Author: saiful islam

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার এজাহারে আলিফের বাবা অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন…

Read More

সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে নড়াইলের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেলপথ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নড়াইল জেলা। এর আগে এ রুটে ৩ দফা পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। সর্বশেষ ২৪ নভেম্বর ১২টি বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর কমলাপুর থেকে নড়াইল হয়ে খুলনায় যায় ট্রেনটি। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। নড়াইলের ওপর দিয়ে রেলপথে ট্রেন চলাচলের মধ্য দিয়ে খুলছে অপার সম্ভাবনার দুয়ার। এক সময় নড়াইলবাসীর কাছে যা ছিল স্বপ্ন, তা এখন বাস্তবে রূপ নিয়েছে। এতে শুধু বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের নড়াইলের শিল্প-সংস্কৃতি, খেলাধুলা আর পর্যটন শিল্পেরই বিকাশ নয়, শিল্পকারখানা স্থাপনেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ট্রেন চালুর মাধ্যমে জেলা শহর থেকে মাত্র ২ ঘণ্টায় যাতায়াত করা যাবে ঢাকায়। ট্রেনে স্বল্প সময়ে যাতায়াত করার পাশাপাশি এতে কৃষিপণ্য পরিবহণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও পরিবর্তনের আশা নড়াইলবাসীর। জানা যায়, নিয়মিতভাবে ১২টি বগি নিয়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইল, যশোরের সিঙ্গিয়া জংশন হয়ে খুলনা পৌঁছাবে ট্রেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ হাজার ৮০ কোটি টাকা। নড়াইলের ওপর দিয়ে এখন নিয়মিত ঢাকা-খুলনা ট্রেন চলাচল করবে। এতে ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর হয়ে খুলনার দূরত্ব হবে মাত্র ১৭২ কিলোমিটার। খরচ ও সময় দুটিই সাশ্রয় হবে। প্রস্তাব অনুযায়ী, চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়। প্রতিদিন ভোর ৬টা, দুপুর সাড়ে ১২টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে। নতুন ট্রেনে ১২টি যাত্রীবাহী বগি থাকছে। এর মধ্যে এসি চেয়ার ও এসি স্লিপার বগিও রয়েছে। প্রস্তাবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। নড়াইলবাসী বলছেন, ঢাকা থেকে রেলপথে নড়াইলের ওপর দিয়ে রেল চলাচলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় জেলাবাসী। রোববার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। নড়াইলে স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি কোনো ধরনের শিল্পকারখানা। তবে শিল্প বিকাশে এবার সম্ভাবনার আলো দেখাচ্ছে নড়াইলের এ রেলপথ। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে অর্থনীতির নতুন সম্ভাবনা। নড়াইল স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন, নড়াইলবাসী প্রথম রেলসেবা পেতে যাচ্ছে। এতে যোগাযোগ ব্যবস্থায় নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের সব কার্যক্রম যেমন-সিগন্যালিং, অবকাঠামোগত কাজ সম্পন্ন করে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, সব কর্মকাণ্ড শেষ করে নড়াইলে রেলওয়ে স্টেশন এখন প্রস্তুত ঐতিহাসিক রেলযাত্রার জন্য। এ ট্রেনে স্বল্প সময়ে ঢাকা থেকে নড়াইল হয়ে খুলনা দিয়ে মোংলা যাতায়াত করা যাবে। স্থানীয় লোকজন মনে করেন, নড়াইলে ট্রেন আসবে, এটা মানুষের কল্পনাতেও ছিল না। সেই কল্পনা ও স্বপ্ন দুটোই এখন বাস্তব।

Read More

ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি জামায়াতে ইসলামীরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর দুই ধরনের প্রস্তুতি চলছে। নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮…

Read More

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকালের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার (৩০ নভেম্বর) বিকালে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। এম পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস। আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ৬ ঘণ্টায় তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার সকালে…

Read More

পার্থ টেস্টে ভারতের বিপক্ষে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০তে পিছিয়ে। এ অবস্থায় সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। তবে তার আগে অজি শিবিরে দুঃসংবাদ। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন তারকা পেসার জস হ্যাজেলউড। তাছাড়া সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। মূলত ‘লো গ্রেড লেফট সাইড’ চোটের কারণে আসন্ন এই টেস্টে খেলতে পারছেন না হ্যাজেলউড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও কীভাবে তিনি চোট পেয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা। ম্যাচ না খেলা হলেও দলের সঙ্গেই থাকবেন হ্যাজেলউড। সেখানেই নিজের…

Read More

নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা। শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা। ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে…

Read More

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের সকালে ৮টা ২০ মিনিটের বিজি ২০১ নম্বর  ফ্লাইটে স্বস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। এর আগে, ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব। লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।…

Read More

শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত। বর্তমানে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও ছাত্র রাজনীতি বন্ধের দাবির মুখে কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন এখনো স্পষ্ট নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশ্যে আসা এবং সেখানে রাজনৈতিক মতবিনিময় সভায় হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদল ও বাম সংগঠনগুলি এর বিরুদ্ধে আপত্তি জানালেও, ছাত্রশিবির পালটা বক্তব্য রেখেছে। এই পরিস্থিতি ভবিষ্যতে ছাত্র রাজনীতির পুরনো চেহারা ফিরে আসার আশঙ্কা তৈরি করেছে। শিবিরের বিরোধিতা কেন করছে ছাত্রদল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিনের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্রদলের পদপ্রত্যাশী রিফাত মাহমুদ।…

Read More

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা। ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ। নির্বাচন ইস্যুতে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে…

Read More

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। অথচ প্রাথমিক ও মাধ্যমিকে মোট সাত শ্রেণির পাঠ্যবই ছাপানোর কাজ এখনো শুরুই হয়নি। কেবল প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ৫ কোটি বই ছাপানোর কাজ চলছে। বাকি শ্রেণিগুলোর বইয়ের পাণ্ডুলিপি ও দরপত্র প্রক্রিয়ার কাজও শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দরপত্র অনুযায়ী মুদ্রণকারীদের এসব বই ছাপার জন্য ৫০ দিন সময় দিতে হবে। এবার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য ৪০ কোটি বিনামূল্যের বই ছাপানোর কথা রয়েছে। এখনো কয়েকটি শ্রেণির বইয়ের সংশোধন ও পরিমার্জনের কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত বছরের এ সময় নতুন…

Read More