Author: saiful islam

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সফল হলে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা উচিত। ডানপন্থী লিগ পার্টির বিশিষ্ট এই নেতা আরো বলেছেন, যারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, এই  প্রচেষ্টার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। সালভিনি বলেন, ‘যদি কেউ ইউক্রেনে শান্তি আনতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট (ট্রাম্প), তার এই প্রচেষ্টার জন্য পুরস্কৃত হওয়া উচিত।  যদি শান্তি পুনরুদ্ধার করা যায়, বিশেষ করে আলোচনার মাধ্যমে, তাহলে শান্তিতে নোবেল পুরস্কার হবে এমন একটি অর্জনের উপযুক্ত স্বীকৃতি’। ইউক্রেনের যুদ্ধ এখন তিন…

Read More

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গর্তের মধ্যে লুকিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বেলা ১১টায় গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ২০২৪ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। রাশেদ বলেন, ২৮ অক্টোবরের পর প্রায় ৩০ হাজার বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদসহ ভিন্নমতের মানুষকে আটক করা হয়। কিন্তু গণঅভ্যুত্থানের পর ৩০০০ আওয়ামী…

Read More

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ হিসাবে নতুন তথ্য পাওয়া গেছে। এখন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তত্ত্বে পৌঁছে গেছে। এ নিয়ে নেটিজনদের মাঝে ঝড় উঠেছে। একেকজন একেক মন্তব্যে ‘দুয়া’র ব্যাখ্যা দিচ্ছেন। গত সেপ্টেম্বর মাসেই দীপিকা পড়ুকোন-রণবীর সিংয়ের পরিবারে এসেছে তাদের প্রথম সন্তান। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং রেখেছেন এ দম্পতি। এ খবর নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন ‘দীপবীর’। মেয়ের এমন নাম রাখার কারণ হিসাবে দীপিকা বলেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হলো প্রার্থনা। আর ও আমাদের সব প্রার্থনার ফসল। আমাদের মন আজ ভালোবাসা ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে উঠেছে। —ইতি দীপিকা ও…

Read More

উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারিত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ্য রয়েছে। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। পুতিন চুক্তিটির অনুসমর্থনে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। যা শনিবার দেশটির সরকারি ওয়েবসাইটে আইন প্রণয়ন পদ্ধতির রূপরেখায় প্রকাশিত হয়েছে। এই চুক্তির…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র-জনতার এ আন্দোলনে বিনোদন জগতের তারকারা ছিলেন বিভক্তিতে। এক দল শিল্পী ছিল আওয়ামী আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিন্তু এরপরও থেমে নেই একশ্রেণির শিল্পীদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। তাই ক্ষুব্ধ হয়ে ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আওয়ামী লীগ সমর্থক হলেও একজন শিল্পী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ফ্যাসিস্টের পক্ষে কথা বলতে পারেন না। তিনি বলেন, আপনি আওয়ামী লীগ সমর্থক হতে পারেন, বিএনপি সমর্থক হতে পারেন; কিন্তু…

Read More

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান- বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান এ্যানি। জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ্যানি বলেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ জনগণ মনে করছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারের সাতটি সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকয়টিতেই একচেটিয়া বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ অ্যারিজোনাতেও বিজয়ী হয়েছেন ট্রাম্প। এরমধ্য দিয়ে সব সুইং স্টেটে পরাজয় দেখলেন প্রতিদ্বন্ধী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার (৯ নভেম্বর) জানিয়েছে, সবশেষ প্রকাশিত সুইং স্টেট অ্যারিজোনায়ও জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালে এই রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই রাজ্যে গতবারের নির্বাচনে ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। আর এবার সেই তিক্ত হারের মধুর প্রতিশোধ নিলেন ট্রাম্প। জয় তো জয়ই, তবে সেই জয় যখন হয় প্রতিপক্ষের দূর্গ গুঁড়িয়ে দেওয়ার মতো, সেখানে কৃতিত্ব আরো বিশাল। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ট্রাম্প এখন পর্যন্ত ৩১২ ইলেক্টোরাল…

Read More

শহিদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আওয়ামী লীগ রোববার বিকালে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।  একই স্থানে পালটা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পালটাপালটি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। এদিকে, আজ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের। এ অবস্থায় অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এ…

Read More

এনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন- অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমানুষের সরকার, এ সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছু করার নেই। একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সে কারণে বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য; যেই পরিবেশ ও সংস্কার দরকার- সেটি করার জন্য। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লিজ ক্লাবে আয়োজিত এমপ্লিজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, মানুষ যদি ভোট দিতে…

Read More

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরস্ক সীমান্তে ৩০০-র বেশি সৈন্য হারিয়েছে। এছাড়াও ইউক্রেনের দুটি পদাতিক যুদ্ধ যান, একটি সাঁজোয়া যুদ্ধ যান, ৬টি মর্টার, দুটি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি মোটর যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০,৮০০ সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮৩৩টি মোটর যান এবং ২৬২টি আর্টিলারি অস্ত্রও ধ্বংস হয়েছে। এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন…

Read More