আইপিএলে যে প্রচুর টাকার ঝনঝনানি আর গ্ল্যামার থাকে, তা অনেকেই জানে। সেখানে এক রাতেই লাখো-কোটিপতি হওয়া সম্ভব। তবে ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’ কিছুটা সাদামাটা, যেখানে আইপিএলের মতো সে ধরনের ব্যাপক সাড়া পাওয়া যায় না। কিন্তু এবারের আসরটি একটু আলাদা, কারণ দীর্ঘ সময় পর এই টুর্নামেন্টে খেলছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এবারে কোহলি ও রোহিত একসঙ্গে খেলার কারণে টুর্নামেন্টটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে, অনেকেই জানাতে চান, আইপিএলে যেখানে তারা কোটি কোটি রুপি পান, সেখানে বিজয় হাজারে ট্রফিতে তাদের পকেটে ঠিক কত টাকা ঢুকছে। আইপিএলে যেভাবে নিলাম হয়, এখানে সেরকম কিছু নেই। এই…
Author: mh sohag
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ ২২ গুণ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, ট্যাংক উৎপাদন বেড়েছে ২ দশমিক ২ গুণ, সামরিক বিমান উৎপাদন ৪ দশমিক ৬ গুণ, আর আঘাত হানার সক্ষম অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে ২২ গুণ। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানে (এসএমও) অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। তিনি উল্লেখ করেন,…
প্রায় দুই বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন এই সিনেমার অপুর সঙ্গী হয়েছেন অভিনেতা সজল। অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। অপু বিশ্বাস বলেন, ‘সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস। নতুন এই সহশিল্পীকে নিয়ে অপু বলেন, ‘সজল ভাই ভীষণ…
আইপিএলে আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মোস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’ মোস্তাফিজ…
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো নববর্ষের শুভেচ্ছা বার্তায় ইউক্রেন যুদ্ধে দুদেশের মধ্যে ‘রক্ত, জীবন ও মৃত্যুর বন্ধন’ গড়ে ওঠার কথা তুলে ধরেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শনিবার (২৭ ডিসেম্বর) এ বার্তা প্রকাশ করে। বার্তায় কিম বলেন, ২০২৫ সাল উত্তর কোরিয়া–রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ বছর’। ইউক্রেন যুদ্ধে একই ট্রেঞ্চে রক্ত ঝরিয়ে এই জোট আরও সুসংহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছর ধরে চলা সামরিক অভিযানে সহায়তা দিতে পিয়ংইয়ং হাজার হাজার সেনা পাঠিয়েছে। উত্তর কোরিয়া চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার…
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে প্রখ্যাত সংগীত শিল্পী জেমসের অনুষ্ঠানটি উচ্ছৃঙ্খল জনতার হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়। এরপর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা করেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ফরিদপুর জেলা…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরুতেই শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগ মুহূর্তে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন সেশন করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ক্রিকেট মহলে। কোচ জারিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টুইট করে লিখেছেন, কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। পেশাদার ক্রিকেটের শুরু থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। তার…
চীনের শিনজিয়াং প্রদেশে শুক্রবার যান চলাচলের জন্য ২২ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ একটি টানেল উন্মুক্ত করা হয়ছে। এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল বলে দাবি করেছে বেইজিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য তিয়ানশান পর্বতমালা ভেদ করে নির্মিত তিয়ানশান শেংলি টানেলটি কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রাকে কমিয়ে মাত্র ২০ মিনিটে এনেছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং জানান, এই টানেলটি দুটি বিশ্বরেকর্ড স্থাপন করেছে। তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেল এবং একই সঙ্গে এটি মহাসড়ক সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর উল্লম্ব শাফটের অধিকারী।’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই টানেলটি জি০৭১১ উরুমকি–ইউলি…
প্রথমবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আরেক কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা? বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে কথায় কথায় মিঠুন চক্রবর্তী বললেন, ‘জেলার ২’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। এমন কোনো ঘরানা আছে কিনা, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি কিংবা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে তিনি বলেন, ওভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী সিনেমা ‘জেলার ২’, সেখানে সবাই আমার বিরুদ্ধে। রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ রান করেন মোহাম্মদ নওয়াজ। ২৪ রান করেন মুশফিকুর রহিম। ২০ রান করেন তানজিদ হাসান তামিম। ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট…

