মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক; দেখতে দেখতে ২০ বছর টেস্ট খেলে ফেলেছেন। দীর্ঘ দুই দশক ধরে খেলা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখন পাকিস্তানের ইমরান খান ও ভারতের শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ২০ বছর ১৭৭ দিন টেস্ট খেলে দীর্ঘ সময় টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় মুশফিক। এই তালিকায় দুইয়ে থাকা ইমরান খান টেস্ট খেলেছেন ২০ বছর ২১৮ দিন। অনুমিতভাবেই এই তালিকায় সবার ওপরে টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২৪ বছর ১ দিন খেলেছেন। সবচেয়ে বেশি সময় টেস্ট খেলা তো…
Author: mh sohag
চলমান কূটনৈতিক বিবাদের জেরে চীন নিজ নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। আর সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই টোকিওভিত্তিক ট্যুর অপারেটর ইস্ট জাপান ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিস বছরের বাকি সময়ের বুকিংয়ের প্রায় ৮০ শতাংশ হারিয়েছে। এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে চীনা দলভিত্তিক পর্যটকদের সেবা দিয়ে থাকে। কিন্তু চীন সরকারের আহ্বানের পর ছোট্ট এই প্রতিষ্ঠানটি বড় অর্থনৈতিক ধাক্কা খেয়েছে। আর এই ধাক্কা জাপানের অর্থনীতিতেও বড় ধরনের আঘাত হানতে পারে। কারণ, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান ইস্যুতে মন্তব্য করার পরই চীন এই নিজ নাগরিকদের ওপর এই সতর্কতা আরোপ করে। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে…
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। গত মাসে তারা পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। এবার তাদের শিশুকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে পরিচয় করালেন এই তারকা-দম্পতি। জন্মের প্রায় এক মাস পর প্রকাশ করলেন ছেলের নামসহ প্রথম ঝলক। ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, ২০ অক্টোবর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আনন্দের খবরটি জানিয়ে লেখেন— অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। আগে আমরা শুধু একে-অপরের জন্য ছিলাম, এখন আমাদের জীবনে এসেছে আরও গভীর অর্থ। অবশেষে ১৯ নভেম্বর বুধবার ইনস্টাগ্রামে ছেলের প্রথম ঝলক শেয়ার করেন তারা। ছবিতে শিশুর মুখ না দেখিয়ে দেখানো হয়েছে ছোট্ট দুটি…
সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা বাবর আজম পড়েছেন সমালোচনায়। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি শুনেছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেকদের সমালোচনার মুখেও পড়েছেন। আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল-১ অপরাধের অভিযোগ উঠেছে বাবরের বিরুদ্ধে। তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাবর শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আউট হওয়ার পরে ব্যাট দিয়ে আঘাত করে বসেন স্টাম্পে। শৃঙ্খলাজনিত এই কারণের জন্য বাবরের উপরে নেমে আসে শাস্তি। আইসিসি-র আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন বাবর। বাবরের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারের ঘটনা সেটি। বাবর আউট হয়ে ক্রিজ ছাড়ার আগে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে ‘কিছুই জানতেন না’। মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন। তবে ট্রাম্পের বক্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে ‘গ্রেফতার বা হত্যা’ করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। তবে যুবরাজ অভিযানের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন। এর আগে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘খাসোগির হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই…
সম্প্রতি এক কনসার্টে অতিফ আসলামের নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মূলত তার আবেগঘন গানের জন্য খ্যাত অতিফ এইবার ভক্তদের চমক দিতে প্রাণবন্ত নাচের পরিবেশনা দেখালেন — যা কিছু মানুষের মতে ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জের নাচের স্টাইলের নকল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের ভক্তরা দীর্ঘদিন ধরে অতিফ আসলামের গানকে উপভোগ করে আসছেন। এছাড়া অনেক ভারতীয় শিল্পীও অতিফের সঙ্গীত থেকে প্রেরণা নিয়েছেন। কিন্তু এবার পালা উল্টো হয়ে গেছে; পাকিস্তানি গায়ককে ভারতীয় সেলিব্রিটির নাচের স্টাইল অনুকরণ করার অভিযোগে লক্ষ্য করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, অতিফ প্রাণবন্তভাবে মঞ্চে নাচ করছেন। এটি তার জীবন্ত কনসার্টে প্রথমবারের মতো…
বিশ্বের প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের নিয়ে বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ইলন মাস্ক। হোয়াইট হাউসে ডিনারের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে রোনালদোর বিশাল ভক্ত। ব্যারন তার (রোনালদোর) সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। আমার মনে হয়, আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়ে গেছে।’ ট্রাম্প রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সেখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। এই বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে থাকা ইলন মাস্ক। ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম…
রুপির অবমূল্যায়ন ও ডলারের অস্বাভাবিক বহির্গমন রোধে নগদ ডলার লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোকে ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে, ব্যাংকগুলো এখন ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তর করবে। যাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট নেই তারা নগদ ডলার কিনতে পারবেন না। স্টেট ব্যাংক অফ পাকিস্তান (এসবিপি) বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কিত সংশোধিত নির্দেশাবলীসহ একটি সার্কুলারে এমন নির্দেশনার কথা জানিয়েছে। তবে এক্সচেঞ্জ কোম্পানিগুলো জানিয়েছে, এই সিদ্ধান্ত ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ডলার কেনার উপর প্রভাব ফেলবে না। খবর ডনের। এসবিপির সার্কুলারে বলা হয়, ক্যাশলেস অর্থনীতিকে উৎসাহিত করার জন্য এখন থেকে পাকিস্তানের নাগরিকদের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা দেওয়ার…
‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুরু হয়েছে বিভিন্ন বিভাগে ভোটিং কার্যক্রম। মিথিলা বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প— জামদানি শাড়ি। তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে। নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মিথিলা লিখেছেন—…
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ২০০৩ সালের পর আক্ষেপ ঘোচানো এই জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়। এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’ প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।’ প্রধান উপদেষ্টা আশাবাদী…

