Author: saiful islam

প্রাণি সম্পদ কার্যালয় থেকে এআই টেকনিশিয়ানের (কৃত্রিম প্রজনন) প্রশিক্ষণ নিয়েছিলেন এম এ সামাদ মোল্লা। পরবর্তী তিনি পশু চিকিৎসক সেজে বিভিন্ন এলাকায় খামারীদের গরুর চিকিৎসা শুরু করেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে। এতে অনেকের পশু মরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারীরা। খামারীরা দিশেহারা হলেও অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হন তিনি। এমএ সামাদ মোল্লার বাড়ি সদর উপজেলার পাছ বেথইর গ্রামে। সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতীর চিনামুড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের খামারে ৭টি গরুর ক্ষুরা রোগ দেখা দেয়। গত ২৪ অক্টোবর আনোয়ার হোসেন মুঠোফোনের মাধ্যমে এমএ সামাদ মোল্লাকে ডাকেন। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসার পর ৩০ অক্টোবর এক সঙ্গে চারটি ও পরে আরেকটি গরু…

Read More

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হিন্দুধর্ম ত্যাগ করে মা-ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াসের কাছে কালেমা পাঠের মধ্য দিয়ে পারুল দাস (৪৫) ও তার ছেলে বিমল দাস (২৮) হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তাদের দুই জনের নাম পরিবর্তন করে মায়ের নাম মরিয়ম বেগম ও ছেলের নাম আব্দুল্লাহ রাখা হয়েছে। মরিয়ম বেগম জানান, ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলামই পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। তাই পরকালে মুক্তির সন্ধানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ ঘটনায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে মরিয়ম বেগম ও…

Read More

নওগাঁর মহাদেবপুরে লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী (৬৫) নামের দুই যমজ বোনের একই সঙ্গে মৃত্যু ঘটেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ নভেম্বর) ভোর সোয়া ৫টার উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর সরকার পাড়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সরস্বতীপুর সরকার পাড়ার মৃত শংকর সরকারের যমজ মেয়ে লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী বিয়ের পর তাদের স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এদের মধ্যে লক্ষ্মী রানী দীর্ঘদিন যাবত হার্টের অসুখে ভুগছিলেন। শনিবার ভোর ৫টার দিকে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়। এ সময় অপর যমজ বোন সরস্বতী রাণী ‘এক সঙ্গে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি’ বলে বিলাপ করতে…

Read More

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্কুল ছাত্রীর অর্ধ গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, স্কুল ছাত্রী লাবণ্য আকতার (৫) এর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনে দ্রুত কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র রিফাত এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামে দুইজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই স্কুল ছাত্রী লাবণ্য আকতার হত্যা করার দায় স্বীকার করে শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দেয় রিফাত। তিনি আরো জানান, আদালতে দেয়া স্বীকারোক্তিতে রিফাত বলেন গত ২৩ নভেম্বর বিকালে ওই স্কুল ছাত্রী লাবণ্যর মাথায় লাঠি দিয়ে…

Read More

জুলাইয়ের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির স্প্লিন্টারে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন পটুয়াখালীর দশমিনার যুবক মো. সাইদুল ইসলাম। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। এদিকে আন্দোলনে আহত মানবেতর জীবনযাপন করা সাইদুলকে দুদিন আগে তালাক দিয়ে চলে গেছেন স্ত্রী। শরীরে অসংখ্য স্প্লিন্টার আর চোখ হারিয়ে চিকিৎসাবিহীন দিন কাটছে বর্তমান বেকার যুবক সাইদুলের। অভাব-অনটন পিছু ছাড়ছে না এই যুবকের। শনিবার দুপুরে সাইদুল যুগান্তরকে জানান, তিনি অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। তার এই খারাপ মুহুর্তে দুদিন আগে তার স্ত্রী পান্না আক্তার তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে গেছেন। বিভিন্ন…

Read More

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ স্থানীয় মুরুব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির মধ্যে এক মুসল্লি মারা গেছেন। জানা যায়, ৫ দিনব্যাপী জোড়-ইজতেমায় এসে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ছেলে। প্রথম পর্বের আয়োজক শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান শনিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বি রয়েছেন। তারা হলেন- ইয়ামেনের ২৭,  নরওয়ের ১, পাকিস্তানের ৬১, সৌদিআরবের…

Read More

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এমন কথা বলেন তিনি। ‘বাংলাদেশ ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিলো, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে। ইতিমধ্যে হয়তো ভারত সেটা…

Read More

ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৯ রান করেছে ইংল্যান্ড। লিড পেয়েছে ১৫১ রানের। যা টপকে ইংলিশদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যাট করতে নেমে ১৫৫ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বসেছে কিউইরা। এখনও সফকারীরা এগিয়ে ৪ রানে। সব মিলিয়ে ক্রাইস্টাচার্চ টেস্টে অতিনাটকীয়তা না হলে নিশ্চিতভাবেই হারের ‍মুখে কিউইরা। একইদিন হাজার ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয়েছে কেন উইলিয়ামসনকে। দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হওয়ার আগে পথে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার। তবে সেটি এদিন হয়নি। ৯৯৯ রানে…

Read More

আতিফ আসলাম পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী।  ট্রিপল টাইম কমিউনিকেশন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামে একটি কনসার্ট আয়োজন করে। আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় এই কনসার্টটি। সেখানে গান পরিবেশন করেন আতিফ আসলামসহ বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীরা। এ আয়োজনকে ঘিরে আর্মি স্টেডিয়ামসহ তার আশেপাশের রাস্তায় জ্যাম দেখা গেছে। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ফেসবুকে পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির। চমকের লিখেন, আমার গাড়িতে আতিফ আসলামের গান চলতেছে, এটাই বড় বিষয়। যাই হোক প্রয়োজন ছাড়া আজ বের হইয়েন না। না মানে, ডিনার যদি আর্লি করতে চান আরকি। প্রসঙ্গত, সর্বশেষ…

Read More

নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ তারকা ওলগা বেডনারস্কা ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন। যার বাজারমূল্য বাংলাদেশি মূল্যে দুই কোটি টাকারও বেশি। নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রিয়ালিটি টিভি তারকা এরই মধ্যে আদালতে ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে এক লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক শনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি ৩৭…

Read More