যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হচ্ছে। দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি) এটি কিনে নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্য টেলিগ্রাফ ক্রয়ে ৫০ কোটি পাউন্ডের (৬৫ কোটি ডলার) চুক্তি হয়েছে হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ পত্রিকা দ্য টেলিগ্রাফ কেনার জন্য চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে যায়। এর এক সপ্তাহ পর জেনারেল ট্রাস্ট পিএলসির সঙ্গে চুক্তি হলো। দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্যয় করা অর্থ পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র…
Author: mh sohag
বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। এদিন ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। জানা গেছে, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। আর দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। তারপর দুজনে দুজনের পরিবারকে জানালে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। মাইমুনা মম গণমাধ্যমে বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড।…
একটা টেস্ট ম্যাচে আদর্শ পরিস্থিতিতে দিনপ্রতি খেলা হয় ৯০ ওভার, সেক্ষেত্রে দুই দিনে ১৮০ ওভার হওয়ার কথা। ৫ দিনে সংখ্যাটা দাঁড়াবে ৪৫০ এ। পার্থে অ্যাশেজের প্রথম ম্যাচটায় বল গড়াল মেরেকেটে ১৪১.১ ওভার, সময়ের হিসেবে বড়জোর দেড় দিন। এর মধ্যেই খেলার ফল বেরিয়ে এল। অস্ট্রেলিয়া হাসল শেষ হাসিটা। ট্র্যাভিস হেডের কল্যাণে অজিরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। এই এক টেস্টে ম্যাচেই ক্রিকেটবিশ্ব দেখল একাধিক নতুন রেকর্ড। চলুন সেগুলো জেনে নেওয়া যাক- > প্রথম দুই দিনেই অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে ৬ বার। তবে একশ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম ঘটল এমন। ১৯২১ সালে ট্রেন্টব্রিজে সবশেষ এমন নজির দেখা গিয়েছিল।…
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব…
থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ১৯ নভেম্বর ২৮ বছর বয়সি এ জ্যামাইকান সুন্দরী দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে। মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েল হেনরির অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ…
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আনুষ্ঠানিকভাবে নিজেদের সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে দলটি। মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টিতে ছিল কিছুটা নাটকীয়তা। তিন মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে নেয় ক্যাপিটালস। কিন্তু প্রায় এক মাস আগে উডকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় তারা এবং তার বদলে নেয় হায়দার আলীকে, ফলে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য আবারও মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটালস। জিএম রিতেশের জায়গায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আইএল টি-টোয়েন্টিতে…
প্রিন্সেস ডায়ানার কালো ‘রিভেঞ্জ ড্রেস’ কেবল ফ্যাশনের প্রতীকই নয়; দৃঢ়তা ও শক্তির প্রতীক হিসেবেও চিরস্মরণীয়। পোশাকটি আবার আলোচনায় এসেছে। কারণ, গত বৃহস্পতিবার প্যারিসের মিউজে গ্রেভাঁ জাদুঘরে ওয়েলসের প্রয়াত এই রাজকুমারীর নতুন মোমের মূর্তি উন্মোচন করা হয়। সেখানে তাকে দেখা গেছে সেই অফ শোল্ডার কালো পোশাকে; যেটি তিনি ১৯৯৪ সালে কেনসিংটন গার্ডেনসের সারপেন্টাইন গ্যালারির এক নৈশভোজে পরে সাড়া ফেলেছিলেন। এই বিখ্যাত পোশাকের কাহিনি বুঝতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। নব্বইয়ের দশকের শুরুতেই প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের (বর্তমান রাজা তৃতীয় চার্লস) দাম্পত্য জীবনে অস্থিরতা নিয়ে নানা গুজব ছড়ায়। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে ও সিংহাসনের উত্তরাধিকারী। ২০২২ সালের ৮…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি…
সদ্য শেষ হওয়া নারীদের বিশ্বকাপে দর্শক সমাগমে রেকর্ড ভেঙেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার জানিয়েছে, নারী বিশ্বকাপ রেকর্ড সংখ্যক দর্শক প্রথম ১৩টি একদিনের ম্যাচ দেখেছেন। এতে আয় হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। গত মাসে ভারত ও শ্রীলংকায় শুরু হওয়া নারীদের ৫০ ওভারের এই টুর্নামেন্টের ১৩তম সংস্করণের ফাইনাল হয় গত ২ নভেম্বর। ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে। আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্য অনুসারে, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচ ইতোমধ্যে ৬০ মিলিয়নেরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে। যা ২০২২ সালের সংস্করণের তুলনায় পাঁচগুণ বেশি। আইসিসি জানিয়েছে, ৫ অক্টোবর কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি…
স্মরণকালের অন্যতম কঠোর আবাসন নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন নীতি কার্যকর হলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতির অপেক্ষায় থাকা প্রায় ১৭ লাখ বৈধ অভিবাসী অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়বেন। পাশাপাশি আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা আরও অন্তত ১০ লাখ অভিবাসীও ক্ষতির মুখে পড়তে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ঘোষিত নতুন ‘সেটেলমেন্ট’ নীতিমালার কারণে শিশুরাও এবার বাদ থাকছে না। ঘোষণার পর থেকেই অভিবাসী কমিউনিটি, মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর)–এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ যুক্তরাজ্যে ১ দশমিক ৭ মিলিয়ন বা প্রায় ১৭ লাখ মানুষ এমন ভিসায় ছিলেন, যা সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর)…

