হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মার বাগদানের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। হার্দিক এবং মাহিকা শর্মার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মাহিকাকে আংটি পরা অবস্থায় দেখা গেছে। এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মাহিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকা লিখেছেন, ‘আমি দেখছি নেটদুনিয়া আমার বাগদানের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি কেবল একটা সুন্দর গয়না পরেছি যা আমি প্রতিদিন পরি।’ আসলে, হার্দিক কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মাহিকার সঙ্গে খোলাখুলি ছবি শেয়ার করছেন। সম্প্রতি ছবি শেয়ার করে তিনি তাদের সম্পর্কের খবরও নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মাহিকার আগে হার্দিক পান্ডিয়া নাতাশাকে বিয়ে করেছিলেন। তাদের একটি ছেলে রয়েছে। তারা প্রথমে ২০২০ সালের মে মাসে বিয়ে করেন।…
Author: mh sohag
ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান…
বিনোদন জগতের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি। যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। সাম্প্রতিক এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি। এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেনসিটি। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল–পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছে…
পিএসএলে দুর্দান্ত ব্যাটিং ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। চলমান ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ঝড়ো ৮০ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। পাশাপাশি এক পঞ্জিকা বছরে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে তিনি প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে অনন্য মাইলফলক স্পর্শ করেন। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১২৮ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ফারহানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৭ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ওপেনার ফারহান ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে অপরাজিত থেকে ৮০ রান করেন। চলতি বর্ষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২–এ।…
ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে। কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে।…
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, মৌসুমী ও শাবনাজ নব্বই দশকে রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন। কিন্তু এখন তারা অনেকটাই পর্দার আড়ালে চলে গেছেন। কেউ আছেন অস্ট্রেলিয়ায়, কেউ আমেরিকায়, আবার কেউ আছেন দেশে। চলুন জেনে নেওয়া যাক, কে কোথায় কেমন আছেন— শাবনূর শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানা স্ক্যান্ডালও তাকে জেঁকে ধরেছিল। তবে এসবকে পাত্তাই দিতেন না তিনি। এ নিয়ে প্রেমের গুঞ্জনও কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে শাবনূর বলেন, তিনি ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনীক মাহমুদের সঙ্গে আংটি বদল করেছেন। পরের বছর ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে…
মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে একরাশ হতাশা উপহার দিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। শেষ ৩ উইকেটে বড় প্রতিরোধ গড়ে দাঁড়িয়েছে দলটা। আর তাতেই এবার নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে দলটা। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ পর্যন্ত দলগুলোকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হয়েছে ২১ বার। এর মধ্যে সফরকারী দল শেষ ইনিংসে ব্যাট করেছে ১৩ বার। তবে এর কোনো বারই ১০০ ওভার ব্যাট করতে পারেনি কোনো দল। এই শৃঙ্ঘে প্রথম দল হিসেবে নাম লেখাল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দিন শুরু করে ছয় উইকেটে ১৭৬ রান নিয়ে। জিততে তাদের দরকার ছিল আরও ৩৩৩ রান। সিরিজে আইরিশদের ব্যাটিং ব্যর্থতা দেখে অনেকেই ভেবেছিলেন, বাংলাদেশ খুব দ্রুতই ম্যাচ শেষ করবে।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রস্তাবিত শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয়। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে কিয়েভের মিত্ররা উদ্বেগ প্রকাশ করার পর এমন মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে ইউক্রেন বা এর ইউরোপীয় মিত্রদের ছাড়াই মার্কিন ও রুশ কর্মকর্তারা প্রস্তাবটির খসড়া প্রস্তুত করেছেন। এক্সিওসের এক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সেনাসচিব ড্যানিয়েল ড্রিসকল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিখিত পরিকল্পনাটি পৌঁছে দেন। ট্রাম্প বলেছেন, কিয়েভ যেন এক সপ্তাহের মধ্যে এটি মেনে নেয়। শুক্রবার ফক্স নিউজ রেডিওকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিয়েভকে এই পরিকল্পনা মেনে নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটাই…
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত এ নায়িকা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান। ছিটকে পড়েন সিনেমা থেকেও। বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন তিনি। সম্প্রতি দেশ ছাড়েন মাহি। চলে যান নিউইয়র্কে। সেখানে যেয়ে নায়ক মারুফের বাড়িতে উঠেন এ অভিনেত্রী। যদিও তিনি বলেছেন এটি তার অবসর কাটানোর সফর। কিন্তু বাস্তবতা ভিন্ন, রাজনীতির কারণে আওয়ামী সরকার পতনের পর দেশে বেকায়দা পড়ে যান তিনি। তাই বিদেশেই কাজের সুযোগে সেখানে পাড়ি জমান। সূত্র বলছে, সেখানেই স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি। কিছুদিন আগে নিউইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তিনি অংশ…
জয় থেকে ৩ উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের অপেক্ষা ছিল মোটে ১ উইকেটের। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতে আক্ষেপটা ঘুচে গেল তার। তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে। পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে। তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি। আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০…

