বলিউড অভিনেত্রী হেমা মালিনির নাকি ইচ্ছা ছিল অমিতাভপুত্র অভিষেক বচ্চনের সঙ্গে মেয়ে এশা দেওলের বিয়ে দেবেন। কিন্তু সেই আশায় পানি ঢালেন খোদ ধর্মেন্দ্রকন্যা। অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী এশা দেওল দুজনেই তারকাসন্তান ছিলেন। বলিউডের প্রথম সারির পরিবারগুলোর কর্মজগতের সম্পর্ক অনেক সময় বদলে গেছে পারিবারিক সম্পর্কে। অনেক বছর আগে করণ জোহরের অনুষ্ঠানে এসে হেমা জানান, অভিষেক ইন্ডাস্ট্রির বিবাহযোগ্য পুরুষ। এমনকি তিনি নাকি মেয়ে এশার জন্য অভিষেকের মতোই কাউকে জামাই হিসাবে পেতে চান। তারপর করণ জোহরের আরেক অনুষ্ঠানে এসেছিলেন ছিলেন এশা দেওল। তখন তাকে সেই প্রশ্ন করেন পরিচালক। তিনি কি অভিষেকের মতো কাউকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান? করণ জোহরের এমন প্রশ্নের উত্তরে…
Author: mh sohag
বিপিএলে দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। ঢাকার ম্যাচ শুরু হওয়ার মাত্র মিনিট বিশেক আগে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। কোচের মৃত্যু শোক নিয়েও রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয় উৎসর্গ করেন প্রয়াত কোচকে। ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেই জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুব আলী জাকির সহকর্মীরাও উপস্থিত ছিলেন। শেষবারের মতো দেশ বরেণ্য এই কোচকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম ও মুশফিকুর…
গুয়াতেমালার ইন্টার-আমেরিকান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ পুরুষ, ৩ নারী এবং একজন শিশু রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুর্গম এলাকা ‘আলাস্কা পিক’-এ এই দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম গুয়াতেমালার তোতোনিকাপান বিভাগে অবস্থিত এই এলাকা ঘন কুয়াশায় ভরা, ফলে প্রায়ই যানবাহন চালকদের দৃষ্টিশক্তি কমে যায়। আমাদো আরও জানান, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তের সান মার্কোস বিভাগের দিকে চলন্ত বাসটি প্রায় ৭৫ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে দমকল বাহিনী দুর্ঘটনাস্থল ও উদ্ধারকাজের ছবি…
প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় তার ব্যক্তিগত জীবন এবং…
ম্যাচটি জিততে না পারলেও মেলবোর্নের বোলিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ সিরিজে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জয়ের মাধ্যমে সিরিজ ৩–১ এ নামিয়ে আনলেও আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার (দ্বিতীয় দিনেই) ম্যাচের ফল নির্ধারিত হয়। তবে এই টেস্ট অস্ট্রেলিয়ার জন্য স্মরণীয় হয়ে থাকবে মিচেল স্টার্কের এক অনন্য বিশ্বরেকর্ডের কারণে। চলতি পঞ্জিকাবর্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি ন্যূনতম ৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে এক বছরে সর্বনিম্ন স্ট্রাইকরেটের বিশ্বরেকর্ড গড়েছেন এই অজি পেসার। চলমান অ্যাশেজে আরেকটি ম্যাচ বাকি থাকলেও ৪ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্ট পড়ছে নতুন বছরে। ফলে ২০২৫ সালের টেস্ট অধ্যায় এখানেই শেষ হয়েছে ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার…
চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন। তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আটক হয়েছে ইন্দোনেশিয়ার…
শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়ায় কাজ করা থেকে বিদায় নিয়েছেন। তিনি অভিনয় ও মডেলিংসহ সব ধরনের কাজে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলে জানিয়েছেন। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন। লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে, তার দাদা ছিলেন খ্যাতনামা মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার প্রেরণায় অল্প বয়সে তিনি ক্যামেরার সামনে এসে শিশুশিল্পী হিসেবে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। তবে হঠাৎ করে জীবনের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লুবাবার মা, জাহিদা ইসলাম জেমি সংবাদমাধ্যমে জানিয়েছেন, লুবাবার নিজস্ব অনুভূতির ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে। তিনি বলেন,…
সৌদি প্রো লিগে আল আখদাউদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি গোল করেছেন জোয়াও ফেলিক্স। শনিবার (২৭ ডিসেম্বর) আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমার্ধে দুটি গোলের দেখা পান রোনালদো। আর ফেলিক্স গোলটি করেন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। এই পারফরম্যান্সে লিগে ১০ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে আল নাসর। যা কিনা নতুন রেকর্ড। টেবিলের দুইয়ে থাকা আল হিলালের চেয়ে আল নাসর এগিয়ে ৪ পয়েন্ট। ম্যাচ হারলেও আল আখদাউদ শুরুটা করেছিল ইতিবাচক। আল নাসরের হাই ডিফেন্স লাইনকে পরাজিত করার লক্ষ্যেই খেলতে থাকে। কিন্তু স্বাগতিক দল, যারা কিনা মাত্র ৫ গোল হজম করেছে লিগে।…
ভারতের আসাম রাজ্যে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ডে। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে। এছাড়া ধেকিয়াজুলি শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। অপর একটি সূত্র বলছে, বাংলাদেশ সময় ৬টা ৪২ মিনিটে আসামের দেয়ালখণ্ডে ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গুয়াহাটি ও আশপাশের…
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে নতুন করে গুজব ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে দাবি করা হয়, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন’। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বুবলী। প্রতিবেদনগুলোতে বলা হয়, শাকিব খানের সঙ্গে ভ্রমণের সূত্র ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছে। প্রায় তিন মাস আগে বুবলী তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান। একই সময়ে সেখানে ছিলেন শাকিব খানও। ওই সময় তাদের অন্তরঙ্গ মুহূর্ত কেটেছে—এমন দাবি করা হয় কিছু প্রতিবেদনে। এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী। সেখানে নাচ পরিবেশন করেন তিনি। পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানের ফাঁকে দর্শকদের সঙ্গে…

