রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ও ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। আগামী ২৪ ও ২৬ নভেম্বর এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। সোমবার পুলিশ সদর দপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হলো সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর কিছু জানায়নি। ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের অধিক অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে…
Author: saiful islam
ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে ঘটে চলেছে একের পর এক অপরাধের ঘটনা। বিশাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নেই তৎপরতা নেই; তাদের তদারকি মধ্যে দেখা যায় দায়সারা ভাব। এইসব কারণে খুন, ডাকাতি ছিনতাই, ধর্ষণ, মারামারিসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেই চলছে দিনের পর দিন। গত আট বছরে এ ধরনের অপরাধমূলক ঘটনা স্বীকার হওয়ার মধ্যে ২১টির ও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালে ২ জুন পূর্বাচলে অস্ত্র গোলাবারুদ ও মারাত্মক ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছিল। তখনকার বিশেষজ্ঞদের মতে যুদ্ধে ব্যবহার উপযোগী ছিল অস্ত্রগুলি। বড় কোনো উদ্দেশ্যে কোনো জনগোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছিল। এই বিধ্বংসকারী মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্র রকেট লাঞ্চারসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা…
ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব আবু সাঈদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতি) মো. মনিরুজ্জামানকে একই সংস্থায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাদের বের করে দেয় কর্তৃপক্ষ। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বদেশি বিভিন্ন পণ্য নিয়ে ওই মেলাটির উদ্দেশ্য ছিল স্ব-কর্মসংস্থানকে উৎসাহিত করা এবং দেশীয় স্থানীয় পণ্যগুলোর প্রচার বাড়ানো। কিন্তু মুসলিম ব্যবসায়ীদের বের করে দেওয়ার ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। মুসলিম ব্যবসায়ীরা দাবি করেছেন, তারা অংশগ্রহণের ফি পরিশোধ করে মেলার স্টল বুক করলেও রোববার মেলা থেকে তাদের চলে যেতে বলা হয়। মেলাটি গত ১৪ অক্টোবর শুরু…
রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার এক বক্তব্যে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেছেন, ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করছে ইরান। এগুলো অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী। ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল) ও এর পরিচালককে সোমবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ব্রাসেলস। ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতি তেহরানের সমর্থনের কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা। একই দিনে ইরানের এয়ারলাইনস ও শিপিং ক্যারিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের…
জাতীয় নারী চ্যাম্পিয়নশিপের জন্য করাচির যে হোটেলে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সেই হোটেলে ভয়াবহ আগুন লাগে। দুর্ঘটনার সময় ৫ জন ক্রিকেটার ছিলেন হোটেল। তাদের জানালার কাচ ভেঙে উদ্ধার করা হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। টিম হোটেল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে ন্যাশনাল হাইপারফরম্যান্স সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও ক্রিকেটারদের খেলার সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় টুর্নামেন্ট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চারটি করে ম্যাচের পরে যে ২টি দল লিগ টেবিলের প্রথম দুইয়ে রয়েছে, তাদের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজনের ভাবনায় রয়েছে পিসিবির। যদিও সেই ফাইনাল ম্যাচ কবে-কোথায় আয়োজিত হবে, সেই বিষয়ে…
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব ভার্মা মারা গেছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর হিন্দুস্তান টাইমস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, ‘খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। ভরত আমার দীর্ঘদিনের বন্ধু। মুনমুন বলেছিল, শরীরটা ভালো থাকে না ভরতের। চোখে নাকি ঠিক মতো দেখতে পাচ্ছিল না।’ ভরত রাজ পরিবারের ছেলে। মুনমুনের মা মহানায়িকা সুচিত্রা সেন নিজে সেই পরিবারের সঙ্গে কন্যার সম্বন্ধ করেছিলেন। খুব ধুমধাম হয়েছিল সেই বিয়েতে। বাংলা বিনোদন জগতের সকলেই প্রায় উপস্থিত ছিলেন। সুচিত্রা সেন নিজে গিয়ে বিয়ের কার্ড দিয়ে এসেছিলেন…
ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নেওয়া এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে পরামর্শ পেয়েছেন কিনা বা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের আগে ট্রাম্প…
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে উভয়েই একে অপরের প্রশাসনকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র দপ্তর। খবর আলআরাবিয়া নিউজের। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেতংতার্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একটি বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প তার কাজের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের পাশে আছে, থাকবে। তিনি বলেন, থাইল্যান্ড একটি সুন্দর দেশ। থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতে পুরনো মিত্ররাষ্ট্র এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম কূটনৈতিক উপস্থিতির স্থান। উভয় দেশ প্রতিবছর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে এবং বিভিন্ন…
ইরান ও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া-৩ এর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার। আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এছাড়া পশ্চিমারা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা করে আসছে। অবশ্য শুধু রাশিয়াই নয়, বরং মস্কোকে…

