Author: saiful islam

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার কথা। সেই কথা যে নিছক কথার কথা নয়; সেটায় প্রতিনিয়ত বুঝিয়ে যাচ্ছেন সিআর সেভেন। ফের জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। সৌদি প্রো লিগের ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলে তার দল আল নাসর প্রতিপক্ষ দামাককে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। ম্যাচে দুই অর্ধে দুটি গোল করেন ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সোমবার কাতারের ক্লাব আল গারাফার মাঠে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। এবার আরও একবার সেটি করে দেখালেন রোনাল্ডো। আর তাতে করে তার বর্তমান গোলসংখ্যা ৯১৫টি। সব মিলিয়ে চলতি বছর ৫০ ম্যাচে পাঁচবারের…

Read More

পায়রাবন্দরের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিনা দরপত্রে ৬০ কোটি টাকার ম্যাটেরিয়াল হ্যান্ডেলার ক্রয় করা হয়েছে। একইভাবে ক্রয় করা হয়েছে ৯ কোটি টাকার প্রাইম মুভার ও সাড়ে ৯ কোটি টাকার ২৮টি ট্রেইলার কনটেইনার। ক্রয়কৃত এসব ইক্যুইপমেন্ট দিয়ে বন্দরের মালামাল লোড-আনলোড করা হয়। এছাড়া অবকাঠামো উন্নয়নসংক্রান্ত একটি প্রকল্পের বিভিন্ন ধাপে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২৮৬ কোটি টাকা। টাগবোট ক্রয় না করেই বিল পরিশোধ করা হয়েছে ৩০ কোটি টাকা। এছাড়া প্রকল্পটিতে ১ হাজার ৮৪০ কোটি টাকা খরচেও পাওয়া গেছে বিস্তর অনিয়ম। পতিত শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ১৩টি অডিট আপত্তি তুলেছিল পরিবহণ…

Read More

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেটে যেখানে একজন ব্যাটারকে হতে হয় শট সিলেকশনে পাকা, দেখাতে হয় ধৈর্য ও আত্মসংযম। সেখানে ভুল শট নির্বাচনে অনেকটা যেচে উইকেট দিয়ে আসেন বাংলাদেশি ব্যাটাররা। যার দায় চোকাতে হয় দলকে। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এ অবস্থায় দ্বিতীয় টেস্টে  কী ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? পরিবর্তন আসবে কী ব্যাটিংয়ের ধরণে? বদল আসবে কী একাদশে? এসব নিয়ে যখন প্রশ্নের শেষ নেই; তখন একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা এক রকম নিশ্চিত-ই বলা চলে। অবশ্য একাদশে পরিবর্তন করেও লাভের আশা করা কঠিনই। কেননা, স্কোয়াডে থাকা সাদমান ইসলাম প্রথম ম্যাচে সুযোগ পাননি…

Read More

খুতবার শেষে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে। মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদি জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার ম্হুতামীম ছিল। শুক্রবার প্রতি জুমার ন্যায় নামাজের আগে ইসলামিক আলোচনার পর  খুতবা পাঠ করে মাহবুব। খুতবার শেষে মুসল্লীদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলে। এক পর্যায়ে মাহবুবু অজ্ঞান হয়ে পড়ে। মুসল্লীগণ নামাজ রেখেই প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। গুরুতর থাকায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার …

Read More

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এক রকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এর মধ্যেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথম যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তার আগে, ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাবে জানিয়েছিল- গত প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী…

Read More

ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জেএন রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে এন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে, তার জেরেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে…

Read More

মীরসরাইয়ে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদলের কর্মীরা আপত্তি জানালে প্রথমে বাকবিতণ্ডার পর হাতাহাতি অতঃপর মারামারির ঘটনা ঘটে। এতে একজন গণমাধ্যমকর্মীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে এ ঘটনা ঘটে। স্থানীয় মীরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকার এস রহমান স্কুলে জামায়াতের কর্মী সমাবেশের খবর পেয়ে আমাদের কয়েকজন নেতাকর্মী সভাস্থলের আসেপাশে গিয়ে দেখতে পায় সেখানে পৌর-আওয়ামী লীগের সাবেক দায়িত্বশীলগণের পরিবারের সক্রিয় ছাত্রলীগের কয়েকজন কর্মী নিয়ে জামায়াতের কর্মীসভা হচ্ছে। এতে এলাকার যুবদল নেতাকর্মীরা আপত্তি জানিয়ে হট্টগোল করছিল শুনে আমি ঘটনাস্থলে পৌঁছে…

Read More

‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল। এবার দেব-ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। টালিউডে মুক্তি পেতে চলেছে  দেব অভিনীত ছবি ‘খাদান’। ইতোমধ্যে এ ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখানে দেখা যায়নি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমাখ্যাত নায়িকা ইধিকা পালের। যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। অথচ ‘খাদান’-এ দেব-ইধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। বুধবার ‘খাদান’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানেই ইধিকার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন দেব। ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। বোঝা গেল ‘খাদান’-এর পোস্টার দেখেই। সেখানে  ইধিকার দেখা মিলল ‘পাশের বাড়ির মেয়ের’ লুকেই। সালোয়ার কামিজ, খোলা চুল আর ছোট টিপে মানানসই…

Read More

লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের সাবেক মালিক আল ফায়েদ শুরুতে ঠাণ্ডাপানীয় বিক্রেতা ছিলেন। এরপর সেলাইমেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপে তিনি আবাসন ও জাহাজ নির্মাণ কাজের ব্যবসা করেন। এভাবে নিজের ভাগ্য গড়ে তোলেন মিসরীয় ধনকুবের ফায়েদ। চার দশকে ১১১ জনের বেশি নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এই ধনকুবেরের বিরুদ্ধে।  তাদের মধ্যে সবচেয়ে কম বয়সি ভুক্তভোগীর বয়স ছিল মাত্র ১৩ বছর। ফায়েদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লন্ডনের মেফেয়ার এলাকার ওই নারী জানান, ঘটনার সময় তিনি ছিলেন একজন কিশোরী। ফায়েদ একজন রাক্ষসের মতো ছিলেন। তার মধ্যে কোনো নৈতিকতা ছিল না। হ্যারডসের সব কর্মী তার কাছে ছিলেন ‘খেলনার’ মতো।…

Read More

ভারতীয় ধনকুবের এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ গঠন এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে উত্তপ্ত তর্ক-বিতর্ক ও হট্টগোলের জেরে ভারতের পার্লামেন্ট লোকসভা অধিবেশন মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের সংসদে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালতে গৌতম আদানি ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সে অভিযোগে বলা হয়, ভারতের একটি মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নিতে দেশটির কয়েক জন কর্মকর্তাকে মোট ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ প্রদান করেছিলেন গৌতম আদানি। প্রকল্পের ঠিকাদারির কাজ নিজের প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে পাইয়ে দেওয়ার জন্যই…

Read More