আইপিএলের মেগা নিলামের আগে নিজেদের অধিনায়ক ঋশভ পান্তকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। এ অবস্থায় পান্তকে দল পেতে অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত। অবশ্য তার আগেই গুঞ্জন শুরু হয়েছে, পান্ত যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে। এ নিয়ে জল্পনা যখন ক্রমেই বাড়ছে তখন বিষয়টি মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও কাশী বিশ্বনাথন। গত কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল মেগা নিলামে পান্তকে পেতে ঝাঁপ দিতে প্রস্তুত সিএসকে। কেননা, ক্যারিয়ারের শেষ মুহূর্তে আছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় এবারই একজনকে চূড়ান্ত করতে চায় দলটি। তবে সেটি যে হচ্ছে না তা জানিয়ে দিয়েছেন বিশ্বনাথন। নিলামে নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, ‘আমাদের রুতুরাজ (গায়কোয়াড়), এমএস…
Author: saiful islam
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন তিনি এবং উত্তেজনা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। যদিও এখনো মার্কিন নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হয়নি। সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এবং এনডিটিভি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে তাদের কথোপকথনের বিষয়ে অবগত একটি সূত্র রোববার রয়টার্সকে জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, এর আগে গত বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। নির্বাচনের…
ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর আগে প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। অন্তত দু’টি বিষয় নিয়ে দেখা-সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে, প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পা-ই বাড়াননি। এই যখন অবস্থা, তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। ১৮ এপ্রিল ২০২৪ প্রেসিডেন্ট…
আবহাওয়া অধিদপ্তর দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ সোমবার…
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনের জন্য বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তার লক্ষ্য হলো- আগের প্রশাসনের নীতিগুলো উলটে দেওয়া এবং প্রথম মেয়াদে রেখে যাওয়া কাজগুলো পুনরায় শুরু করা। প্রথম দিনেই তিনি মার্কিন-মেক্সিকো সীমান্ত বন্ধ করা এবং বড় আকারের অভিবাসী বহিষ্কারের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। সীমান্ত ও অভিবাসন নিয়ে কঠোর পদক্ষেপ ট্রাম্পের পরিকল্পনার প্রথম পদক্ষেপে সীমান্ত নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা রয়েছে। এতে অবৈধ অভিবাসন কমানোর জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বড় আকারের অভিবাসন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। তবে অভ্যন্তরীণ অভিবাসন সংস্থা ICE-র সীমিত সংস্থান, কর্মশক্তি বৃদ্ধি এবং আইনি চ্যালেঞ্জের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠিত ‘আকিজ বশির গ্রুপ’ বর্তমানে একটি বহুমুখী গ্রুপ হিসেবে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস ইত্যাদি। প্রতিষ্ঠানটি ৩টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে। একই সঙ্গে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীলতা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর আগে চার দফায় শপথগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিন জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন উপদেষ্টারা হলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেখ আকিজ উদ্দিনের সন্তান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এখন দাঁড়াল ২৪ জনে।
সরাইল-আশুগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ফকিন্নির ঘরের বাচ্চা না। যা বলি সারা বাংলাদেশ শোনে।’ শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আরও অন্তত চারজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ…
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আর অভিনেত্রী কারিনা কাপুরের গোপন রহস্য ফাঁস করে দিলেন অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, ‘রণবীর সারাদিন সেটে বাজে বকে যেত, আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো, আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে।’ অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সবাই একেবারে ভালো সময় কাটিয়েছেন।’ সেটে কোনো ঝামেলা হয়েছে কিনা- প্রশ্ন করা হলে রোহিতের ভাষ্য, ‘অনেক তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা…
জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক যানবাহন। বৈদ্যুতিক যান (ইভি) শিল্পকে এগিয়ে নিতে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, আমদানি শুল্ক হ্রাস এবং প্রযুক্তি অভিযোজনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্প: নীতি- চ্যালেঞ্জ- সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সেমিনারটি আয়োজন করেন। গতকাল রাজধানীর কুড়িলে আইসিসিবিতে তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয়। সেমিনারে বক্তারা বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ টেকসেই উন্নতির বিষয়ে আলোচনা করেন।পাশাপশি বৈদ্যুতিক যানের ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করেন।…

