একসময়ের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি তার সেই অবস্থানে আর নেই। সিনেমায়ও একেবারেই অনিয়মিত। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও দোকান উদ্বোধনেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এদিকে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে তার দ্বন্দ্বের কথা অজানা নয়। দু’জনেই চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। পান থেকে চুন খসলেই দু’জনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ্বে। একে অপরকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কাদা ছোড়াছুড়ির ঘটনা বেশ পুরোনো। এসব ব্যাপারে বুবলী নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও, অপু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সম্প্রতি অপু তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এ…
Author: saiful islam
ঢাকাই সিনেমায় নব্বই ও শূন্য দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন মান্না, ওমর সানী, সালমান শাহ, বাপ্পারাজ, আমিন খান, শাকিল খান, অমিত হাসানসহ অনেক নায়ক। বর্তমানে এদের কেউ মৃত, অনেকে রয়েছেন সিনেমা থেকে দূরে। পরবর্তীতে অনেক নায়কের জন্ম হলেও একমাত্র শাকিব খান ছাড়া অন্য কেউ শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। তবে গত কয়েকবছর ধরে তিনিও হয়ে গেছেন ঈদনির্ভর নায়ক। উৎসব ছাড়া এখন তিনিও ফ্লপ। অন্য যারা আছেন তাদের কেউ রাজনৈতিক কারণে ইন্ডাস্ট্রি থেকে দূরে, কারও কারও অবস্থান একেবারেই নেই। ঢালিউডে বর্তমানে নায়ক হিসাবে দীর্ঘদিন কাজ করলেও এখন তাদের ক্যারিয়ার মরচে ধরা। এদের মধ্যে রয়েছেন বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জিয়াউল রোশান, মামনুন…
লেবাননে যুদ্ধবিরতির ফলে এবার ফিলিস্তিনি শান্তি দেখতে চায় বিশ্ব। কিন্তু এখনো সেখানে ভয়ংকর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় লেবাননে যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় কেনো নয়, এ প্রশ্নও উঠেছে। এমন আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। এই উদ্যোগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে হামাসকে সরিয়ে কোন প্রক্রিয়ায় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে, তা অনিশ্চিত। কারণ হামাস গাজায় শাসন ছাড়তে চাইবে না। সেক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তিও আগের মতো দর কষাকষিতে ভেস্তে যেতে পারে। বুধবার বাইডেন…
লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। মূলত বাস্তচ্যুত বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। সেখানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জোর দিয়েছে, লিটানি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই। কারণ এরইমধ্যে সীমান্তে লেবানিজ বাসিন্দারা কিছু গ্রামে ফিরতে শুরু করতেছে। যেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে। এরমধ্যে সৈন্যরা ৪ হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে যে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। প্রতিরক্ষা…
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টি। সেই সঙ্গে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশে সরকারকে আহ্বান জানাতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বুধবার কংগ্রেস পার্টির মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর টাইমস অব ইনডিয়া, পিটিআইয়ের। পবন খেরা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যাশা করে। তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে কংগ্রেস গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।…
রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন বা সাড়ে ৭২ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করছেন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তা বুধবার বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েভে সরকারকে শক্তিশালী করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তার মতে, বাইডেন প্রশাসন ল্যান্ড মাইন, ড্রোন, স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদসহ রাশিয়ার অগ্রসরমান সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে। রয়টার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে, প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা…
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে। সকাল থেকে আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা। এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ মানুষ। পূর্বনির্ধারিত আজকের দিনের যেসব মামলার শুনানি কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে নির্ধারিত করে শুনানি হবে বলে জানান আইনজীবীরা। তাদের দাবি, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মতো হত্যাকাণ্ড এর আগে কখনও ঘটেনি। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের…
সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালুকৃত হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ সেবা চালুর উদ্যোগকে মাইলফলক বলছেন আইনজীবীরা। বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬ টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩ টি কলের মাধ্যমে সেবাগ্রহীতাগণ মামলা সংক্রান্ত তথ্য গ্রহণ করেছেন। বিভিন্ন অনিয়ম,…
আদালতে হাজির হয়েছেন রাষ্ট্রদ্রোহ মামলায় সমন পেয়ে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম…
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার বাউসা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-বাউসা ইউনিয়নের খাগড়বাড়িয়া ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়বাড়িয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, বাউসা ভেড়ালিপাড়া ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন সাহা এবং বাউসা সরকারপাড়া গ্রামের মৃত আবদুল মজিদ সরকারের ছেলে মঞ্জুরুল মাহমুদ মঞ্জু । বাঘা থানার ওসি আবু সিদ্দিক তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

