ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। কল্যাণ নামক মহারাষ্ট্রের একটি অঞ্চলে তিন মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম (হাতজোড় করে মাথা নিচু) করতে বাধ্য করা হয়েছে। সম্প্রতি নির্জন একটি শ্রেণীকক্ষে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায় করার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরই এমন ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাশ্মীর মিডিয়া সার্ভিস ও যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভি নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে অনুযায়ী, নির্জন একটি শ্রেণীকক্ষে নামাজ আদায় করার একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা স্থানীয় আইডিয়াল কলেজে ঢুকে…
Author: mh sohag
ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর বসেছে। সেই বিয়েকে ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব দৃশ্যেই দেখা যাচ্ছে—বিয়েতে জমেছে বলিউড তারকাদের মেলা। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর—অনেকেই সেখানে নেচেছেন। তবে এ আয়োজন প্রথম নয়। প্রায়ই নানা ‘হাই প্রোফাইল’ বিয়েতে নিয়মিতই নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কার কত পারিশ্রমিক ধরা আছে? অনন্ত আম্বানির বিয়েতেও রণবীর সিংকে দারুণ নাচতে দেখা গিয়েছিল। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, একটি অনুষ্ঠানে তিনি নেন প্রায় ১ কোটি রুপি বা তার কিছু বেশি। আলিয়া ভাটকেও একসময় নিয়মিতই বিয়ের অনুষ্ঠানে…
ক্রিস্টিয়ানো রোনালদো আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই খেলতে পারবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পেলেও তাকে আর বাড়তি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না। ৪০ বছর বয়সী রোনালদোকে আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারার কারণে মাঠ ছাড়তে হয়। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। সাধারণত এমন আচরণে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু রোনালদোর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। বিবিসি স্পোর্ট জানিয়েছে, রোনালদো জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন। মূলত সেই বিষয়টিই ফিফার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তিনি ইতোমধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলেননি। ফলে আগামী…
নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যা জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানেই ‘নির্ভুলতার সঙ্গে’ লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। যা অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব-দি-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র…
ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। এই শিল্পীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ২০২৪ সালের ডামি নির্বাচনের পর দলটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো। অনুষ্ঠানগুলোতে শেখ মুজিব ও তার কন্যা গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক হাসিনাকে নিয়ে গানও গাইতেন। সম্প্রতি এরকম একটি গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুজিব, হাসিনা ও নৌকার গুণকীর্তন করে গাওয়া আবুল সরকারের এই গানটি ২০২৪ সালের মার্চে ‘গানের পাখি বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গান প্রকাশের সময়কাল অনুযায়ী ধারণা করা হচ্ছে, ২০০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের ডামি নির্বাচনের পর আবুল সরকার গানটি গেয়েছিলেন।…
২০২৬ বিশ্বকাপের ড্রয়ের আর বেশি দিন বাকি নেই। আগামী মাসের শুরুতেই দলগুলো জেনে যাবে যে আসছে বিশ্বকাপে কখনো কার বিপক্ষে ম্যাচ খেলতে হবে তাদের। তবে তার আগেই আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড জেনে যাচ্ছে নিজেদের নিয়তি। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে বিশেষ সুবিধা দেওয়া হবে এই ৪ দলকে। এই চার দল বিশ্বকাপে জায়গা করে নেওয়া শীর্ষ চারটি দল। সে কারণে আসন্ন ড্রয়ে দুটি আলাদা ভাগে রাখা হবে। যার ফলে ৪৮ দলের এই নতুন ফরম্যাটে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। মঙ্গলবার প্রকাশিত এই নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ের শীর্ষে থাকা স্পেন এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলাদা দুই অর্ধে থাকবে। একইভাবে তৃতীয় স্থানে…
১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগামাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে। এবার মালয়েশিয়াও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গত রোববার বলেন, সাইবার বুলিং, প্রতারণা ও যৌন হয়রানির মতো ক্ষতিকর বিষয় থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফাদজিল বলেন, এ ক্ষেত্রে সরকার অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের গৃহীত পদ্ধতি অনুসরণ করবে। বয়স যাচাই করতে পরিচয়পত্র কিংবা পাসপোর্টের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে যাচাই করা হবে। ফাহমি ফাদজিল আরও…
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্থান পাওয়াকে চলচ্চিত্রজগতের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন ঢালিউড নির্মাতাসহ কলাকুশলীরা। তাদের মতে, ‘ওমর’ সিনেমা আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে যুক্ত হওয়ায় এ যাত্রাকে আরও একধাপ এগিয়ে নিল। ঢালিউড নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ‘ওমর’ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ভিডিওতে যুক্ত হলো। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ সিনেমাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবিসংশ্লিষ্ট সবাই। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে ‘ওমর’ সিনেমায়। আর এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শরীফুল রাজ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিনেমার নাম ‘ওমর’ রেখেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি নায়ক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে…
চেলসির কাছে এবার পাত্তাই পেল না বার্সেলোনা। শুরু থেকে বিবর্ণ বার্সেলোনার জালে চেলসি একের পর এক বল জড়িয়েই যাচ্ছিল। তবে ৩ গোল বাতিল হয়েছে তাদের। এরপরও বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়নস লিগের এই লড়াইয়ের আগে আলোচনায় ছিলেন দুই দলের দুই কিশোর প্রতিভা। চেলসির ১৮ বছরের এস্তেভাওয়ের সামনে ছিলেন বার্সার লামিন ইয়ামাল। তবে মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে চেলসি যেমন বার্সাকে পাত্তা দেয়নি, এস্তেভাওয়ের কাছে পাত্তা পাননি ইয়ামালও। এস্তেভাও একক নৈপুণ্যে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে করেছেন অনন্যসুন্দর এক গোল। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর এস্তেভাও ডান দিক থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে জালে বল পাঠান।…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় বর্বর গণহত্যা চালিয়ে প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এতে সেখানকার অনেক শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। আবার অনেক বাবা-মা হারিয়েছে তাদের সন্তানকে। সেখানকার অনেক শিশু এত ছোট বয়সে এতিম হয়ে গেছে যে, তারা এখনো বোঝেনি জীবন থেকে কি হারিয়ে ফেলেছে। সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২৪ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, গাজার শিশুদের সঙ্গে কথা বলছেন এক ব্যক্তি। তাদের জিজ্ঞেস করছে তাদের বাবা-মা কেউ মারা গেছে কিনা। এরমধ্যে এক ছেলে শিশুকে বলতে শোনা যায়, আমার বাবা-মা দুজন মারা গেছে। এক মেয়ে সহপাঠীকে দেখিয়ে শিশুটি বলে, তার বাবা মারা গেছে।…

