Author: mh sohag

‘কথিত যুদ্ধবিরতি’র মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজাজুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে দখলদার বাহিনী, আটকে রেখেছে ৭৫ শতাংশই। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি আর্টিলারি দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে। একই সময়ে ইসরাইলি সেনারা উত্তর গাজার পূর্ব জাবালিয়া ও খান ইউনিসের পূর্বাঞ্চলের আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণ চালায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইল স্থল, আকাশ ও…

Read More

বিনোদন জগতের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ফ্যাশন দুনিয়ায় পোশাক-মেকআপ নিয়ে কাজ করে থাকেন। মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন সিনেমা ও ভিডিওতে। অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী ছাড়াও দীঘি, বারিশ, মিমসহ অসংখ্য তারকার সঙ্গে একাধিক ফ্যাশন হাউসের কাজ করেছেন এ কোরিওগ্রাফার। তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে বর্তমানে গৌতমের সঙ্গে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন এ কোরিওগ্রাফার। গৌতম সাহা বলেন, অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি রাগ করেছি অপুর সঙ্গে। কেন রাগ করেছি সেটি আমি বলব না। তিনি…

Read More

শনিবার (১ নভেম্বর) সিডনির একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাঁ দিকের পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। শ্রেয়াস কবে দেশে ফিরবেন, তা এখনও নির্ধারণ হয়নি। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বোর্ড তাকে ফেরানোর ব্যবস্থা করবে। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নতি দ্রুতই হচ্ছে। শারীরিকভাবে প্রস্তুত হলে তাকে সিডনি থেকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হবে। ২৫ অক্টোবরের ম্যাচে চোট পাওয়ার পর শ্রেয়াস মাঠ ছাড়েন এবং সাজঘরে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এরপর ভারতীয় দলের চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তৎক্ষণাত হাসপাতালে…

Read More

গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কে রুশসেনারা বড় ধরনের আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল ওলেক্সান্দর সিরস্কি। এই শীর্ষ সামরিক কমান্ডার জানান, তার সেনারা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হাজার হাজার রুশ সেনা সেখানে অবস্থান নেওয়ায় তারা অবরুদ্ধ অবস্থায় পড়েছে। ‘গ্রে জোন’-এ পরিণত হওয়া পোকরোভস্ক শহর একটি গুরুত্বপূর্ণ পরিবহণ ও সরবরাহ কেন্দ্র। শহরটি দখল করতে পারলে রাশিয়া পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে এবং হেলিকপ্টারে নেমে আসার পর তাদের ১১ বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে। শনিবার টেলিগ্রামে দেওয়া পোস্টগুলোতে জেনারেল সিরস্কি জানান, পূর্বাঞ্চলের দোনেৎস্ক…

Read More

বলিউডের বাদশাহ শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনে বিশ্বজুড়ে ভক্তরা উদযাপন করছেন তার জন্মদিন। তবে শুধু শুভেচ্ছাই নয়, সবাই অপেক্ষায় ছিলেন তার নতুন সিনেমা ‘কিং’-এর আপডেটের জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটালেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এক্সে একটি ঘোষণামূলক ভিডিও প্রকাশ করে সিদ্ধার্থ আনন্দ আনুষ্ঠানিকভাবে ‘কিং’-এর প্রথম ঝলক সামনে আনলেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এর আগেই শাহরুখ খান নিজের ভক্তদের সঙ্গে #AskSRK সেশনে অংশ নিয়েছিলেন। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, ‘‘আপনার পরের ছবি ‘কিং’ নিয়ে কী গোপন রহস্য লুকিয়ে রেখেছেন?’’ উত্তরে শাহরুখ মজার ছলে লেখেন, ‘‘সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও না অবশেষে! ফ্যানদের সঙ্গে আমিও…

Read More

২০০৩ সালের ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২২ বছর পর একই দিনে তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র দেশের হয়ে প্রথম গোলের দেখা পেল। এদিকে ছেলের ইতিহাস গড়ার রাতে বল পায়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রোনালদো নিজেও। গতকাল রাতে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। আর তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে পর্তুগালের ৩-০ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ম্যাচের ৪২তম মিনিটে কার্লোস মোইতার নিখুঁত পাস থেকে বাবার মতোই শান্তভাবে ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে। ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন সৌদি আরবের আল নাসর একাডেমিতে খেলছেন। এই ক্লাবের হয়েই তার…

Read More

চলতি বছরে হেনলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান আরও নিচে নেমেছে। বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে ভারত এখন ৮৫তম স্থানে। অথচ দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পাসপোর্টের দুর্বলতার পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। ১। কূটনৈতিক সম্পর্ক ও ভ্রমণ চুক্তির সীমাবদ্ধতা বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের জন্য নতুন নতুন ভিসা চুক্তি করছে। ফলে তাদের নাগরিকরা বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছে। কিন্তু ভারত সেই গতিতে কূটনৈতিক চুক্তি বাড়াতে পারেনি। ২।  অভিবাসন ও ভিসা অপব্যবহার  ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা বিবিসিকে বলেন, ‘অনেক দেশ এখন অভিবাসীদের বিষয়ে বেশি সতর্ক। ভারতে অনেক মানুষ বিদেশে গিয়ে থেকে যায় বা ভিসা সময়…

Read More

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক থেকে সিনেমায় পা রাখেন গতবছর। ডিসেম্বরে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘ফাতিমা’। তবে এর আগেও তিনি কলকাতার ‘আরও এক পৃথিবী’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। বলা যায়, কলকাতার সিনেমা দিয়েই তার বড়পর্দার যাত্রা শুরু। এরপর কলকাতায় বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি-২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। ভিসা জটিলতার কারণে দুটি সিনেমা থেকেই সরে আসেন তিনি। এদিকে দেশের প্রেক্ষাগৃহে গত কুরবানির ঈদে মুক্তি পায় ফারিণ অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’। তবে আবারও তিনি তার দৃষ্টি ফেলছেন কলকাতার দিকেই। সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে এ অভিনেত্রীকে নিয়ে। অবশ্য এর কারণও আছে। সম্প্রতি টালিগঞ্জে একটি সিনেমার…

Read More

চলতি মৌসুমের শুরু থেকে লামিন ইয়ামাল যেন উড়ছিলেন। না মাঠে নয়, মাঠের বাইরে। যেখানেই যাচ্ছেন, সঙ্গে আছেন এক তরুণী– নিকি নিকোল। মাঠে খেলা দেখতে তো আসছেনই, অনুশীলনেও চলে আসছেন। এই দুই বাদে বাকি সময় ইয়ামালকে দেখা যাচ্ছে এই নিকোলের সঙ্গেই। তবে তাদের সে তুমুল প্রেম অকালেই শেষ হয়ে গেল। ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন যে তার প্রেমিকা, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। ইয়ামাল জানিয়েছেন, তাদের বিচ্ছেদের পেছনে কোনো প্রতারণা বা তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইয়ামাল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমরা আর একসঙ্গে নই। আমরা শুধু আলাদা হয়েছি, এর…

Read More

মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।  খবর আল জাজিরার। শনিবার (১ নভেম্বর) রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।’ তিনি আরও জানান, আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ‘হামলা’ বা ‘নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার’ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম…

Read More