শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চেনা-জানা উইকেটে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ ক্রিকেট দলের। পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতাই দলের সবচেয়ে বড় দুর্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। দলের এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘শেষ টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতায় কিছুটা বাধা এসেছে। টানা চারটি সিরিজ জেতা সহজ নয়, তাই এবার ব্যর্থতা হতাশার হলেও এটি বড় ধাক্কা নয়। ব্যাটিংয়ে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম, সুযোগ থাকা সত্ত্বেও রান তুলতে…
Author: mh sohag
লেভেন্ত গুলতেকিন নামে এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ‘দখলদার ইসরাইল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা’। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, লেভেন্ত গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন। ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার মধ্যে তুরস্কও রয়েছে বলেও যোগ করেন তিনি। ভিডিওতে গুলতেকিন বলেন, ইসরাইল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং তারপরে সিরিয়াকে ভেঙে দিয়েছে।এমনকি তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছে যে, ইরান ও তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। ইরান ও তুরস্ক…
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে প্রায়ই শোনা যায়। যদিও সেসব জল্পনায় একাধিকবার পানি ঢেলে দিয়েছেন এ তারকা দম্পতি। তবে অনেকেই বলেন, তারা নাকি পারস্পরিক সমঝোতার জায়গায় এসেছেন। এমনিতে এ বিষয়ে মুখে তালা লাগালেও পুরোনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর আগে ২০০৯ সালে আমেরিকায় অপরা উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। এর দুই বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সেই অনুষ্ঠানে তাদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। তাতেই…
ওয়াশিংটন সুুন্দরের ব্যাটিং তাণ্ডবে সিরিজে ফিরল ভারত। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিত দ্বিতীয় ম্যাচে হারলে আজ তৃতীয় ম্যাচে জয়ে পায় ভারত। রোববার হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। দলের হয়ে টিম ডেভিড ও মার্কু স্টয়নি ব্যাটিং তাণ্ডব চালান। তাদের ঝড়ো ইনিংসে কল্যাণে ১২০ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৬ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৩৮ বলে ৮টি চার আর ৫টি ছক্কার সহায্যে সর্বোচ্চ ৭৪ রান করেন টিম ডেভিড। এছাড়া ৩৯ বলে আট চার আর দুই ছক্কায় ৬৪ রান করেন মার্কু জেনসেন। ভারতের হয়ে ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন বরুন চক্রবর্তী।…
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আর প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজ হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে চেসোঙ্গোচ জেলার রিফ্ট উপত্যকা অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। শনিবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়ায় এবং বৃষ্টি এখনও থাকায় উদ্ধার তৎপরতায় কাঙিক্ষত গতি আনা…
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে বছর দুয়েক আগে হঠাৎ করে সংগীতশিল্পী তাহসানের সম্পর্ক জড়িয়ে ওঠা গুঞ্জন ছিল টক অব দ্যা টাউনে। কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান। এমনকি তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন তাসনিয়া ফারিণ বলে শোনা যায়। মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেক দিন কেটে যাওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। সেই গুঞ্জনের একসময় অবসানও ঘটে। ২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর আগস্ট মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভেঙে যায়। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও একফ্রেমে ধরা পড়েছিলেন তারা। জীবনের ঠিক এমনই এক যাত্রায় এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। এটি দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই…
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ১ নভেম্বর বিশেষ কিছু। তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়ের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে, ২০০৩ সালে এই দলের হয়েই প্রথম গোল করেছিলেন রোনালদো। ২২ বছর পর সেই একই দিন পুরোনো সেই স্মৃতি ফিরল রোনালদোর। গতকাল ১ নভেম্বর পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানোর ছেলে রোনালদো জুনিয়র। শুধু ছেলেই নয়, একই দিন গোল করেছেন বাবা রোনালদো নিজেও। তিন দিন আগে ক্রিশ্চিয়ানোর বড় সন্তান রোনালদো জুনিয়রের পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়। টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধে খেলতে নামার সুযোগ পেয়ে ৪২ মিনিটে গোল করেন রোনালদো জুনিয়র। তিনি কার্লোস মইতার পাস থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে…
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড। বলেছেন, ‘আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি; তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে।’ শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছেন এবং আগের সরকারের পরিবেশনীতি ধ্বংস করে দিয়েছেন। ‘এয়ারফোর্স ওয়ান’ খ্যাত বর্ষিয়ান এই মার্কিন অভিনেতা বলেন, ‘ট্রাম্পের কোনো নীতি নেই; তিনি নিজের খেয়ালখুশি মতো চলেন, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহংকার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা—সব মিলিয়ে তিনি জানেন যে, তিনি কেবল বর্তমান ব্যবস্থার এক…
জিম্বাবুয়ে সফরে আফগানিস্তানের ব্যাটিং তাণ্ডব। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগনাদের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫১ রান। জোড়া ফিফটি তুলে নিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে চেষ্টা করছেন অধিনায়ক ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। রহমানউল্লাহ গুরবাজ ফিফটির পর সেঞ্চুরির জন্য লড়াই করছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পথেই আছেন তিনি। প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে আফগানরা। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লজ্জা বাঁচানোর ম্যাচ জিম্ববুয়ের। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে…

