এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা। এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস…
Author: mh sohag
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নতুন সন্ধান পাওয়া টানেলটি সাত কিলোমিটার লম্বা, ২৫ ফুট গভীর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইডিএফ। পোস্টে বলা হয়েছে, ৭ কিলোমিটার লম্বা টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআডিব্লিউএ, শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। ইসরাইলি সেনাবাহিনী আরও দবি করে, হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। আইডিএফের তথ্যমতে, নতুন সন্ধান পাওয়া টানেলটি সাত কিলোমিটার…
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছেন নতুন তথ্য। তিনি জানিয়েছেন, ‘গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।’ তার পরের তথ্যটিতে পরিষ্কার হয়, এই ভূমিকম্পের শক্তিমত্তা কতটুকু। তিনি জানান, ‘এক ভয়াবহ হিরোসিমা,…
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প হয়। আকস্মিক এই ভূকম্পনে বহু মানুষ বাসা-বাড়ি ও অফিস থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। দেশের কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার ও…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম। শুক্রবার সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ও রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে এর তীব্রতা ছিল লক্ষণীয়। ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন। অফিস, স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরান ঢাকার বাসিন্দা জেসমিন আক্তার বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ মনে হলো মেঝে দুলছে, প্রথমে বুঝিনি।…
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের জোন-১ এর কমান্ডার মো. এনামুল হক জানান, ভূমিকম্পের পরপরই সদরঘাট ও সিদ্দিকবাজার স্টেশন থেকে একটি স্পেশাল রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, ‘আমরা এসে দেখি আটতলা ভবনের ছাদের কার্নিশের দেয়াল…
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা। এর কবলে পড়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টও। ভূমিকম্পের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মিরপুর টেস্টের তৃতীয় দিনে তখন আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে। মেহেদী হাসান মিরাজের সেই ওভারের দ্বিতীয় বলের পরই এই ভূমিকম্প অনুভূত হয় মাঠে। ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যতিক্রম ঘটেনি মাঠেও। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমিকম্প থেমে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিছুক্ষণ পরই খেলা শুরু হয়েছে। বাংলাদেশ এরপর দিনের প্রথম দুই উইকেটের দেখাও পেয়ে গেছে। তাইজুল ইসলাম এক ওভারে স্টিফেন ডোহেনি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। রাজধানীর বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার পাশের সবাই নিচে নেমে এসেছেন। মানুষ…
বলিউড অভিনেতা হৃতিক রোশান ও সুজান খান দম্পতির ১৪ বছরের সংসার। একটা সময় সেই বিবাহিত সুখের সংসার বিচ্ছেদে রূপ নেয়। এখন তারা আলাদা জীবনযাপন করছেন। দুজনেই নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে দাম্পত্য ভাঙলেও হৃতিক রোশান ও সুজান খানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে। যদিও একটা সময় ছিল— যখন হৃতিকপত্নী প্রায় ৪০০ কোটি টাকার খোরপোশ চান হৃতিকের কাছে। দুজনের মধ্যে সম্পর্ক তিক্ততায় ভরে ওঠে। কিন্তু পরে সহমর্মিতা দিয়ে ও ভালোবাসা দিয়ে সেই সম্পর্ক আবার জোড়া লাগে সুজানের মা জারিন খানের বদৌলতে। তার প্রয়াণে এবার হৃতিকের মা পিঙ্কি রোশান সামাজিক মাধ্যমে এমন কথাই জানালেন। হৃতিক রোশানের মা পিঙ্কি রোশান জানান, তিনি ও জারিন ছিলেন প্রাণের বন্ধু। যেদিন তাদের ছেলেমেয়েরা স্বামী-স্ত্রী হলো, সেদিনটি ছিল তাদের জন্য অত্যন্ত সুখের দিন। ঠিক একই ভাবে…
মিরপুর টেস্টের প্রথম দিনটা আইরিশদের বিপক্ষে দাপটের সঙ্গেই শেষ করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরির সঙ্গে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে বেশ, তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। টাইগারদের ৪৭৬ রানের বড় লক্ষ্য টপকাতে নেমেই হোঁচট খেল সফরকারীরা। দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ৯৮ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। শুরুটা ভালোই হয়েছিল আয়ারল্যান্ডের। দুই ওপেনার অ্যান্ডি বার্লবির্নি ও পল স্টার্লিং শুরুতে কিছুটা ধরে খেললেও ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২৭ রান করে স্টার্লিং এলবিডব্লিউ হয়ে ফিরলে ভাঙে ৪১ রানের ওপেনিং জুটি। তাকে ফেরান খালেদ আহমেদ। অন্য ওপেনার বার্লবির্নি ৬০ বলে করেন মাত্র ২১ রান। তিন নম্বরে নামা ক্যাড কারমাইকেলও সুবিধা করতে পারেননি;…

