Author: saiful islam

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ১৫তম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।১৩৩ জন ভোটারের মধ্যে ১০৭ জন ভোট দেন। এর আগে, গত ২৬ অক্টোবরের নির্বাচনে এখলাস ও সাইফুর সমান ৬১ ভোট পেলে টাই হয়। তাই এই একটি পদের জন্য ফের ভোটাভুটির প্রয়োজন হয়। জয়ী মনির বলেন, ‘অবশেষে আমি জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ সাইফুর চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ।

Read More

মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন আমিরকন্যা ইরা খান। ইরা যখন অনেকটাই ছোট, তখনই পথ আলাদা হয়ে গিয়েছিল বলিউড পারপেকশনিস্ট অভিনেতা আমির খান ও স্ত্রী রিনা দত্তের। সেই বিচ্ছেদ নাকি ইরার শিশুমনে প্রভাব ফেলেছিল মারাত্মক। পুরনো এক সাক্ষাৎকারে সেই কথা জানা যায় আমিরকন্যার কাছ থেকে। ইরা নিজেই একটা সময় আমির ও রিনাকে জানিয়েছিলেন— তিনি ভালো নেই। আমিরকন্যা বলেছিলেন—বাবা-মাকে বলার পর ওরা বেশ ঘাবড়ে গিয়েছিল। ওরা আরও ভয় পেয়েছিল। কারণ আমি নেদারল্যান্ডসে থাকতাম। ভেবেছিলাম কলেজ ছেড়ে দেব। তখন বাবাই আশ্বস্ত করেছিল এবং বুঝিয়েছিল– মানসিক সমস্যা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। মুখ ফুটে না বললেও ইরার মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদেরই দায়ী…

Read More

ওপার বাংলার কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। বাদ যাননি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমনও। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবারই সরব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয়ে সোচ্চার ছিলেন এই শিল্পী। সর্বদা শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কবিতার চরণে তিনি ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন।…

Read More

লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথমার্ধেই সুনামি বইয়ে দিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়েছে মিকেল আর্তেতার দল। তাতেই দফারফা ম্যাচের। দ্বিতীয়ার্ধে গোল না হলেও ৫-২ গোলের বড় জয় পেতে অসুবিধা হয়নি আর্সেনালের। এমন দাপুটে জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। এদিন ছয় মিনিটের মধ্যে দুই পাশের দুই জালে বল জড়াল চারবার, আগে-পরে মিলিয়ে গোল হলো তিনটি। মুড়ি-মুড়কির মতো গোল হলেও, ম্যাচে লড়াই অবশ্য হলো না একটুও। গতবারের রানার্সআপরা জিতল গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে। আর্সেনালের পাঁচ গোলদাতা হলেন-গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা। এদিন ম্যাচে অধিকাংশ সময় বল নিজেদের…

Read More

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় স্পষ্টভাবে নিজের মতামত রাখতে পছন্দ করেন । ইন্ডাস্ট্রিতে তার নামের আগে রয়েছে ‘সাহসী’ তকমা। মন খারাপের কথাও নির্দ্বিধায় বলতে পারেন তিনি। প্রায়ই তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বাবা-মায়ের স্মৃতিচারণ ধরা পড়ে এ অভিনেত্রীর। আবার স্মৃতিতে ভরা বাড়ির পুরোনো জিনিসকে বিদায় জানাতেও হৃদয়ে কষ্ট হয়। অভিনেত্রী যে আবেগপ্রবণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই ভক্ত-অনুরাগীদের। গতকাল শনিবার (৩০ নভেম্বর) মেঘলা দিনে ফের একটি আবেগঘন পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বিয়েবাড়ির পুরনো স্মৃতি খুজে পেলেন তিনি। বিয়েবাড়ির এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখলেন—চারদিকে এত বিয়েবাড়ি। আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম। পরনে লাল-সাদা ঢাকাই জামদানি শাড়ি। মাথার খোঁপায় ফুল।…

Read More

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ-সদস্য সাইমুম সরওয়ার কমল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে শতকোটি টাকার প্রতারণা করেছেন। প্রায়ই তিনি মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা ও মাহফিলে হাজির হয়ে বড় অঙ্কের টাকা অনুদানের ঘোষণা দিতেন। এর মাধ্যমে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়ভাবে প্রশংসা কুড়ালেও বাস্তবে কখনোই তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। এভাবে জেলার অন্তত পাঁচ শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকি প্রতিবন্ধীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এক টাকাও দেননি তিনি। এছাড়াও কমলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডে শুধু স্থানীয় জনগণই নন, খোদ তার পরিবারের সদস্যরাও অতিষ্ঠ। কমলের আপন বড় ভাই রামু…

Read More

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার তৃপ্তি হোটেলে শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাবুর্চি আলম আহমেদ, সহকারী বাবুর্চি মাহিদুল ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। এদিকে আলো-বাতাসবিহীন…

Read More

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন্ধ হওয়া একটি পোশাক কারখানার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রাফি মাহমুদকে পেটানোর অভিযোগে করা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মাহমুদপুর গ্রামের নয়ন বাবু (৩৫), কাজল হোসেন (৩২), কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাজীব মিয়া (৪২), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গ্রামের রুবেল রানা (২৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিল গ্রামের আশরাফ আলী (৫৪), রংপুর সদর উপজেলার ধাপকেল্লা বন্দর গ্রামের খাদেমুল ইসলাম (৩৭) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার দ্বিপারা গ্রামের শাহিন দেওয়ান (৫২)। পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায়…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কুররম জেলায় চলমান গোষ্ঠীগত সহিংসতায় আরও দু’জনের মৃত্যু এবং ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দশ দিনের সংঘর্ষে মোট ১২৪ জন নিহত এবং ১৭৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কুররম জেলা পুলিশ। এদিকে চলমান সহিংসতায় কুররম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পেশোয়ার-পরাচিনার মহাসড়ক অবরুদ্ধ থাকায় মানুষের দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুররমের ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, আমরা সহিংসতা বন্ধ এবং পরিবহন যোগাযোগ…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের ৯ মে‘র সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই সঙ্গে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিনও বাতিল করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) লাহোরের একটি ‍সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি) এই রায় দিয়েছে। এদিন লাহোর এটিসি-এর বিচারক মানজার আলি গিল একটি লিখিত রায়ে উল্লেখ করেছেন, ইমরান খানের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে অডিও এবং ভিডিও রেকর্ডিং রয়েছে। যা তার সহিংসতায় উসকানি দেওয়ার ভূমিকা প্রমাণ করে। তিনি আরও বলেন, জামান পার্ক ষড়যন্ত্রের সাক্ষীরা তাদের সাক্ষ্য দিয়েছেন। যেখানে অভিযোগ করা হয় যে, ইমরান তার সমর্থকদের সহিংসতায় উসকে দিয়েছিলেন। প্রমাণে বলা হয়, ইমরান খান…

Read More