বলিউড সুপারস্টার রণবীরের বয়স এখন ৪০। আর সারাঅর্জুনের বয়স মাত্র ২০। অথচ শুটিংয়ে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মুখ খুললেন অভিনেতা রণীবর কাপুর। ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!’ এমন কাটাক্ষের জবাবে রণবীর বলেন, ‘ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’…
Author: mh sohag
ভারতকে ২২ বছর পর হারানোর স্বাদ নিয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের গোলে অধরা জয়টা ধরা দিয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের হাতে। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচ যে আর দশটা সাধারণ ম্যাচ ছিল না, তা আর বলতে! একাধিকবার ম্যাচে এর ছাপ দেখা গেছে। ম্যাচের আগে জামাল ভূঁইয়া জানিয়ে রেখেছিলেন, এই ম্যাচে প্রতিটা ইঞ্চির জন্য লড়বেন। সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভারতের ফুটবলার ব্রেন্ডন ফের্নান্দেজকে ট্যাকলের ভিডিওটাও। তাতেই প্রচ্ছন্ন বার্তা ছিল যেন, ‘ছেড়ে কথা বলব না, ছেড়ে কথা বলবে না আমার দল’। সে বার্তা সমর্থকদের মাঝেও সংক্রমিত হলো। শেষ কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ মানে লাল-সবুজের জোয়ার ওঠে স্টেডিয়ামে। দক্ষিণ এশিয়ার সেরা ডার্বি ম্যাচে…
গাজায় দুই বছরের গণহত্যায় ইসরাইলকে জ্বালানি সরবরাহ করেছে ২৫ দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক জীবাশ্ম জ্বালনিবিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। আজারবাইজান, কাজাখস্তান ও যুক্তরাষ্ট্র গাজায় নৃশংসতা চালানোর সময় ইসরাইলে বিপুল তেল সরবরাহ করেছে। ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (১৩ নভেম্বর) প্রকাশিত ‘বিহাইন্ড দ্য ব্যারেল’ শীর্ষক সম্মেলনেও এ নিয়ে আলোচনা হয়। জানা গেছে, ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশ মোট ৩২৩টি চালানে ২ কোটি ১২ লাখ মেট্রিক টন অপরিশোধিত ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ইসরাইলে পাঠিয়েছে। এএফপি। প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত তেল সরবরাহে সবচেয়ে বড় দুই উৎস ছিল দুই মুসলিম রাষ্ট্রের…
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের তৃতীয় বিয়েও টিকল না। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি। মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা। ২০০৫ সালে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন মীরা। ৫…
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ। না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য। ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেডে ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে কেবল হামজা নয়, প্রতিপক্ষ দলের সবার খেলারই প্রশংসা করলেন খালিদ। ভারতীয় কোচ বলেন, আপনারা…
তাইওয়ান ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ায় জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট টিকিট বাতিল করেছে চীন। ভিসা প্রক্রিয়া স্থগিত এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ হওয়ার মধ্যেই এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। কারণ তাইওয়ান বিষয়ে জাপানের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আকার ধারণ করেছে কূটনৈতিক বিরোধ। মঙ্গলবার দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ৭ নভেম্বর পার্লামেন্টের এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন- চীন যদি তাইওয়ানে আক্রমণের চেষ্টা করে তবে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরই উত্তেজনা বৃদ্ধি পায়। তার এই মন্তব্যে চীনা সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং চীনা ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জাপানে না যাওয়ার সতর্কতা জারি…
পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি, যিনি নিজেকে আমিরুল ইসলাম হিসেবে পরিচয় দিয়েছেন। তবে স্থানীয়রা তাকে চেনেন না এবং মেহজাবীনও তার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কের কথা স্বীকার করেননি। মামলায় বলা হয়েছে, গত পরশু ঢাকার একটি আদালত মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যদিও পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এই অভিনেত্রী। বাদী আমিরুল ইসলাম সম্পর্কে জানা গেছে, তার বাবার নাম মৃত সাদেক আলী। বর্তমানে তিনি ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ায় থাকেন এবং তার গ্রামের বাড়ি ফেনী সদরের…
সেই ২০০৩। ওই বছরের ১৮ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ঢাকার মাঠে মোনেম মুন্নার গোল্ডেন গোলটি এখনো দর্শকদের চোখে ভাসে। কিন্তু এরপর দীর্ঘ ২২ বছর। হতাশা আর আক্ষেপই ছিল লাল সবুজদের সঙ্গী। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। আজ মঙ্গলবার ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচালেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেললেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার, কর্মকর্তা এবং দর্শকরাও। দেশের ফুটবল যেন…
যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে সৌদি আরব শুধু কর্মস্থল কিংবা ভ্রমণগন্তব্য নয়, বরং দেশটিকে ‘দ্বিতীয় বাড়ি’র চোখে দেখেন তারা। দেশটির আধুনিক অবকাঠামো, নিরাপত্তা, কর্মসংস্থানের সুযোগ এবং আতেথিয়তা সংস্কৃতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের স্বতি তৈরি করেছে। আরব নিউজ। সৌদি আরবের অর্থনীতি বর্তমানে রুপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ভিশন ২০৩০ কর্মসূচীর কারণে প্রযুক্তি, স্বাস্থ্য, নির্মাণশিল্প, শিক্ষা, পর্যটন- সব ক্ষেত্রেই বাড়ছে উচ্চ বেতনের চাকরি। এসব সুযোগই আমেরিকান পেশাজীবীদের বেশি আকৃষ্ট করছে। রিয়াদ ও জেদ্দা শহরে বসবাসকারী অনেক আমেরিকান মনে করেন, স্থানীয় সংস্কৃতি ও আতিথিপরায়ণতা তাদের দ্রুত এই সমাজের সঙ্গে মিশে যেতে সাহায্য করছে। কাজ, শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রেও তারা পাচ্ছেন কিস্তৃত সুযোগ। যা দীর্ঘ মেয়াদে…
বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। গতকাল (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখান। তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার…

