ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে জমা দেওয়া আবেদনে দাবি করেছেন, সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এখানে শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও শাহ বানোর জীবন বা ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরতে নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেননি। জানা গেছে, আদালত শিগগিরই এ বিষয়ে শুনানি নেবে। আইনজীবী তৌসিফ ওয়ারসি আরও বলেন, এই সিনেমা দুই ঘণ্টারও বেশি দীর্ঘ এবং শাহ বানোর জীবনের…
Author: mh sohag
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে গতকাল (৩ নভেম্বর) দিনের খেলা শেষ করেছিলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজ (৪ নভেম্বর) সকালে খেলতে নেমে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেলেন। তবে এদিন মুশফিকের উদযাপনটাও আলাদাভাবে নজর কাড়বে যে কারও। বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়েই মুষ্ঠিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়লেন। আগুনে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েও থাকলেন বোলাদের দিকে। মুশফিকের খ্যাপাটে এমন উদযাপন এর আগেও দেখা গেছে। এবার জাতীয় লিগে তার এমন উদযাপন দেখা গেল। ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সব ঠিক থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। আসন্ন…
ইসরাইলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান। এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরাইলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। সোমবার তেহরানে এক ছাত্রসমাবেশে খামেনি বলেন, যদি তারা পুরোপুরি ইসরাইলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না। ১৯৭৯ সালের ইসলামী…
সাবার জন্মদিনে তার প্রেমিক হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেতা। সেই সঙ্গে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। সেসব ছবিতে দেখা গেছে, কখনো তারা ঘুরছেন, আবার কখনো খাচ্ছেন। এককথায়— একান্ত যাপনের টুকরো কোলাজ যেন শেয়ার করে নিয়েছেন অভিনেতা। প্রায় তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন হৃতিক ও সাবা। যদিও বিয়ে নিয়ে ভাবিত নন কেউ-ই। মাস কয়েক আগেই সাবা বলেন, ছোট থেকে তার মা-বাবা শিখিয়েছেন— বিয়ে জরুরি নয়। যদিও তিনি কাউকে বিয়ে করতে চান, তাহলে করতেই পারেন। তবে সেটি বাধ্যতামূলক নয়। সাবা বলেন, আমার ছয় বছর বয়সে মা-বাবা শিখিয়ে…
নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের মুম্বাইয়ে ডিওআই পাতিল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে স্বাগতিক ভারত। ইনিংস ওপেন করতে নেমে শেফালি ভার্মার সাথে ১০৪ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। এই জুটি গড়ার পথেই ৫৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি। দলের হয়ে ৭৮ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৭ রান করেন শেফালি ভার্মা। ৫৮ বলে তিন চার আর এক ছক্কায় ৫৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন দিপ্তি শর্মা। ইনিংসের একিবারে শেষ দিকে ২৪ বলে তিন চার…
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কারণে দেশ ‘অন্ধকারে’ রয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনা-শূন্যতা’র প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর সামা টিভির। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) ডেমোক্র্যাট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র্যালিতে যোগ দেন। সেখানে নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসিত জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বারাক ওবামা বলেন, ‘সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন-শৃঙ্খলা-হীনতা, বিবেচনা-শূন্যতা, কু-চিন্তাশীলতা এবং নিছক…
সামাজিক মাধ্যমে হঠাৎ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আঁখি আলমগীর। বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় এই সংগীতশিল্পী সমাজের আশপাশের মানুষের ভণ্ডামি, নাটকীয়তা ও মিথ্যা আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এখন চান নীরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন। দীর্ঘদিন ধরে স্টেজ শো, একক গান ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন আঁখি আলমগীর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘প্রেম বেপারি’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে গায়িকা কাকে কিংবা কাদের উদ্দেশে বলেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও…
সবচেয় বেশি দূরে বল পাঠিয়ে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ান এই তারকা আজ হোবার্টে ভারতের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন। অস্ট্রেলিয়ান তারকা টিম ডেভিড ৩৮ বলে ৮ চারের সঙ্গে ৫ ছক্কায় করেছেন দলীয় সর্বোচ্চ ৭৪ রান। তার হাঁকানো একটি ছক্কা ১২৯ মিটার দূরে গিয়ে পরে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৭ম ওভারের বোলিংয়ে ছিলেন অক্ষর প্যাটেল। পঞ্চম বলে খানিকটা এগিয়ে এসে সোজা বোলারের মাথার ওপর দিয়ে হাঁকান ডেভিড। বল সোজা গিয়ে গ্যালারির ছাদে পড়ে। ধারাভাষ্যকারদের থেকেও প্রশংসা পান ডেভিড। এরপর দেখা যায় ১২৯ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। আর ডেভিডের ব্যাট থেকে ১৫৩ কি.মি প্রতি ঘণ্টা বেগে বেরিয়ে যায়…
ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলাকালে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই।’ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জাকারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক উত্তেজিত হওয়ার প্রেক্ষিতে রাশিয়া এই ধরনের সামরিক পদক্ষেপকে দৃঢ়ভাবে নিন্দা জানায়। তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলাকালে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানাই, তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করছে। আমরা চাই লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে বজায় রাখা হোক। পরিস্থিতি শান্ত করার এবং বিদ্যমান সমস্যাগুলো গঠনমূলকভাবে সমাধান করার…
অনেক দিন ধরেই বলিউড পাড়ায় আলোচনা চলছে মীনা কুমারীর বায়োপিক নির্মাণ নিয়ে। কে হবেন বড়পর্দার এ ট্র্যাজেডি কুইন? যদিও এর মধ্যেই কয়েকজন অভিনেত্রীর নাম শোনা গেছে। কখনো অভিনেত্রী কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার কখনো তৃপ্তি দিমরির নাম। অবশেষে চূড়ান্ত হলো কে হবেন মীনা কুমারী। সম্প্রতি সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা কিয়ারা আদভানি। এর মধ্যেই মীনা কুমারীর বায়োপিক তৈরির অনুমতি মিলেছে তার পরিবারের পক্ষ থেকে। ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন মীনা। সিনেমায় কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তারা। একসময় গোপনে বিয়ে করেন এ তারকা দম্পতি। তবে…

