Author: mh sohag

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক তখনি পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় এই শিল্পী বলেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না…

Read More

আজ জিতলেই শনিবার পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। এমন সহজ সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা। এই দ্বীপরাষ্ট্রের দলকে আজ হারাতে পারলেই কাঙ্খিত ফাইনালে চলে যাবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এই ম্যাচটি শ্রীলংকা-জিম্বাবুয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতি জোরদারে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে…

Read More

মহাকাশে আটকে পড়েছিলেন তিনজন নভোচারী। তাদের উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, মানবহীন শেনঝো-২২ মহাকাশযান তিয়ানগং মহাকাশকেন্দ্রের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে। চীনের গণমাধ্যম বলছে, লং মার্চ-২এফ রকেটটি শেনঝু-২২ মহাকাশযান নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের পরপর জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, মহকাশে বর্তমানে তিনজন চীনা নভোচারী ঝাং লু, উ ফেই এবং ঝাং হংঝাং—তাদের মিশন চালিয়ে যাচ্ছেন। শেনঝো–২০ এর রিটার্ন ক্যাপসুলটি গত সপ্তাহে সন্দেহভাজন কক্ষপথের আবর্জনার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তাদের পৃথিবীতে ফিরতে দেরি হচ্ছিল। গত ৫ নভেম্বর সংস্থাটি জানায়, ধ্বংসাবশেষের আঘাতে ক্যাপসুলটি ‘নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের…

Read More

এ মুহূর্তে টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ‘পাত্র চাই’ লেখা একাধিক পোস্টার কলকাতা শহরের বিভিন্ন অলিগলিতে ঝুলছে। হঠাৎ এমন বিজ্ঞপ্তি দেখে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সেই সাদাকালো পোস্টারে বড় করে লেখা— ‘পাত্র চাই’, সঙ্গে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, রুক্মিণীর ব্যক্তিগত জীবনের বিষয়ে এটি কোনো ঘোষণা। কিন্তু পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম! এখন প্রশ্ন— কে এই দীপক চক্রবর্তী? শেষে জানা গেল, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রের নাম এটি। এতে খানিকটা ধোঁয়াশা কাটে। এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’র প্রচারের একটি অংশ। বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’।…

Read More

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে নাকানি চুবানি খাচ্ছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন টেস্টে ১২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে হেরে যায় ভারত। গুয়াহাটিতে চলমান টেস্টেও পরাজয়ের দ্বার প্রান্তে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি। ভারতীয় দলের ব্যর্থতার জন্য প্রধান কোচ গৌতম গম্ভীরের কঠোর সমালোচনা করছেন সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণচামারি শ্রীকান্ত। দল নির্বাচনে গম্ভীরের আনাড়িপনা ভারতকে ডোবাচ্ছে বলে মনে করেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাবেক এই অধিনায়ক বলেন,‘অক্ষর প্যাটেল (গুয়াহাটি টেস্টে) কেন খেলছে না? সে কি ফিট ছিল না? সব প্রতিযোগিতায় সে ধারাবাহিক ছিল। এত বেশি কাটাকাটি আর পরিবর্তন কেন? গৌতম গম্ভীর যা ইচ্ছা…

Read More

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়। ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে এ সংগীতশিল্পী সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই সমুদ্রে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার। এরপর শুরু হয় তার মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র। সিঙ্গাপুরে হওয়া ময়নাতদন্তের রিপোর্ট বলেছে, এই মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র নেই। পানিতে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তবে জুবিন গার্গের মৃত্যু নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভায় বিরোধীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। কর্মসংস্থান, অর্থনীতি, মানবকল্যাণের পাশাপাশি গায়ক জুবিন গার্গের মৃত্যুর প্রসঙ্গও তোলা হয়। এই দিন বিধানসভায় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল…

Read More

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কিছু দিন আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার সত্যি সত্যি সেই গুঞ্জন আর রইল না, হলো না শেষ রক্ষা। সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত হন এ বর্ষীয়ান অভিনেতা। তার মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে স্যোশাল মিডিয়াজুড়েও নানা পোস্ট করেছেন তারকারা। তবে এবার শাহরুখ খানের কোনো পোস্ট চোখে পড়েনি। বরং বলি বাদশাহ শাহরুখকে অভিনেতার শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে দেখা গেছে। আসলে ‘কিং’ সবসময়ই তার কর্তব্য পালনে অবিচল। তবে এবার সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করলেন বাদশাহ। ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন—শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে…

Read More

আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে ১ ও ২ ডিসেম্বর অনুশীলন করবে। দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। ৮ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৯ ডিসেম্বর পাকিস্তান দল অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে…

Read More

চার বছর আগে নিষিদ্ধ হলেও চীনে চুপিসারে আবার সক্রিয় হচ্ছে বিটকয়েন খনন বা মাইনিং। সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করে ও চীনের শক্তিসমৃদ্ধ কিছু প্রদেশে ডেটা সেন্টার বৃদ্ধির চাহিদাকে কাজে লাগাচ্ছে খনি পরিচালনায় থাকা বিভিন্ন ব্যক্তি ও কোম্পানি। ২০২১ সালের আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো খনির দেশ ছিল চীন। দেশটির আর্থিক স্থিতিশীলতা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের হুমকির কথা উল্লেখ করে ওই সময় বেইজিং সব ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করেছিল। বিটকয়েন মাইনিং কার্যক্রম ট্র্যাকিং সাইট ‘হ্যাশরেট ইনডেক্স’ অনুসারে, এ নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে চীনের বিটকয়েন মাইনিং বাজারের শেয়ার শূন্যে নেমে আসে। এরপর অক্টোবরের শেষ নাগাদ ১৪ শতাংশ নিয়ে ধীরে ধীরে তৃতীয় স্থানে…

Read More

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু এই অনাগ্রহী দুটি মানুষকে জুটি করেই তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে জুটি হিসেবে তাদের দেখা গেছে। সকাল সকাল ইন্ডাস্ট্রিতে যেন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। লাভ ইমোসহ একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। ক্যাপশন পড়ে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা! বলে কি না ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’। জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে ছবিটি প্রকাশ হতেই রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায়! তবে কি…

Read More