মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আর কে করবেন না, তা ঠিক করবেন বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা…
Author: saiful islam
৯১ বছর বয়সি এক বৃদ্ধাকে মারধর এবং যৌন নির্যাতন। সেই ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে দোষী সাব্যস্ত করেছেন আমেরিকার আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই মামলায় সাজা ঘোষণা করা হবে। অভিযোগ, গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায় কিশোর। প্রথমের দিকে কিশোর সেই অভিযোগ অস্বীকার করেছিল। পরে নিজের দোষ স্বীকার করে। এই ঘটনাটি ঘটেছিল জুন মাসে ফ্লোরিডায় মেরিয়ন কাউন্টি এলাকায়। জানা গেছে, বৃদ্ধা রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল ওই কিশোর। এরপর আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় বৃদ্ধার। তিনি তখন কিশোরকে দেখতে পান। এরপর ওই কিশোর বৃদ্ধকে মারধর করে ও যৌন নির্যাতন…
তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্যে রয়েছে- ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তারল্য ঘাটটি মেটাতে দুর্বল ৭ ব্যাংকে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ১০ ব্যাংক। ওই সময় এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি থেকে ইসলামী ব্যাংক পেয়েছিল ২ হাজার ৯৫ কোটি টাকা। সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে ছিল- সোশ্যাল ইসলামী…
একে একে প্রশাসনের শীর্ষ পদে নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই ধারাবাহিকতায় নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির (ডব্লিউডব্লিউই) সাবেক সিইও লিন্ডা ম্যাকমাহনকে মনোনয়ন দিয়েছেন। এবার কেবল সিনেটে অনুমোদনের অপেক্ষা। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। লিন্ডাকে মনোনীত করার বিষয়ে সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘গত চার বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ার হিসেবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। এএফপিআই এবং আমেরিকা ফার্স্ট ওয়ার্কসে (এএফডব্লিউ) কাজ করে তিনি ১২টি অঙ্গরাজ্যে সর্বজনীন স্কুল বাছাই করা সুযোগ তৈরি করেছেন। এর মাধ্যমে শিশুদের আয়ের স্তর…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার (১৯ নভেম্বর) সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন। খবর আলজাজিরার। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনও গাজা শাসন করবে না। ইসরাইলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দিদের…
রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর তাস নিউজের। এরদোগান বলেন, আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরদোগান…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সাবেক পুলিশ প্রধানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। সকালে প্রিজন ভ্যানে করে টাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার…
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূ–খণ্ডে হামলা করেছে। মঙ্গলবার এ হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয়…
দাম নিয়ন্ত্রণ ও বাজারে সরবরাহ বাড়াতে ৪২টি প্রতিষ্ঠানকে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেয়েছিল সাড়ে ৪ কোটি ডিম। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। উল্লেখ্য, লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও…
রিমান্ড শুনানিতে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময়ের জেরে ঢাকা মহানগর আদালতের নাজির শাহ মো. মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নাজিরের কার্যালয় ভাঙচুর করা হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের ডিসি প্রসিকিউশন ও কোতোয়ালি থানা পুলিশ। তবে পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে কামরুলের সঙ্গে নাজির মামুনের কুশল বিনিময়ের বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনকে অবহিত করেন ক্ষুব্ধ আইনজীবীরা। পরে বিচারক তার (নাজির মামুন) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া নাজির মামুনের…

