জানিয়েছেন, অনলাইনে নেগেটিভ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ সত্যিই ক্লান্তিকর। তিনি বলেন, ‘বিকিনি পরা ছবির জন্য চাপ দেওয়া হয়, আবার পোস্ট করলে সমালোচনা করা হয়। এই দ্বিচারিতা লজ্জাজনক।’ হুমার মতে, রাস্তায় নারীদের কুরুচিকর মন্তব্যের জন্য যেমন শাস্তি থাকে, অনলাইনেও একই ধরনের আচরণের জন্য ব্যবস্থা হওয়া উচিত। তিনি বলেন, ইনবক্সে অশ্লীল ছবি পাঠানো বা অশোভন মন্তব্য করা হলে তারও শাস্তি থাকা উচিত। নারীরা কীভাবে পোশাক পরবেন,…
একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের মাধ্যম। শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষ্যেই খেলাধুলায় আকৃষ্ট হতেন অনেকে। মূলকথা হলো- মনকে চনমনে রাখা এবং অন্যদের বিনোদিত করাই ছিল খেলার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সময়ের পরিক্রমায় খেলাধুলায় এসেছে আভিজাত্য, এসেছে পেশাদারিত্ব। বেড়েছে অর্থের ঝনঝনানি। খেলায় অর্থের মোহ ঢুকে যাওয়ায়; খেলোয়াড় এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কদর কমে গেছে। খেলোয়াড়রা নিজেরাই একে অন্যের প্রতি, সতীর্থ-প্রতিপক্ষ, এমনকি আম্পায়ার কোচিং স্টাফ, কর্মকর্তা এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সেভাবে সম্মান দেখান না। শুধু তাই নয়, খেলা সরাসরি সম্প্রচার অবস্থায় খেলোয়াড়রা একে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ছেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। কথার…

