Author: saiful islam

অপরাধী গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বে হাইতির সিটি সোলেইলে অন্তত ২০৭ জন মারা গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। ক্যারিবীয় এই দেশে চরম খাদ্য সংকটের সাথে সাথে অপরাধী গোষ্ঠী বা বিভিন্ন গ্যাঙের সক্রিয়তা রয়েছে। হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সের এই পাড়াটি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য কুখ্যাত বেশ কয়েক বছর ধরেই। এর আগে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ১৮৭। পোর্ট-ও-প্রিন্সের বন্দরের নিকটবর্তী এই পাড়ায় এক সপ্তাহ ধরে চলে খুনোখুনি ও মারামারি। হোয়ার্ফ জেরেমি গোষ্ঠীর প্রায় তিনশ সদস্য মিলে অন্তত ১৩৪জন পুরুষ, ৭৩জন নারীকে হত্যা করে বলে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে। নিহত ব্যক্তিদের অনেকেই বয়স্ক নাগরিক, যাদের বিরুদ্ধে তুকতাক জাদু করার অভিযোগও…

Read More

  ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং কেওক্রাডং বাংলাদেশ (কেবি) অংশীদারিত্বের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপে কোস্টাল ক্লিনআপ কর্মসূচির আয়োজন করেছে। এই দ্বীপ পরিচ্ছন্নতা উদ্যোগে ৩৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী অংশ নিয়ে ১,৫০০ কেজির অধিক পরিমান সামুদ্রিক বর্জ্য দ্বীপটির সৈকত  থেকে সংগ্রহ করেন, যা পরবর্তীতে মূল ভূখন্ডে নিরাপদে নিষ্পত্তি করা হয়েছে। সংগৃহীত সামুদ্রিক বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল- প্লাস্টিকের খাদ্যপণ্যের মোড়ক, প্লাস্টিকের বোতল, বোতলের ক্যাপ, প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘ওশান কনজারভেন্সি’ এর বাংলদেশের সমন্বয়ক প্রতিষ্ঠান কেবি বিগত ১৩ বছর ধরে সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতার কাজ করে আসছে। সংস্থাটি সেন্ট মার্টিন দ্বীপ ছাড়াও কক্সবাজার-টেকনাফ উপদ্বীপ অঞ্চলেও বিগত বছরগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক বর্জ্য সম্পর্কে বৈশ্বিক পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এ বছর সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে ইউনিলিভার সম্পৃক্ত হওয়ায় ক্যাম্পেইনটি নতুন মাত্রা লাভ করেছে। ইতোপূর্বে এ উদ্যোগে ৫ হাজার ৭ শ’ স্বেচ্ছাসেবী সম্পৃক্ত হয়েছেন এবং তারা এ দ্বীপটি থেকে ২৮ হাজার ৫ শ’ কেজির বেশি বর্জ্য সংগ্রহ করেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর শামিমা আক্তার বলেন, “২০২০ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ হয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২২ সাল থেকে বাংলাদেশে আমাদের যত পরিমাণ প্লাস্টিকে মোড়কজাত পণ্য বিক্রি হয়েছে, তারচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ ও প্রক্রিয়াজাত করছি। তবে আমরা জানি, প্লাস্টিক বর্জ্য দূষণ এমন একটি সমস্যা যা একা সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাদের প্রয়োজন যৌথ উদ্যোগ, যা পরিবেশের ক্ষতিকর প্রভাব কমাতে এবং সেন্ট মার্টিনের মতো ঝুঁকিপূর্ণ পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে। এ বছর কেওক্রাডং বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেন্ট মার্টিন সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়েছে, যেখানে তরুণ স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণকে যুক্ত করা হয়। এর মাধ্যমে সবার মধ্যে দায়িত্ববোধ তৈরির পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।” ‘ওশান কনজারভেন্সি’ এর ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ এর কান্ট্রি কো-অর্ডিনেটর মুনতাসির মামুন বলেন, “এটি একটি দারুণ বিষয় যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা এবং এখানে বিভিন্ন জায়গায় অসাধারণ কিছু সমুদ্র সৈকত রয়েছে। সেন্ট মার্টিন দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবে, নানা আর্থ-সামাজিক চ্যালেঞ্জ এই সুন্দর দ্বীপ এবং সৈকতের প্রাকৃতিক ভারসাম্যকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। আমরা বিশ্বাস করি ইউনিলিভারের পরিবেশবান্ধব উদ্যোগ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আমাদের এই অংশীদারিত্ব অন্যদেরও বাংলাদেশে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে।” বাংলাদেশের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশের পরিবেশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা একটি স্পর্শকাতর চ্যালেঞ্জ হওয়ায় ইউবিএল ভবিষ্যতেও কার্যকরী অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইনে অগ্রগামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে ইউনিলিভার বাংলাদেশ দেশব্যাপী প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে এবং নতুন প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনরায় ব্যবহারযোগ্য সমাধান তৈরির জন্য উদ্ভাবন চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি, ইউনিলিভার দেশজুড়ে ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে।

Read More

তরুণরাই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ, সৃষ্টিশীলতা ও উদ্যমের প্রতীক। তারা নতুনত্বের পূজারী এবং তাদের প্রধান ধর্মই হলো নতুন কিছু সৃষ্টি করা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর ‘পিস বিল্ডিং-Peace Building’ কার্যক্রমের অংশ হিসাবে “শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ (এমআইপিএস) Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)” প্রকল্পের আওতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পাকুন্দিয়া প্রেস ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পাকুন্দিয়ার পিস অ্যাম্বাসেডর মো: আসাদুজ্জামান খন্দকার এর সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর আ. ন. ম. তানবীর হায়দার এর সঞ্চালনায় সভায় ওয়াইপিএজি’র গঠন ও পরিচালন নির্দেশিকার উপর বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহিংসতা মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং তরুণদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রস্তুত করাই হলো ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ওয়াইপিএজি গঠনের মূল উদ্দেশ্য। ওয়াইপিএজি এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন পিএফজি, ঈশ্বরগঞ্জের পিস অ্যাম্বাসেডর রশিদ আহম্মদ জাহাঙ্গীর হোসাইনী ও পিএফজি সদস্য আবুল কাসেম বিপ্লব, আশেকা আক্তার জাগন, রাজন সরকার, দিলিপ রবিদাস। উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং জাতীয় ছাত্র সমাজ এর উপজেলা ও কলেজ পর্যায়ের কমিটি’র গুরুত্বপূর্ণ প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন এবং আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সানি হাসানকে সমন্বয়কারী এবং দিাদরুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সারাকে যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট বহুদলীয় যুব প্ল্যাটফর্ম ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), পাকুন্দিয়া, কিশোরগঞ্জ গঠন করা হয়।

Read More

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মো. তালেব আলী মন্ডলের ছোট ছেলে সাবু মন্ডল (৪০)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করেন।  তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটব। এ ছাড়া আমি মরে গেলেও মাথার চুল কাটব না। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মন্ডলের ওপর নানারকম অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মন্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায়…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৯টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে, এতে করে শীত বাড়বে এবং মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ অনেকটা কমতে শুরু করে। পুনরায় সন্ধ্যার পর হিমেল হাওয়া ও শীতের প্রকোপ বাড়ে। তবে শহর এলাকায়…

Read More

পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে তাকে। সর্বশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা-২ সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র…

Read More

সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অর্জন ও রেকর্ডে এই দুই তারকা নিজেদের এতোটাই উচ্চতায় নিয়ে গেছেন যে তার ধারেকাছেও নেই অন্য কেউ। তবে সমস্যাটা বাদে তখন যখন দু’জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলা হয় কাউকে। মেসি না রোনাল্ডো; এই প্রশ্নে মুহূর্তেই ভাগ হয়ে যায় গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। এবার পর্তুগিজ মহাতারকাকে খোদ এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যেই প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন কর্তাকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিআর সেভেন। জানতে চেয়েছেন- কে বলেছে মেসি আমার চেয়ে সেরা? মেসি এবং রোনাল্ডোরকে নিয়ে এই আলাপের পুরোটাই অবশ্য হয়েছে হাস্যরসের মধ্য দিয়ে। সোমবার ইউটিউবের সবচেয়ে…

Read More

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার যাত্রীসহ আরও দুইজন আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধা বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কান্দিপাড়া এলাকার শামীম শেখের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধা বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম আহম্মেদ নামে এক কলেজ শিক্ষার্থী ও অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ…

Read More

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার দাসিয়ারছড়ায় বিলুপ্ত ছিটমহলে মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এদিন সকালে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও মোনাজাতের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের অন্তর্গত আজোয়াটারি, দোলাটারি, ছিটচন্দ্রখানা, বালাতারি, কামালপুর, বটতলাসহ ১০টি জায়গায় শীতবস্ত্র  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প প্রধান লেখক সাংবাদিক মাওলানা তোফায়েল গাজালি, যুগান্তরের ফুলবাড়ি প্রতিনিধি আব্দুল আজিজ মজনু , ফাউন্ডেশনের…

Read More

হালদা নদীর চরে এ বছর শীতকালীন শাক-সবজি চাষে এক নতুন মাত্রা যোগ হয়েছে। শীতকালীন শাক-সবজি সবুজ চাদরে ঢেকে গেছে হালদার দুই তীর। শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে ওঠা ছোট-বড় অসংখ্য চরেও করা হয়েছে শাক-সবজির আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। চলতি মৌসুমে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, সুন্দরপুর, হারুয়ালছড়ি, ভুজপুর, নারায়ণহাটসহ হালদা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে শাক-সবজি চাষ হচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত শাক-সবজির মাধ্যমে বাড়িয়ে তুলছেন তাদের আয়। চাষ করা হচ্ছে বেগুন, মুলা, মরিচ,…

Read More