Author: mh sohag

ভারতীয় ফুটবল দলকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় ফুটবল দল। লাল সবুজের দলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। স্মরণীয় এই জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুস্কারের ঘোষণা দেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেললেও…

Read More

মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে। আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালালচক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেককে বলা হয়েছিল ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে, কিংবা সেখান থেকেই সহজে উপসাগরীয় দেশ…

Read More

থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। বিশ্বের কোটি মানুষ কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য, যখন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা জাতীয় মর্যাদা নিয়ে মঞ্চে উজ্জ্বল হবেন। তবে মঞ্চে আলোচনায় থাকা কেবলই শুরু। আসল রোমাঞ্চ শুরু হয়, যখন বিজয়ীর জীবনে এক বছরের জন্য প্রবেশ করে ‘স্বপ্নের জীবন’। নগদ টাকা মঞ্চে বিজয়ী হওয়ার পর প্রথম উপহার হিসেবে আসে নগদ আড়াই লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ৩ কোটিরও বেশি। এক কথায়, এক বছরের জন্য আর্থিক নিরাপত্তা এবং স্বপ্ন পূরণের শক্তি। বিলাসবহুল নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট মিস ইউনিভার্সের বিজয়ী এক বছরের জন্য নিউইয়র্ক সিটির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন। শুধু থাকাই…

Read More

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান বনাম জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। ৮ ওভারে ৯ গড়ে ৭২ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে। তখন মনে হয়েছিল স্কোর হয়তো দুইশোর কাছাকাছি যাবে। কিন্তু এরপর মাত্র ৭৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৭ রানে ইনিংস থামায় জিম্বাবুয়ে। দলের হয়ে ৩৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান বেনেট। ২৪ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২২ বলে ৩০ রান করেন আরেক…

Read More

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ২০১৮ সালে ইস্তান্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে…

Read More

অভিনয় শিল্পীদের বিরুদ্ধে ধারাবাহিক হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে শক্ত অবস্থান নিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হোক। শিল্পের অগ্রগতির জন্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য। রোববার (১৬ নভেম্বর) অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ১৯ বছর বয়সি ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন। মেহজাবীন জানিয়েছেন, এক অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সি ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত ৯ মাসে আমি এই মামলার কোনো তথ্য…

Read More

জাতীয় দলের তিন ফরম্যাটের জন্য তিনজন সহ-অধিনায়ক চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুনে তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোনো সংস্করণে ছিল না সহ-অধিনায়ক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন আর টি-টোয়েন্টিতে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করা হয়। এই সংস্করণে তার ‘ডেপুটি’ হয়েছেন মিরাজ। ওয়ানডেতে ঠিক এর উল্টো। আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে তার ডেপুটি হলেন…

Read More

চীনে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দম্পতিদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পূর্বাঞ্চলীয় শহর নিংবো। শহরটির সিভিল অ্যাফেয়ার্স বিভাগ তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, নতুন বিবাহিত দম্পতিরা মোট ১,০০০ ইউয়ান (প্রায় ১৪১ ডলার/১০৭ পাউন্ড) মূল্যের আটটি নগদ ভাউচার পাবেন। এসব ভাউচার বিয়ের ফটোগ্রাফি, অনুষ্ঠান আয়োজন, উদযাপন, হোটেল, কেনাকাটা এবং বিয়ে-সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় ব্যবহার করা যাবে। বিভাগটি আরও জানায়, ভাউচারগুলো সীমিত সংখ্যক এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিতরণ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর তথ্য অনুযায়ী, নিংবোর পাশাপাশি পূর্ব চীনের আরও কিছু শহর—যেমন হাংঝৌ এবং পিংহু—বছরের শেষ পর্যন্ত অনুরূপ নগদ ভাউচার স্কিম চালু করেছে। চীনে গত বছর ৬১ লাখের বেশি দম্পতি…

Read More

বছর ঘুরতে আবারও ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে গান শোনাবে দলটি। সঙ্গে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। সেমি ক্লাসিকাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে। অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকেট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা। চলতি মাসের ৩ তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব। এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন…

Read More