সেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি। এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখানে। আকারে নীল তিমির চেয়েও বড় প্রবালটির বয়স ৩০০ বছরেরও বেশি হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল প্রশান্ত মহাসাগরের দুর্গম অংশে গিয়েছিল জলবায়ু পরিবর্তনে জায়গাটির ওপর কেমন প্রভাব পড়েছে তা জানতে। এ সময় এখানে কাজ করা একজন ভিডিওগ্রাফার এটি আবিষ্কার করেন। ফিরে এসে ডাইভিংয়ের সহকর্মী এবং ছেলে ইনিগোকে বিষয়টি বলেন। জিনিসটি কী এটা পর্যবেক্ষণের…
Author: saiful islam
ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিনের স্ত্রী লু আলকমিন বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রাজিলের সেকেন্ড লেডি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে নিয়ে রচিত তার লেখা একটি বই উপহার দেন। তিনি জানান, অধ্যাপক ইউনূসের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি তার বইগুলো অনুবাদ করেছেন এবং সামাজিক ব্যবসার উদ্যোগ চালু করেছেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়। বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দার। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না। মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ বলা হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। জামায়াতের আমির বলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও…
অবরুদ্ধ গাজায় ইসরাইলি কার্যক্রম তদন্তে জাতিসংঘের বিশেষ কমিটি বলেছে, গাজায় ইসরাইলের যুদ্ধ পদ্ধতি ‘গণহত্যা’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যার মধ্যে ‘ক্ষুধা’কে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবনসংকট সৃষ্টির পরিস্থিতি ‘ইচ্ছাকৃতভাবে চাপানো’ হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, ‘যুদ্ধের শুরু থেকেই ইসরাইলি কর্মকর্তারা এমন নীতির প্রকাশ্য সমর্থন করেছেন, যা ফিলিস্তিনিদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছে’। জাতিসংঘের বিশেষ কমিটি আরও জানায়, ‘এই বিবৃতি এবং মানবিক সাহায্যে নিয়মিত ও অবৈধ হস্তক্ষেপ স্পষ্ট করে যে, ইসরাইল গাজায় জীবন-রক্ষাকারী…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে উদ্ধার করা অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশটি সস্তাপুর চাঁদ ডাইং এর মালিক মোহাম্মদ জসীমউদ্দীন মাসুমের (৫৯)। বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এএসআই রুকনুজ্জামান জানান, বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসীমউদ্দীন মাসুম (৫৯)। তিনি ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা লাশটি দেখে শনাক্ত করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার তার ছেলে ওবায়দুল ইসলাম শিমু গুলশান থানায় একটা জিডি করেন। তিনদিন পর লাশের পরিচয় মিলে। স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে ৭ টুকরো করা এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর…
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারে ঘোষণা অনুযায়ী ইউক্রেনে যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে তিনি নির্বাচনি প্রচারে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনার শিগগিরই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন; এমন একজন, যার ওপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং (রাশিয়া ও…
পৃথিবীর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা বেতন কত পান, তাদের অন্যান্য সুবিধা কী—এ নিয়ে কৌতুহল মানুষের মাঝে। মার্কিন প্রেসিডেন্ট কত টাকা বেতন-ভাতা এবং বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরাই বা কী কী সরকারি সুবিধা নেন—এটিও জানতে আগ্রহী অনেকে? মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে—আমেরিকার কোড অনুযায়ী, বছরে বেতন বাবদ ৪০০,০০০ মার্কিন ডলার পান প্রেসিডেন্ট। যে অঙ্কটা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৮২ লাখ টাকার বেশি। মাসে-মাসে সেই টাকা তাকে দেওয়া হয়। অর্থাৎ প্রতি মাসে মার্কিন প্রেসিডেন্টের বেতন হল ৩৩,৩৩৩ মার্কিন ডলার। যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার মতো। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সাল থেকে মার্কিন…
আলোচিত তোশাখানা দ্বিতীয় মামলা থেকে খালাস চেয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার পথ প্রশস্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, খালাসের আবেদন প্রত্যাখ্যান করায় মামলাটির আইনি প্রক্রিয়া আরও জোরদার করার সুযোগ পাবে সরকার। পাকিস্তানে তোশাখানা বিতর্ক শুরু হয়েছিল ২০২১ সালে। ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে ছাড়মূল্যে উপহার কিনে পরে সেগুলো বাজারে বিক্রি করেছেন—এমন তথ্য প্রকাশ্যে এলে এ বিতর্ক শুরু হয়। এরপর ২০২২ সালে বেআইনিভাবে…
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। মাংস, ডিম ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথাও বলেন তিনি। বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতিত্ব করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। ফরিদা আখতার বলেন, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। অনেকেই বলছেন, মাংস আমদানি করে করে সুলভ মূল্যে বিক্রির কথা। আমার প্রশ্ন, আমদানি করতে হবে কেন? মাংস, ডিম ও দুধ উৎপাদনে কেন স্বয়ংসম্পূর্ণতা…
পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘উয়ান জিয়াং ফা ঝান’। এ ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো। জাহাজে ৩৭০ একক কনটেইনার পণ্য ছিল। বুধবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।’ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান…

