বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এই সিরিজের একের পর এক তিনটি সিনেমা বক্স অফিসে বাজিমাত করেছে। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে। আর নতুন এই সিনেমায় আলোচিত ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে…
Author: mh sohag
অনেক প্রশ্নের জন্ম দিয়ে ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি ২০ বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দলের টানা ব্যাটিং ব্যর্থতা ভাবিয়ে তুলেছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এ বিপর্যয়ের কারণ এবং এখান থেকে উত্তরণে করণীয় নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল হাবিবুল বাশার ঘরের মাঠে টি ২০ সিরিজ হারার কথা ছিল না। সবাই ছিল আত্মবিশ্বাসী। আসলে আমরা একেবারেই ব্যাটিং ভালো করতে পারিনি। তবে ওয়ানডের পর টি ২০ সিরিজেও বোলাররা দারুণ বোলিং করেছে। তারা জানে কীভাবে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচে ফিরতে হয়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটাই উপায়,…
ক্যারিবীয় সাগরে একটি জাহাজে ফের হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে জাহাজটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে জাহাজে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই জাহাজটিকে ‘অবৈধ মাদক চোরাচালানে জড়িত’ বলে শনাক্ত করা হয়েছিল।’ এ হামলায় কোনো মার্কিন সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার সম্পর্ক কারও অজানা ছিল না। তারাও এ সম্পর্ক আড়ালে-আবডালে রাখার চেষ্টা করেননি। কখনো হাতে হাত ধরে, কখনো কোমর জড়িয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। সেই সম্পর্ক যখন হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন তামান্নার ওপর কেমন প্রভাব পড়ে সেই দুশ্চিন্তা ছিল ভক্তকূলের। কিন্তু অভিনেত্রী ভেঙে পড়েননি। ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরও ক্যামেরার মুখোমুখি হয়েছেন, হাসিমুখে কাজ করেছেন সিনেমার। নিজেকে সংযত রেখেছিলেন কীভাবে? এমন প্রশ্ন শুনে তামান্না ভাটিয়া বলেন, তাতে একটি বিষয় স্পষ্ট— সম্পর্ক ভাঙা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আক্ষেপ নেই। তিনি বলেন, কয়েকটি বিষয়…
ইংল্যান্ড যেন ওয়ানডে খেলতে ভুলেই গেছে। প্রতি ম্যাচে ধসে পড়ছে দলের ব্যাটিং লাইন আপ। কোনো দিন হয়তো কেউ ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, যেদিন কেউ পারছেন না, সেদিন ভরাডুবির মুখে পড়তে হচ্ছে। চলতি নিউজিল্যান্ড সিরিজে তাদের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি রীতিমতো। আর তাতেই দলটা ভেঙে দিয়েছে বাংলাদেশের ৩৭ বছরের পুরোনো লজ্জার এক রেকর্ড। সিরিজের তিন ম্যাচে ইংল্যান্ড শীর্ষ চারে ব্যাট করা ব্যাটারদের কাছ থেকে বড় কোনো ইনিংসই পায়নি। সব মিলিয়ে তিন ম্যাচে শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে মোটে ৮৪ রান পেয়েছে দলটা। দলটার টপ ফোর সবচেয়ে ‘ভালো’ খেলেছিল দ্বিতীয় ম্যাচে। শীর্ষ চার ব্যাটার মিলে সেদিন করেছিলেন ৫৭ রান। প্রথম ম্যাচে তাদের ব্যাট…
মিয়ানমারের উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলমান তীব্র সংঘর্ষ বন্ধে দেশটির জান্তা সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। চুক্তির আওতায় তারা দুটি শহর থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। টিএনএলএ গত মঙ্গলবার জানিয়েছে, চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে অনুষ্ঠিত কয়েক দিনের আলোচনা শেষে তারা এ চুক্তিতে পৌঁছেছে। কুনমিং মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে অবস্থিত। টিএনএলএ বলেছে, চুক্তির আওতায় উত্তরের মান্দালয়ে অবস্থিত মোগক শহর, যা রুবি খনির জন্য পরিচিত এবং শান রাজ্যের উত্তরাঞ্চলীয় মোমেইক শহর থেকে তারা সরে যাবে। তবে তারা সরে যাওয়ার নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি।…
পাকিস্তানের অভিনেত্রী আলিজেহ শাহ অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নিজের ভালোলাগা-মন্দলাগা সবকিছু তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার তার ভক্তদের চমকে দেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজের ছবি ও পোস্ট দিয়ে রেখে আবার গায়েব করে দেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের সব ছবি ডিলেট করে দিয়েছেন আলিজেহ শাহ। ফলে আবার আলোচনা-সমালোচনায় অভিনেত্রী। একটা সময় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় আলোচিত মুখ ছিলেন আলিজেহ শাহ। তবে বেশ কিছু দিন ধরেই তিনি নাটকে অভিনয় থেকে দূরে আছেন। সামাজিক মাধ্যমেও তার কার্যক্রম সীমিত করে রেখেছেন। একসময় তার পোশাক ও স্টাইল নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন এ অভিনেত্রী। এর আগে আলিজেহ…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবার ফিরবে। বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরও বলেন, শুধু ক্রিকেট বা ফুটবল নয়, যেকোনো স্পোর্টস প্রোগ্রামে সবসময় আমাকে কাছে পাবেন। একটা সময় ছিল ২০-২৫ বছর আগে এমন অনেক টুর্নামেন্ট হতো, বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। মাঝখানে এটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এখন আস্তে আস্তে এসব টুর্নামেন্ট ফিরে আসছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল…
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। তিনটি পৃথক জরিপে মামদানিকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দুজনের বিরুদ্ধে প্রতিযোগিতা বেড়েছে। মামদানি কুমোর চেয়ে মাত্র ১০ শতাংশ এগিয়ে। মামদানির সমর্থন ৪৩ শতাংশ আর কুমোর ৩৩ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ১৪ শতাংশ। কয়েক সপ্তাহ আগের জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ, কুমোর ৩৩ শতাংশ। তবে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেরি…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর দিকে নজর পড়ে ফটোসাংবাদিকদের। সুযোগ পেলেই তারা ছবি নিচ্ছেন। তার ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যা তীব্র সমালোচনা সৃষ্টি করেছে তার ভক্ত-অনুরাগীসহ বলিউড তারকাদের। এমন ঘটনায় ফটোসাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এমন সময়ে বাইরে থেকে লুকিয়ে তার ছবি তোলেন ফটোসাংবাদিক। আর সেই ছবি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমের পোর্টালে। যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে…

