Author: mh sohag

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নানা ধরনের বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন । তবে সেই দীর্ঘ অভিজ্ঞতার মাঝেও এমন একটি মুহূর্ত রয়েছে, যা আজও ভুলতে পারেন না পরিচালক আর বাল্কি। সম্প্রতি সাইরাস সেসের পডকাস্টে সে ঘটনাই তুলে ধরলেন নির্মাতা, যেখানে বিজ্ঞাপনের শুটিংয়ে নিজের রাগ সামলাতে পারেননি বিগ বি। পরিচালক বলেন, বিজ্ঞাপনের ধরন ছিল খুবই সহজ। লনে বসে সংবাদপত্র পড়বেন অমিতাভ বচ্চন। ঠিক তখনই গাড়ি চালিয়ে হাজির হবেন অভিনেতা অভিষেক বচ্চন। এবং বলবেন— ‘বাবা, আমার নতুন গাড়িটা দেখ।’ এ নির্মাতা বলেন, এ রকম পরিকল্পনা অনুযায়ী রিহার্সেলও চলছিল। কিন্তু হঠাৎ শুটিং সেটে এসে দাঁড়াল এক ছোট সাইজের গাড়ি, যা বিজ্ঞাপনের ব্রিফের সঙ্গে বেমানান।…

Read More

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্টের ড্র আগামী মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করছে আইসিসি। মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল উঠবে সুপার এইটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারত রয়েছে এক নম্বরে। সাত নম্বরে রয়েছে পাকিস্তান, ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। ভারত এবং পাকিস্তান ছাড়া আর কোনও টেস্ট খেলুড়ে দেশ থাকবে না এই গ্রুপে। অন্যদিকে, শ্রীলংকার…

Read More

চীন গত মে মাসে ‘সুযোগ বুঝে’ ভারত-পাকিস্তান সংঘাতকে তাদের প্রতিরক্ষা সক্ষমতার ‘পরীক্ষা ও প্রচারের’ জন্য কাজে লাগিয়েছে। দ্বিদলীয় মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং চার দিনের এই সংঘাতকে কাজে লাগিয়ে তাদের আধুনিক অস্ত্রের পরীক্ষা ও বিজ্ঞাপন চালিয়েছে। ভারতের সঙ্গে তাদের চলমান সীমান্ত উত্তেজনা ও তাদের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে প্রথম চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা—যার মধ্যে রয়েছে এইচকিউ–৯ এয়ার ডিফেন্স সিস্টেম, পিএল–১৫ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জে–১০ যুদ্ধবিমান সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এটি…

Read More

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে, অভিনেত্রীর গায়ে লং কোট, সঙ্গে স্কার্ট—আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— ‘মা’। সোনম কাপুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নেন স্বামী আনন্দ আহুজা। তিনি মজার ছলে মন্তব্য করেছেন— ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি…

Read More

একটা টেস্ট ম্যাচে আদর্শ পরিস্থিতিতে দিনপ্রতি খেলা হয় ৯০ ওভার, সেক্ষেত্রে দুই দিনে ১৮০ ওভার হওয়ার কথা। ৫ দিনে সংখ্যাটা দাঁড়াবে ৪৫০ এ।পার্থে অ্যাশেজের প্রথম ম্যাচটায় বল গড়াল মেরেকেটে ১৪১.১ ওভার, সময়ের হিসেবে বড়জোর দেড় দিন। এর মধ্যেই খেলার ফল বেরিয়ে এল। অস্ট্রেলিয়া হাসল শেষ হাসিটা। ট্র্যাভিস হেডের কল্যাণে অজিরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অলআউট করে আজ ৪০ রানের লিড পেয়েছিল। দ্বিতীয় ইনিংসে ১৬৪ রান তুলে খানিকটা স্বস্তিতেই যেন ছিল। দেড় দিনেরও কম সময়ে ৩০ উইকেট যাওয়া উইকেটে ২০৫ তো অনেক বড় কিছুই! কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে…

Read More

ইউক্রেন যুদ্ধে নিরসনে ২৮ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব মানলে পুরো দোনবাস অঞ্চল ইউক্রেনকে দিয়ে দিতে হবে আর না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যাবে। এমন অবস্থায় উভয় সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ‘২৮টি কঠিন শর্ত’ গ্রহণ করা অথবা প্রধান মিত্রকে হারানোর ঝুঁকি— এই দুইয়ের মধ্যে এখন দেশকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। রয়টার্স জানিয়েছে, পরিকল্পনাটি প্রত্যাখ্যান করলে ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা ও সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে হুমকি দিয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘ইতিহাসের অন্যতম কঠিন…

Read More

প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানের সঙ্গে নেচে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিলেন পাকিস্তানের বহুল পরিচিত টিকটক তারকা আয়েশা আজহার। বন্ধুর বিয়েতে নেচে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ঝড় তুলেছিলেন তিনি। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো তারকারাও সেই সিগনেচার স্টেগুলো পুনরায় তৈরি করেছিলেন। সম্প্রতি নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানিয়েছেন এ টিকটক তারকা। কয়েক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ টিকটক তারকা। সেখানে শিক্ষাজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন মডেলিংয়ে ডেবিউ করার পরিকল্পনার কথা। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আয়েশা আজহার মাধ্যমিক সম্পন্ন…

Read More

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) টংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল ৫-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় পূর্ব তিমুরের বিপক্ষে। দলের হয়ে দুই গোল করে দারুণ পারফরম্যান্স দেখান ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। ম্যাচের শুরুতেই ১১ মিনিটে রিফাত কাজীর হেডে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে মানিকের নিখুঁত ক্রস পেয়েই গোলটি করেন তিনি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক; নাজমুল হুদা ফয়সালের ফ্রি–কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে, ৪৩ মিনিটে আবারও গোল করেন মানিক। ডি–বক্সের ভিড় থেকে পাওয়া বল দক্ষতায়…

Read More

ইসরাইলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল-ফাসসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে এ দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএইএ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল-ফাসসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি (এনপিটি) ও আইএইএ-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ। কিন্তু ইসরাইল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ-এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে…

Read More

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতায় প্রশংসিত হয়েছেন।অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাদিয়া আয়মান লিখেছেন—আমার বয়স বেশি না, তবু এমন কেন হয়? অভিনেত্রী বলেন, আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি ও ভিডিও জমে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করব করব করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে। তিনি বলেন, একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়। ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা— এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ…

Read More