Author: mh sohag

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে (০৮৪০ জিএমটি) আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর দাউদাউ করে জ্বলতে থাকে। বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এখনো একজন লোকের খোঁজ পাওয়া যায়নি, আর আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত আকাশপথের ভিডিওতে দেখা যায়—পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে…

Read More

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল। এর মধ্যেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ ২০২৫ সালের আসরে বিজয়ী পাবেন মুকুট ‘ফোর্স অব গুড’। যেখানে মুকুটে রয়েছে ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরা। যার মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায়…

Read More

দারুণ এক সকাল শুরু করেছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পঞ্চাশ রানের জুটির পর ফেরেন সাদমান। এরপর বেশি সময় থাকতে পারেননি জয়ও। নাজমুল হোসেন শান্তও হয়েছেন ব্যর্থ। তাতেই স্কোরবোর্ডে শতরান তোলার আগেই ফিরেছেন তিন টপ অর্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগ পর্যন্ত ১০০ রান তুলেছে বাংলাদেশ। তিন উইকেট হারানো দলকে টানছেন মমিনুল হক ও শতটেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। মমিনুল ব্যাট করছেন ১৭ রানে, মুশফিক আছেন ৩ রানে। আইরিশদের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সকালে দারুণ শুরুর পর সাদমান পড়েন ম্যাকব্রাইনের ফাঁদে। ৩৫ রান করে থামেন টাইগার ওপেনার। এরপর ৮৩ রানের মাথায় আরেক ওপেনার জয়…

Read More

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারপ্রধানদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান জানান। তিনি বলেন, ‘এসসিও গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদের ‘তিনটি অশুভ শক্তি’ মোকাবিলায়—যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে।’ জয়শঙ্কর বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। ভারত দেখিয়েছে, আমরা আমাদের জনগণকে রক্ষার অধিকার রাখি এবং প্রয়োজনে সেই অধিকার প্রয়োগ করব।’ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারতের…

Read More

বলিউডের কতিপয় তারকার বিরুদ্ধে মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে মুম্বাই পুলিশ। যেখানে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সম্প্রতি নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে কথা বললেন মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী। স্ট্যাটাসে নোরা ফাতেহি লিখেছেন, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। তিনি বলেন, আমি পাগলের মতো কাজ করি— ব্যক্তিগতজীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা…

Read More

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ লেখা হলো নতুন ইতিহাস। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। এমন এক বিশেষ মুহূর্তে মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগি পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেছেন সাকিব আল হাসান। পোস্টে সাকিব লিখেছেন, লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলা মনে পড়ে। আমি তখন বিকেএসপি’র রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। সাকিব আরও লেখেন, ‘এত বছর ধরে আপনি খেলছেন, এবং সবসময়ই সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলগুলোকে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার ‘ক্যাপ্টেন’ হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই…

Read More

রাশিয়ার কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে ইউক্রেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে রুশ বাহিনীর হামলার ফলে ইউক্রেনের পরিবেশে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। যুদ্ধ চলাকালে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, সিমেন্ট ও ইস্পাত উৎপাদন, অগ্নিকাণ্ডে বনাঞ্চল ধ্বংস—এসব কারণেই কার্বন নির্গমন বেড়েছে। পরিবেশগত এই ক্ষতির জন্যই ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের একজন মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। খবরে আরও বলা হয়, কার্বন নির্গমনের ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম উদ্যোগ। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ ও কৃষি বিষয়ক…

Read More

বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার ঝড় উঠেছে। একদিকে রণবীর সিং ও অর্জুন রামপালকে নতুন রূপে দেখে ভক্তরা উচ্ছ্বসিত, অন্যদিকে রণবীরের সঙ্গে তার চেয়ে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে বিতর্ক। পর্দায় বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’ অবশেষে এই সমালোচনা ও বয়সের ব্যবধান নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা। ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা…

Read More

২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল। দীর্ঘ অপেক্ষার পর দেশের ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরে উচ্ছ্বসিত হামজা চৌধুরী। ভারতকে হারানোর পর কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা চৌধুরীকে নিয়ে। সংবাদ সম্মেলনে তাই বিশাল হাসিমুখ নিয়ে বসেন হামজা এবং প্রথমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর একের পর এক প্রশ্ন তাকে। বাংলাদেশের জার্সিতে সপ্তম ম্যাচে জয় পাওয়া হামজা বললেন, ‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর আর কোথাও এটা হয়তো সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’…

Read More

পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচা নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আল-জাজিরার। হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু–বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে। এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে। মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন,…

Read More