Author: saiful islam

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।ফলে বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।তিনি বলেন, বাবুল আক্তার অন্য মামলায় আগে থেকেই জামিনে আছেন। আজ স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর বাধা নেই।পুলিশের সাবেক এই কর্মকর্তা তিন বছর ৭ মাস ধরে কারাগারে আছেন, এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল…

Read More

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন । বুধবার বিকালে এ ফল প্রকাশিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২১ হাজার ৩৯৭ জন উত্তীর্ণ হয়েছেন।  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ হয়েছেন।

Read More

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি বাসায় ফেরেন। সূত্র জানায়, বিশেষায়িত চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন। লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ একাধিক…

Read More

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক পোস্ট দিয়ে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট বলে উল্লেখ করেছেন। ফারুকী পোস্ট দিয়ে লিখেছেন, ‘দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো।’ অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘একই সাথে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের…

Read More

দলকে আরও শক্তিশালী করতে এবার পুরোপুরি সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি। কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, মহানগর ও জেলা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী ৩ মাসের মধ্যে সব পূর্ণাঙ্গ কমিটি শেষ করার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। এজন্য ঢাকা ছাড়া নয়টি সাংগঠনিক বিভাগে ৯ সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে কার্যক্রমও শুরু করেছেন। সংশ্লিষ্ট বিভাগের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। সব কমিটিতে বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে বিএনপি।…

Read More

আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী সারা দেশে অর্থনৈতিক শুমারির  মূল তথ্য সংগ্রহ করা হবে। ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে সংস্থাটি। ইতোমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। শুমারির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বুধবার (২৭ নভেম্বর) অর্থনৈতিক শুমারির ২০২৪ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁও এর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সন্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২৭-২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ প্রশিক্ষণে পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয়, জেলা শুমারি সমন্বয়কারী এবং মনিটরিং কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।…

Read More

১১২ বছর বয়সে প্রাণ হারালেন যুক্তরাজ্যের নাগরিক ব্রিটন জন টিনিসউড। তিনিই ছিলেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সাউথপোর্টের এক সেবাযত্ন কেন্দ্রে (কেয়ার হোম) গত সোমবার তার মৃত্যু হয়। সেখানেই তিনি বসবাস করতেন। চলতি বছরের এপ্রিলে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব পান জন আলফ্রেড। এ বছরের এপ্রিলে ১১৪ বছর বয়সী হুয়ান ভিসেন্ট পি রেজ মোরার মৃত্যু হলে টিনিসউড বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খাতায় নাম লেখান। তার পরিবার জানায়, জীবনের শেষদিন সংগীত আর ভালোবাসায় মুখর ছিল তার চারপাশ। ১৯১২ সালের ২৬ আগস্টে যুক্তরাজ্যের লিভারপুলে অ্যাডা ও জন…

Read More

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী, চিত্রকোট এলাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আতরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব শামীমুল হক এনডিসি, যুগ্ন সচিব সুলতান আলম, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহম্দ খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান-টংঙ্গীবাড়ি সার্কেল এএসপি আ.ন.ম ইমরান খান,…

Read More

ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টা ২২ মিনিটে তার নিজ বাসভবন ফিরোজা থেকে দূতাবাসে যান তিনি। বিএনপির একটি সূত্র এতথ্য নিশ্চিত করেন। সূত্র জানায়, আমারিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। এ সময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Read More

চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ নভম্বের) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, আজ বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Read More