চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সনাতনী সমাজ চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় প্রভুকে বহনকারী প্রিজন ভ্যান দুই ঘন্টারও বেশি সময় আটকে রেখে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ তাদের সরাতে গেলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ, ফাঁকা গুলি বর্ষণ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবিও। সংঘর্ষ চলাকালে আদালত ভবন চত্বর, জেলা পরিষদ মার্কেট, কোতোয়ালী, টেরিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ…
Author: saiful islam
ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি। স্থানীয়রা জানান, সোমবার সকালে আমিরাবাদের সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে বাজারে ঘুরতে দেখে সদর ইউনিয়ন যুবদল নেতা সুজন ও পলাশকে জিজ্ঞাসা করেন প্রতিপক্ষের যুবদল নেতা সমির উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে সমিরকে মারধর করেন সুজন ও তার সহযোগীরা। এ ঘটনার জেরে রাত ১১টার দিকে সমিরের সহযোগী আনোয়ারের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র যুবদল কর্মী সুজনের ওপর হামলা…
দেয়ালে শিক্ষককে নিয়ে আপত্তিকর কথা লেখা; কিন্তু কে লিখেছে তা কেউ বলছে না। তাই শ্রেণিকক্ষের ১৫ ছাত্রীকে পিটিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক স্কুলের শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত সহকারী শিক্ষক আজিজুল হক উপজেলার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তিনি স্কুলের অন্তত ১৫ ছাত্রীকে পিটিয়েছেন। তবে তিনি কোনো ছাত্রকে মারেননি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অকপটেই স্বীকার করে নিয়েছেন এই শিক্ষক। এদিকে সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আল-মামুন এই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেদিনই তিনি সরেজমিন অভিযোগের তদন্তও করেন। এতে অভিযোগের সত্যতা মেলে। লিখিত বক্তব্য দিয়ে ওই শিক্ষক শিক্ষা কর্মকর্তার কাছেও…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭১ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৭১৫ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৪, ঢাকা উত্তর সিটিতে ১৮৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩, খুলনা বিভাগে ১৪৬ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে…
টাঙ্গাইলের মির্জাপুরে কোনোভাবেই থামছে না লালমাটির টিলা কাটা। তবে স্থানীয় প্রশাসনের নজরদারির কারণে মাটি ব্যবসায়ীরা এ কাজে দিনের পরিবর্তে রাতের আঁধারকে বেছে নিয়েছে। রাতে ভেকু (এক্সকেভেটর) দিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে এসব পাহাড়ি জমি ও টিলা। এসব মাটি যাচ্ছে ইটভাটায়। লালমাটি ইটভাটায় রাখা হচ্ছে ‘পাহাড়’ করে। পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় ও টিলা কর্তন না করার বিধান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রয়েছে। তবে এসব আইনের তোয়াক্কা না করে অবাধে চলছে লালমাটির টিলা কাটার মহোৎসব। ইটভাটা মালিক সমিতির তথ্যমতে, মির্জাপুর উপজেলায় ইটভাটার সংখ্যা ১০৫টি। বর্তমানে ইট পোড়ানোর মৌসুম শুরু হয়েছে। ইটভাটা…
শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য ঘুচবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আপনারা এ গণঅভ্যুত্থানে একজন বীর শহিদ পেয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন- তাদের যেন ভুলে না যাই। তাদের স্মরণে রাখার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। যারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন সেই শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়,…
কবুতর হলো শান্তির প্রতীক। রাজা-বাদশারা আগের যুগে রাজপ্রাসাদে কবুতর পালন করতেন রাজ দরবারের বার্তা পাঠানোর জন্য। কবুতরের পায়ে বার্তা বেঁধে বাহকের কাছে পাঠানো হতো। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গোপালপুর মহল্লার কবুতরপ্রেমী এক শিক্ষিত মেয়ে বৈশাখী শখ করে বাসায় বিভিন্ন জাতের কবুতর লালন-পালন শুরু করেন। আর এতে তিনি এখন স্বাবলম্বী। প্রান্তিক কৃষক মো. গোলাম রসুল গোলাপের ৩ মেয়ের মধ্যে বড় খাদিজাতুন কুবরা বৈশাখী বলেন, বাবা বাসায় গরু ছাগল ভেড়া হাঁস-মুরগি পালন করেন। বাবা আমাকে বাজার থেকে কয়েক জাতের কবুতর এনে দেন এবং ছোট্ট একটি ফার্ম তৈরি করে দেন। শখ করে ১০ জোড়া কবুতর দিয়ে ফার্ম চালু করলেও বর্তমান কবুতর…
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম দুলাল জমাদ্দার। মঙ্গলবার সকালে ওই যাত্রীকে আটকের পর বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। দুলাল জমাদ্দার মাদারীপুরের শিবচর এলাকার মনসুর আলী জমাদ্দারের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার কথা ছিল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের এক যাত্রীর সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ…
জয়পুরহাট ও কালাই উপজেলায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পরিচালিত ন্যায্যমূল্যের বাজার ‘ছাত্র-কৃষক কর্নারে’ ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও স্পেশাল টাস্কফোর্সের সহযোগিতায়- জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, মুবাশশির আলী, নিয়ামুর রহমান নিবির ও হোসাইন আহমেদ তানভীর উপস্থিত ছিলেন। বর্তমানে জয়পুরহাটের বিভিন্ন এলাকার হাট-বাজারে প্রতি কেজি আলু ৭০ থেকে ৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এমন অবস্থায়- জয়পুরহাট শহরের এ…
বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মালেককে (৪৮) গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, তার বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ভেলুরপাড়ায় ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে সোনাতলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে ছিলেন। মঙ্গলবার দুপুরে…

