আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় খেলাপি ঋণ বেপরোয়া গতিতে বেড়েছে। আর্থিক খাতে সুশাসন না থাকায় ব্যাপকভাবে বড় বড় জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বিতরণ করা ঋণের প্রায় সবই খেলাপি হয়ে গেছে। যে কারণে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে খেলাপি ঋণ। ২০০৯ সালের শুরু থেকে গত জুন পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ১২ হাজার ৫২০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাতে বেড়েছে ১ লাখ ৮৮ হাজার ৫১৯ কোটি টাকা। ফাইন্যান্স কোম্পানিগুলোয় বেড়েছে ২৪ হাজার ১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে খেলাপি ঋণের এমন…
Author: saiful islam
চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সিরিজের বেশ আগেই কিছুটা দুশ্চিন্তায় পড়েছে দল। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এর ফলে এই সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার। একই কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হবে না তার। এবার শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকেও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন এই বাঁহাতি পেসার।…
গোপালগঞ্জের কাশিয়ানীতে খেলার মাঠ দখল করে ইট-বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার বাথানডাঙ্গা বাজারসংলগ্ন খেলার মাঠটি দখল করে সেখানে আওয়ামী লীগ নেতা এলোয়ার শেখ দীর্ঘদিন ধরে ইট-বালুর ব্যবসা করে আসছেন। তিনি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। খোঁজ নিয়ে জানা গেছে, বাথানডাঙ্গা বাজারসংলগ্ন সরকারি খেলার মাঠে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবারে হাট বসে। বাকি দিনগুলোয় মাঠটিতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা করে। মাঠটি বহুকাল আগে থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে; কিন্তু বর্তমান মাঠটি অবৈধ দখলদারদের…
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে আন্দোলনরত ছাত্র-জনতা তাদের প্রথমে জিজ্ঞাসা করে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহ হওয়ায় মারধর করে। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুলিস্তানে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য এ তথ্য নিশ্চিত করেন। মারধরের শিকার কবির বলেন, আমি মিরপুর থেকে এখানে এসেছিলাম ব্যবসার মালামাল কিনতে। একই কথা বলেন যুবলীগ সন্দেহে মারধরের শিকার মারুফও। তিনি বলেন, আমি চট্টগ্রাম থেকে কাপড় কিনতে এসেছিলাম গুলিস্তানে। মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তার ওপর আক্রমণ করেন আন্দোলনরতরা। এদিন সকাল থেকে…
বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার আদরের একমাত্র সন্তান আরহানের গতকাল শনিবার ছিল জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। তিনি লিখেছেন—শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে…। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, আরহান হলো মালাইকা ও তার সাবেক স্বামী আরবাজ খানের ছেলে একমাত্র সন্তান। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেই সময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। ২০১৭ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। তবে এরপরও ছেলে আরহানকে কো-প্যারেন্টিং করছেন তারা। অনেকেই বলেন—সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা…
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাতেও রয়েছে সরব উপস্থিতি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মেও কাজ করছেন এ অভিনেত্রী। এদিকে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন এ অভিনেত্রী। এ মুহূর্তে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন বলেন, দিনশেষে সবাই বিখ্যাত হতে চায়। যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, সত্য সবসময় এক থাকে। দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধু তারাই…
আওয়ামী লীগের নিরীহ ও সাধারণ নেতাকর্মীদের বিশেষ পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শেখ হাসিনার ফাঁদে পা না দিয়ে তাদের দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বেলা ১১টায় গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ২০২৪ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ আজ গর্তের মধ্যে লুকিয়ে আছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন শেখ মুজিবের…
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর এ চারদিনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে তারা। গত (৬-৯) নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসোলিন জেনারেটর মেশিন ১ টি,…
বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন দোকানের দেয়াল ভাঙার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয় ও পুলিশের ধাওয়ায় আওয়ামী লীগ কর্মী পালিয়ে গেলে তার মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীর নাম সাইফুল ইসলাম খান। তিনি চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী আলী আহসান মোল্লা জানান, দুই দিন আগে সোনামদ্দিন বন্দরের পুরাতন ঘরটি ভেঙে নতুন পাকা ঘর নির্মাণের…
আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এই কর্মসূচিতে অংশ নিয়ে তরুণরা ‘উপকূলের চিৎকার, জলবায়ু সুবিচার’, ‘জলবায়ুর ন্যায় বিচার এখনই দরকার’, ‘এক বিশ্ব, একটি সুযোগ’, ‘জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই’, ‘তোমাদের জলবায়ু জলসার শেষ কোথায়?’, ‘আমাদের দাবি কি বাকু পৌঁছাবে’, ‘তোমাদের যুদ্ধ বন্ধ করো জলবায়ু ঠিক কর’, ‘বেঁচে থাকার অধিকার জলবায়ুর সুবিচার’, ‘পরিবেশ ধবংস করে উন্নয়ন চাই না’, ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না’, ‘আর নয় মিথ্যা আশ্বাস’…

