চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে বেইজিং সফরে যাবেন তিনি। একইসঙ্গে চীনা প্রেসিডেন্টকেও ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ফোনালাপে দুই রাষ্ট্রনেতা বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ানসহ বহু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও শি জিনপিং প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেছিলেন। সর্বশেষ এই ফোনালাপে তারা বাণিজ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ফেন্টানিল এবং তাইওয়ানসহ নানা ইস্যু নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়!’…
Author: mh sohag
ভারতের উদয়পুরে বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অভিনেতা রণবীর সিং থেকে শুরু করে শাহিদ কাপুরসহ বলিপাড়ার একঝাঁক তারকার মেলা বসে। তবে এই তারকাখচিত সন্ধ্যায় দেখা মেলেনি কাপুর পরিবারের লেডিকিলারখ্যাত অভিনেতা রণবীর কাপুরের। নেটদুনিয়ায় যখন বিয়ের আসরের নানা ভিডিও ভাইরাল হয়, ঠিক তখনই ভক্তদের মনে প্রশ্ন— অন্যরা থাকলেও রণবীর কাপুর নেই কেন? এ আলোচনার মধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছিলেন— টাকার বিনিময়ে তিনি কখনো কারও বিয়েতে নাচবেন না। যদিও অর্থের বিনিময়ে তারকাদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা বলিউডে নতুন কিছু নয়। তবে সর্বশেষ ওই বিয়েতে অভিনেত্রী নোরা ফাতেহি ও রণবীর সিংদের নাচের…
২০২৫ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে বলা যায়। আন্তর্জাতিক মঞ্চে বছরজুড়ে দলটি ইতোমধ্যে খেলেছে ৫৪টি ম্যাচ—যা এ বছর অন্য কোনো দেশ খেলেনি। আর সবগুলো ম্যাচেই দলের অংশ হিসেবে থেকে নতুন ইতিহাস গড়েছেন দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। রবিবার (২৩ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার মুহূর্তেই আগা অনন্য এক কীর্তি গড়েন। ওই ম্যাচটি ছিল তার চলতি বছরের ৫৪তম আন্তর্জাতিক ম্যাচ, যা এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড। এর আগে ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে এই রেকর্ড ধরে রেখেছিলেন রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ ও এমএস ধোনি। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৫…
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই, শনিবার (২২ নভেম্বর) রাজধানী ও আশপাশের এলাকায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে শনিবার থেকে রোববার পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’। কিছু দেশ রয়েছে যেগুলোতে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক কম। ওই দেশগুলো প্রধান ভূমিকম্পের…
মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দিন কয়েক আগে। তবে এবার গুঞ্জনকে সত্যি করে ‘সত্যিই’ চলে গেছেন বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওল, এমন দাবি করছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার। দেশটির সংবাদ সংস্থা আইএএনএসের খবর, দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র সিং দেওল। ৮৯ বছর বয়সে নিজের বাসায় প্রয়াত হয়েছেন এ অভিনেতা। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হি-ম্যান। তিনি কি সত্যিই মারা গেছেন কিনা, তা এখনও নিশ্চিত করেনি তার পরিবারের কেউ। কিন্তু সোমবার বেলা বাড়তেই আসে দুঃসংবাদ। এই ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে বলিউড পাড়া। ভারতের…
চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা দেখাল লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৪ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮–০ ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে না পারলেও রিফাত কাজী ও অপু রহমান দুজনই করেছেন জোড়া গোল। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন। শুরু থেকেই ম্যাচে দাপট ধরে রাখে বাংলাদেশ। ১৩তম মিনিটেই বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু রহমান গোল করে দলকে লিড এনে দেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত…
মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক বাজারে সোমবার (২৪ নভেম্বর) টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। রয়টার্স জানিয়েছে, মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে বেচাকেনার জন্য মার্কিন স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমিয়ে প্রতি আউন্স চার হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। ব্রোকারেজ রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেছেন, ডলারের দাম এখন ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। যদি ডলারের এই মূল্য ১০০-এর ওপরেই থাকে, তাহলে স্বর্ণের দাম আরও কমতে থাকবে। কারণ, ডলারের দাম বাড়লে অন্য দেশের মানুষের জন্য ডলারের…
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সরিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে চূড়ান্ত করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। প্রথম দিকে দীপিকার নাম জোরেশোরে শোনা গেলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী। রোববার (২৪ নভেম্বর) এক জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘স্পিরিট’ সিনেমার শুটিং পর্ব। আর সেখানেই নায়িকা হিসেবে তৃপ্তি দিমরির নাম প্রকাশ্যে আসে। প্রভাসের নায়িকা হিসেবে সেই সুযোগেই এন্ট্রি নিলেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি অভিনেত্রীর দ্বিতীয় কাজ। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে তৃপ্তিকে। হায়দরাবাদে অনুষ্ঠিত ‘স্পিরিট’ সিনেমার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
ম্যাচের ফল তখন কার্যত নির্ধারিত,বাকি কেবল রেফারির শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান নাওয়াফ। গোলমুখে দৌড়াতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ থেমে গিয়ে শরীর ঘুরিয়ে শূন্যে উঠে নেন অসাধারণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জালে পাঠানো থেকে ঠেকাতে পারেননি। এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে রোনালদো করেন তার সেই চিরচেনা উদযাপন। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে পাওয়া এই গোলটি সেই তালিকায় নতুন সংযোজন। ৪০ বছর বয়সেও তার এমন অভিনব গোল আবারও প্রমাণ করে ফিটনেসে তিনি এখনও টপ…
পাকিস্তানের সিন্ধ অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যেকোনও সময় পরিবর্তন হতে পারে। এমনকি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধ প্রদেশ ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদভানির প্রজন্মের মানুষ, ভারত থেকে সিন্ধ অঞ্চলের বিচ্ছিন্ন হওয়াকে কখনোই মেনে নেননি। তিনি বলেন, আমি এটাও বলতে চাই যে, লালকৃষ্ণ আদভানি তার এক বইয়ে লিখেছেন, সিন্ধি…

