Author: saiful islam

বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়। এ মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু তাই বলে বিয়ে হবে না— এমন তো হতে পারে না। শুটিংয়ের ফাঁকেই ছুটি নিয়ে নিলেন হৃত্বিক। আর শুভ কাজ সেরে নিলেন এ অভিনেতা। এটি পর্দায় নয়, বাস্তবে বিয়ে সারলেন ছোটপর্দার অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়। বিয়ে করলেন প্রেমিকা মডেল দিশা দাসকে। তাদের প্রেমের খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। ‘আনন্দী’ ধারাবাহিকের অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বিয়ের আগের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানেই ছবির ক্যাপশনে হৃত্বিক লিখেছেন— আইবুড়ো ভাত’-এর শেষ দিন। সবিস্তার জানতে যোগাযোগ করে আনন্দবাজার। ধারাবাহিকের অভিনেতা তখনো শুটিং করছেন, তা হলে বিয়ে সারলেন…

Read More

বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত সিনেমার সেটে অশালীন আচরণ, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন। অভিনেত্রীর অভিযোগ— পরিচালক ‘কাট’ বলার পরও তার ঠোঁট নাকি ছাড়তেই চাইতেন না সহ-অভিনেতা। একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়নী বলেন, আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি কৃতজ্ঞ যে অন্তরঙ্গতা সমন্বয়কারী এমন একটি পেশা যা অবশেষে ভারতে এসেছে।  এর আগে ২০১৩ সালে মার্গারিটা উইথ আ স্ট্র— এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। তিনি বলেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ। কারণ এটি পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটি বলার পরও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতেও পড়েছি। যেখানে পরিচালক কাট…

Read More

তিতাস গ্যাসের জোন-৫, জিঞ্জিরার আওতাধীন চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) এই অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নামবিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং মো. সফিক উল্ল্যাহ (বয়স: ৩৪ বছর) কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কম্প্রেসর ১টি, এমএস পাইপ ২৫ ফুট, হোস পাইপ ২০…

Read More

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। সুনিপুণ অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করেছেন আগেই। বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন তিনি। ভারতের ন্যাশনাল ক্রাশ খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে বিজয় দেবরাকোন্ডা প্রেমের গুঞ্জন অনেক দিনের। দুজন যদিও বরাবরই এমন খবর অস্বীকার করেছেন। তবে সম্প্রতি বিজয়ের সঙ্গে লাঞ্চ ডেটে যেতে দেখা গেছে রাশমিকাকে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি এই দুই তারকা বিয়ে করবেন। তবে এমনই সব জল্পনার মাঝে ফের চর্চায় উঠে আসছে রশমিকার সাবেক প্রেমিক দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক রক্ষিত শেট্টি নাম। আংটিবদল হওয়ার পর যার সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল নায়িকার। ২০১৫ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর…

Read More

লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির শুরুর পরও বাস্তচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রেই বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ আপনাকে ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অবহিত করবে। এক্সের এক পোস্টে, আদ্রেই আরও বলেছেন ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে। গতকাল মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গতকাল মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতে সম্মত…

Read More

নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের বিক্ষোভ প্রত্যাহার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  এরইমধ্যে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবিসহ দলের নেতারা বিক্ষোভস্থল ত্যাগ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পিটিআই বিক্ষোভ স্থগিত করার কারণ হিসাবে সরকারি বর্বরতাকে উল্লেখ করেছে। রেড জোন থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে  আইন প্রয়োগকারী সংস্থার ক্র্যাকডাউনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ অভিযানের সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভস্থল ত্যাগ করেন। ইমরানের খানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে মঙ্গলবার রাত…

Read More

আজ থেকে ২৭০ বছর আগে মহীশুরের সুলতান হায়দার আলীর ঘরে জন্ম হয় টিপু সুলতানের। মৃত্যুর বহু বছর পরও তার শাসন, সাহসিকতা, বীরত্বগাঁথা এবং ন্যায়নীতির কথা মানুষ আলোচনা করে। বিখ্যাত ইতিহাসবিদ কর্নেল মার্ক উইলকেস লিখেছেন, টিপু সুলতান তার বাবা হায়দার আলীর চেয়ে উচ্চতায় খাটো ছিলেন। তাদের রং ছিল কালো। চোখ ছিল বড় বড়। দেখতে ছিলেন একদমই সাধারণ এবং পোশাক-আশাকও ছিল বেশ সাদামাটা। তিনি তার সঙ্গীদেরও এভাবেই চলতে বলতেন। তাকে বেশিরভাগ সময় ঘোড়ায় চড়তে দেখা যেত। তিনি ঘোড়সওয়ারকে একটি মহান শিল্প বলে মনে করতেন এবং এতে তিনি বেশ দক্ষও ছিলেন। পালকিতে চড়ে বেড়ানো ছিল তার ভীষণ অপছন্দের। টিপু সুলতানের ব্যক্তিত্বের আভাস পাওয়া…

Read More

প্রায় ১৪ মাস পর ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনো ইসরাইলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। তবে এরইমধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টান্ডার্ড। ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেনো সরে না আসেন লেবানিজরা। বুধবার বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়।…

Read More

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নিহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। আলিফের মা পুত্রশোকে বাকরুদ্ধ হয়ে আছেন, বাবার বুকফাটা আর্তনাদ। শোকে মুহ্যমান পুরো এলাকার মানুষ। বিয়ের আড়াই বছর না পেরুতেই স্বামীকে হারিয়ে বুক চাপড়াচ্ছেন তার সন্তানসম্ভবা স্ত্রী। চোখে তার ঘোর অমানিশার অন্ধকার। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের পেছনে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে তাকে। এ খবরে রাত সাড়ে ৮টায় লোহাগাড়া সদরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগাড়া সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল থেকে…

Read More

৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করছেন । যা এখনও চলমান। জানা গেছে, কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে ৯ দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারা এ কর্মসূচি পালন করছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে। এছাড়া এ কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Read More