Author: saiful islam

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নাম ভাঙিয়ে মাদারীপুরের কালকিনিতে মো. নুরুল হক (৪০) নামে এক জামায়াত কর্মীর বিক্রিত জমি জোরপূর্বক দখলে নিয়ে ধান চাষ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই জমি দখল মুক্তের দাবিতে মঙ্গলবার সকালে এক প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার কয়ারিয়া গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী মো. নুরুল হক কয়ারিয়া মৌজার ২০ শতাংশ জমি একই এলাকার জিয়াবুল তালুকদারের কাছ থেকে ২০০০ সালে ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই নুরুল হক ওই জমি ২০ বছর ধরে চাষাবাদ করে আসছেন। ওই জমি নুরুল হক অর্থাভাবে একই এলাকার শামীমের…

Read More

পাকশীর যুবলীগ নেতা ওয়ালিফ হোসেন মানিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে যুবলীগ কর্মী সৌরভ হাসান টুনটুনির (হাতকাটা টুনটুনি) নানি ৬৫ বছর বয়সি হাজেরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানান, নিহত ওয়ালিফ হোসেন মানিকের পিতা ইউনুচ আলী বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অপর ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হাজেরা খাতুনকে মঙ্গলবার বেলা ১১টায় রূপপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সকাল ১০টার দিকে…

Read More

ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার পর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বাজারের স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে ১২ বোরের বিদেশি শটগানটি উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল দৌলতপুরের কল্যাণপুর বাজারের স্বদেশ ট্রেডিং মার্কেট সংলগ্ন দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশ থেকে সচল শটগানটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা ঢাকার ডিএমপি যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্রটি (শটগান) লুট করে। উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা…

Read More

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ফুটবলার। মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে শেষবিদায় জানিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষ ও ভক্ত-শুভানুধ্যায়ীরা। খেলোয়াড়ি জীবনে দীর্ঘসময় মোহামেডান ক্লাবে কাটিয়েছেন জাকারিয়া পিন্টু। বিদায়ের দিনে সে ক্লাবে ফিরল তার নিথর দেহ। সেখানে ঢাকা জেলা প্রশাসন তাকে দিয়েছে রাষ্ট্রীয় সম্মান। মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মোহামেডানের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য নির্বাহী…

Read More

সিনিয়র ক্রিকেটাররাই পাকিস্তান দলের বোঝা। এমনটি বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জয় পেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান ক্রিকেট দল। গতকাল অস্ট্রেলিয়ার হোবার্টে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সেই ম্যাচে খেলেননি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নতুন অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে খেলতে নেমে শুরুটা দারুণ করলেও স্কোরবোর্ডে পাকিস্তান জমা করতে পেরেছে মাত্র ১১৭ রান। বাবর আজমের ২৮ বলে ৪১ রান ছাড়া বাকিদের ইনিংসে বলার মতো কিছু ছিল না। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫২ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই হোটেলের ম্যানেজার। মৃত তপন ঘোষ (৪৫) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেন তপন। সোমবার রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। মঙ্গলবার সকালে হোটেলের ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ১২০ ডেঙ্গু রোগী। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায়…

Read More

পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। রাশিয়ার পরমাণুনীতি হালনাগাদ করে এমন সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার এই নীতিতে বদল এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্স ও তাসের। এমন এক সময় রুশ পরমাণুনীতিতে পরিবর্তন আনা হলো, যখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে। মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অনুমতির জবাব দিতেই নিজেদের পরমাণুনীতিতে পরিবর্তন এনেছে ক্রেমলিন। কোন কোন হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারবেন, তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। চলতি বছর শেষের পথে। এ সময়ে তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই। তবে আগামী বছর (২০২৫) মুক্তি পাবে বুবলীর সাত সিনেমা। ইতোমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে- জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। সাতটি সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালক ২০২৫ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আগামী বছর আমার অনেকগুলো সিনেমা একসঙ্গে মুক্তি…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রায় তিন বছর আগে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে এতে জয় নির্ধারিত হবে ২০২৫ সালে। ইউক্রেনের পার্লামেন্টে মঙ্গলবার এ কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী কারা তা নির্ধারণের সময় ঘনিয়ে এসেছে। আগামী বছরই বিশ্ব জানতে পারবে কারা জয়ী। ইউক্রেনকে কারও নিয়ন্ত্রণে তুলে দেওয়া হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া সিদ্ধান্তটির প্রশংসা করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কিয়েভের আত্মবিশ্বাস জোরাল হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সামনে রেখে সিবিগা বলেন, এ সিদ্ধান্ত…

Read More