Author: mh sohag

যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। মূলত শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি ক্রমেই বাড়ছে। আর এরই জেরে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৭০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২ হাজার ২৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এমনকি সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। এদিন সন্ধ্যা পর্যন্ত শিকাগো ও’হেয়ার, ডালাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার ও নিউয়ার্কসহ বড় শহরগুলোর বিমানবন্দরে আরও…

Read More

টেলিভিশন অভিনেত্রীকে ফলো করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে নবীন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অভিনেত্রী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেখানে তিন মাস আগে তেলেগু ও কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা বহুল পরিচিত এক অভিনেত্রী ফেসবুকে ‘নবীন’ নামের এক ব্যবহারকারীর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও তা অ্যাকসেপ্ট করেননি তিনি। এমনকি তাকে ব্লক করে দেন টিভি তারকা। অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে ভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলেন এবং মেসেঞ্জারে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন ৪১ বছর বয়সি অভিনেত্রীকে। নানাভাবে যৌন হয়রানি চালিয়ে…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে লক্ষ্যে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। সবকিছু ঠিক থাকলে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পর্দা উঠবে টুর্নামেন্টের ১২তম আসরের। এবারের আসরে ৬টি দল অংশ নেবে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স আসন্ন আসরে থাকছে না। নতুনভাবে রাজশাহীর দল টুর্নামেন্টে ফিরে আসতে পারে, ফ্র্যাঞ্চাইজিটির নাম ‘রাজশাহী স্টার’ হতে পারে এমনটাও শোনা গেছে। গুঞ্জন ছিল রাজশাহীকে নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হবে, তবে মাঠের কাজ শেষ না হওয়ায় এবারও তিনটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএল। ম্যাচসূচি অনুযায়ী, বেশির ভাগ খেলা ঢাকার বাইরের দুইটি…

Read More

সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার বিরল দৃষ্টান্ত ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না—তাকে নিজের হাতে খাইয়ে দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার তুলতে হিমশিম খাচ্ছেন। পাশে থাকা ক্রু সদস্য ধৈর্য ও মমতায় এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্টবক্স। কেউ লিখেছেন, ‘এটাই সত্যিকারের মানবতা’, আবার কেউ বলেছেন, ‘সৌদিয়া এয়ারলাইন্সের ওই কর্মী প্রশংসার যোগ্য’। বিশেষজ্ঞদের ধারণা, ওই যাত্রী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন—এটি এক ধরনের স্নায়বিক…

Read More

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। এই দিনে ৫২-তে পা রাখলেন অভিনেত্রী। তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান অভিনেত্রী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে। অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব…

Read More

ভারতের বিশ্বমানের বোলারদের তোপের মুখে কোনো ব্যাটারই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড যেন ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলে নিতেও হেডের ভূমিকাই ছিল মুখ্য। তবে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হেড। সিরিজের প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৯, ২৮ ও ৬ রান। আপাতত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া দল ছেড়ে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটার। নির্বাচকরা অ্যাশেজ সিরিজ শুরুর আগে খেলোয়াড়দের কাজের চাপ ও অগ্রাধিকারের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করতেই আন্তর্জাতিক…

Read More

এক সময় উট ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ হামদান দাগালো, যিনি ‘হেমেতি’ নামে বেশি পরিচিত, আজ সুদানের ক্ষমতার অন্যতম প্রধান নিয়ন্ত্রক। তার নেতৃত্বে থাকা র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশের প্রায় অর্ধেক অঞ্চলের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি তারা দারফুরের শেষ সরকারি ঘাঁটি এল-ফাশ দখল করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। শত্রুদের কাছে হেমেতি ভয়ঙ্কর, তবে তার সমর্থকেরা তাকে দৃঢ়তা, কঠোরতা এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখেন। হেমেতি ১৯৭৪ বা ১৯৭৫ সালে দারফুরের এক যাযাবর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মহারিয়া শাখার রিজেইগাত সম্প্রদায়ের, যারা ঐতিহ্যগতভাবে উট পালন করে জীবিকা নির্বাহ করে। দারিদ্র্য ও কঠিন পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা…

Read More

করাচিতে ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের ঝলমলে মঞ্চে নেপালি গায়ক মদন গোপাল পরিবেশন করলেন পাকিস্তানের কিংবদন্তি লোকগায়িকা রেশমার জনপ্রিয় গান ‘লাম্বি জুদাই’। তার মধুর কণ্ঠে এই শ্রদ্ধার্ঘ্য গান শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। হিমালয় থেকে অনুপ্রাণিত নৌকার আকৃতির ঐতিহ্যবাহী নেপালি টুপি এবং সংস্কৃতিমূলক নকশার টি-শার্ট পরিহিত মদন ছিলেন বেশ আলাদা। তার গানে ছিল আবেগ, সুর ও দক্ষিণ এশিয়ার সংগীত ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। মদন বলেন, কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়, বন আর ঠান্ডা বাতাসে ঘেরা এক জায়গায় আমার মনে এই গানটি আসে। তখনই ঠিক করি, রেশমাজির দেশেই এই গান গাইব। এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফর। সফরের অভিজ্ঞতায় তিনি বলেন, এখানকার…

Read More

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা হয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। দেশে এখন মহামারি ডেঙ্গুতে প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে মিষ্টি কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি লিখেছেন গত সপ্তাহের সেই দুঃসহ সময়ের কথা। মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী নিজের সেই স্ট্যাটাসে লেখেন, এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (২৭/১০/২০২৫)। এই দরজার ভেতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দাপ্তরিক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ওই চুক্তি সম্পন্ন করেছিল, যার মাধ্যমে দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনো এ চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় রয়েছে। সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন,…

Read More