Author: mh sohag

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে—সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি এ অবস্থান নিয়েছেন। মামদানি এমন সময় এই মন্তব্য করেন, যখন নিউইয়র্কের বিদায়ি মেয়র এরিক অ্যাডামস ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এনওয়াইসিভিত্তিক চ্যানেল এবিসি৭-এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’ এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে। তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালে জারি করা…

Read More

সম্প্রতি শেষ হয়েছে নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’–এর শুটিং। নাটকটি নির্মাণ করেছেন এ সময়ের তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। এটি নির্মিত হয়েছে বাংলাভিশন টেলিভিশন এর জন্য। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে। পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে ‘পরীক্ষা’ দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র, এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি। নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে…

Read More

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন,…

Read More

তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এরআগে, মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশে তিনি লেখেন, ‘তাঁর (সৌদি যুবরাজ) উচিত আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। আমার যা ক্ষতি হয়েছে, তা মিটিয়ে দিতে হবে তাকে।’ সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত বলেন, ‘তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক। তিনি একজন রাষ্ট্রপ্রধান, হতে পারেন কিন্তু প্রকৃত শাসক নন। জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার।এরপর শাকিব খানের বিপরীতে একে একে ১২ টি সিনেমা করেন।একপর্যায়ে ভক্তরা তাকে শাকিব খানের নায়িকা হিসেবেই চেনা শুরু করে। শাকিবকে সিনেমার নায়ক থেকে জীবনের নায়কও বানান বুবলী।এ নিয়ে ঢালিউডের আরেক নায়িকা শাকিবের প্রথম স্ত্রী অপুর সঙ্গে দ্বন্দ্ব তার। আজ এ অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর পরিবারের সঙ্গেই দিনটি রাঙিয়ে তোলেন। কেক কাটেন, বীরকে নিয়ে বাইরেও বেড়াতে যান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবার নিজের মতো করেই বিশেষ এ দিনটি পালন করেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন…

Read More

ফিফা ২০২৬ বিশ্বকাপের ড্র-কে সামনে রেখে নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে। এতে ৫ ডিসেম্বরের মূল ড্রয়ের শীর্ষ বাছাই দলগুলো নির্ধারিত হয়েছে। শেষ মুহূর্তে জার্মানি জায়গা ধরে রাখলেও ২০১৮ সালের রানার্স-আপ ও ২০২২ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া নেমে গেছে দ্বিতীয় পটে। আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি প্রথম পটে থাকছে বর্তমানে বিশ্বের এক নম্বর দল স্পেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এছাড়া ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি। ড্র অনুষ্ঠানটি হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। সেখানে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন র‍্যাংকিংয়ের ভিত্তিতেই মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া প্লে-অফের ব্র্যাকেট তৈরি হয়েছে—যা নির্ধারণ করবে ৪৮ দলের বিশ্বকাপের শেষ ছয়টি স্থান।…

Read More

পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করতে যাচ্ছে জাপান। এই সপ্তাহেই এটি চালুর ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে এএফপি। ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর জাপান সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল। তবে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশটি আবার পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ফিরছে। স্থানীয় গণমাধ্যম কাইয়্যেদু নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলির খবরে বলা হয়, নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের অনুমোদন পেতে পারে। নিগাতার গভর্নর হিদেয়ো হানাজুমি শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রটির সাতটি চুল্লির মধ্যে আপাতত একটি চালু করা হবে। ২০১১ সালের সুনামি ও ফুকুশিমা…

Read More

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। এ বিষয়ে গায়ক নিজেই সামাজিক মাধ্যমে সরাসরি তথ্য দিয়েছেন। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে আতিফ নিশ্চিত করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট হবে ডিসেম্বরে। এক পোস্টে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। পোস্টের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো কনসার্টে গান পরিবেশন করছেন। আতিফ আসলামকে ঢাকায় আনছে মেইন স্টেজ নামের প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। বসুন্ধরা মাঠে হবে কনসার্টটি। ভেন্যুর গেট খুলবে দুপুর ১টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট…

Read More

ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্ট দিয়েই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। এবার তারা বেছে নিলো আরেক বড় তারকাকে। শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন‍ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’ মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’ তবে ট্রাম্পের পোস্টের পর মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে…

Read More