Author: mh sohag

ন্যূনতম লড়াইও করতে পারল না বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে ১৫১ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল দল। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই (২৩) দুই অঙ্কের দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে বাংলাদেশের ইনিংসে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯…

Read More

মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) বিদেশি জাহাজ, বিশেষ করে চীনের নৌযানগুলোর উপস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি কূটনৈতিক ও প্রতিরক্ষা চ্যানেলের মাধ্যমে সুচারুভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল তান শ্রী মোহাম্মদ আব রহমান। শুক্রবার, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৯তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক (এডিএমএম)-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেনারেল মোহাম্মদ জানান, মালয়েশিয়ার জলসীমায় নিয়মিতভাবেই বিদেশি জাহাজ দেখা যায়, তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘আমাদের ইইজেড-এ নিয়মিত জাহাজ থাকে। আমরা বিষয়টি কূটনৈতিক নোটের মাধ্যমে, কখনও নিজস্ব ব্যবস্থায় মোকাবিলা করি। এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে আছে, তাই অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’ চীনের প্রতি মালয়েশিয়ার কূটনৈতিক নোট পাঠানোর…

Read More

আগামী ঈদুল ফিতর সামনে রেখে পরিচালক রেদওয়ান রনি তার নতুন সিনেমা ‘দম’-এর মহরত করলেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই শুরু হবে সিনেমা ‘দম’-এর শুটিং। আর এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান…

Read More

৪৩তম জাতীয় মহিলা দাবার শিরোপা জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম। মহিলা দাবায় এটি তার হ্যাটট্রিক শিরোপা। শুক্রবার (৩১ অক্টোবর) শেষ রাউন্ডে শিরোপার জন্য ড্র হলেই চলত নোশিনের। প্রতিপক্ষ ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ছয় চালেই ড্র নিশ্চিত হলে দুইজনের সমঝোতায় সেখানেই শেষ হয় দ্বৈরথ। নোশিন বলেন, ‘আমি ড্র অফার করেছিলাম, খুশবু রাজি হয়েছে কারণ ড্র’তে খুশবুও অলিম্পিয়াডে দলে থাকবে। বোর্ডে আলোচনার ভিত্তিতে ড্র দাবাতে হয়েই থাকে।’ ২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবা খেলছেন নোশিন। ২০২২ সালে প্রথম চ্যাম্পিয়ন হন। পরের বছর খেলা হয়নি। গত বছরের পর এবারও চ্যাম্পিয়ন। এবারের প্রতিযোগিতার মানকে বিগত সময়গুলোর চেয়ে এগিয়ে রাখলেন তিনি, ‘যখন জাতীয়…

Read More

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দখলদার ইসরাইল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেডক্রস। এর আগে বৃহস্পতিবার রাতে দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। গত ১৩ অক্টোবর দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এতে বলা হয়েছিল, একজন জিম্মির মরদেহ দিলে ইসরাইল ১৫টি মরদেহ ফেরত দেবে। গতকাল হামাস ২ জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় ইসরাইল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির নিথর দেহ। মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরাইল থেকে গ্রহণ করা…

Read More

ঢালিউড পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় এসেছিলেন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর নেই বড়পর্দায়। দীর্ঘ বিরতি শেষে প্রায় এক দশক পর আবার নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি। আর নতুন সিনেমা নির্মাণের খবরে সহকর্মী অভিনেত্রী সাফা কবির জানিয়েছেন শুভেচ্ছাবার্তা। ঘরোয়া আড্ডা কিংবা যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী সাফাকে। সহকর্মীরা ভালো কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ নিলেও পাশে থাকেন তিনি। কাজ দিয়েই তাদের পরিচয়; সেই পরিচয় থেকেই বন্ধুত্ব। অভিনেত্রী সাফা কবির নির্মাতা রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন পর পছন্দের নির্মাতা সিনেমা নির্মাণ করায় সাফাসহ অনেক অভিনেত্রীই শুভকামনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সাফা…

Read More

বাংলাদেশ তাদের টি-টোয়েন্টিতে ধারাবাহিক সিরিজ জয়ের ধারা খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টানা দুই ম্যাচ শেষে এখন হোয়াইটওয়াশের শঙ্কাও পেয়ে বসেছে তাদের। এমন পরিস্থিতিতে দলে ‘নাক গলান’ ছাড়া আর উপায় দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, ‘আজ থেকেই’ নাক গলান শুরু করবেন তিনি! টানা ৪ সিরিজ জিতলেও বাংলাদেশ তাদের ব্যাটিং নিয়ে ভুগছে বেশ কিছু দিন ধরেই। শ্রীলঙ্কা সিরিজ থেকে যদি ধরা হয়, তাহলে প্রতি সিরিজেই অন্তত এক বার করে ধসের মুখে পড়েছে বাংলাদেশ। মিডল অর্ডার ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, কোনোভাবেই পারফর্ম করতে পারছে না। এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনা ছিল দলের। পাকিস্তানের বিপক্ষে ১৩৫ রান তাড়া করতে পারলেই…

Read More

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন আজ শুক্রবার সকালে তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন। রাজ্যের গভর্নর জিশ্নু দেব বর্মা রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আজহারউদ্দিন ঠিক কোন দপ্তরের দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি শপথ নেওয়ায় রাজ্যটির মন্ত্রিসভার দীর্ঘদিনের শূন্যতা পূরণ হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের এই রাজ্যে কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় তিনিই প্রথম মুসলিম প্রতিনিধি। আজহারউদ্দিনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সমালোচনা করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তারা বলেছে, আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস আসনের উপনির্বাচনকে মাথায় রেখে আজহারউদ্দিনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। কারণে, সেখানে প্রায় ৩০ শতাংশ মুসলিম…

Read More

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত কাজ শুরু করেন। এরপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এ অভিনেত্রী এবার পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। তার প্রথম সিনেমা ‘সাবা’ হলেও মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকদের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সেই সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় মেহজাবীন চৌধুরীর। এদিকে ‘চোরাবালি’খ্যাত ঢালিউড পরিচালক রেদওয়ান রনি দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমায় হাত দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী।  ‘দম’ সিনেমা নিয়ে আসছেন…

Read More

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে দেশে পা রাখতে পারছেন না। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে আর সব আওয়ামী সংসদ সদস্যের মতো তিনিও পলাতক আছেন। তার নামে আছে একাধিক মামলাও। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। ক্রিকেটার পরিচয়ের কারণে এখনো সাকিবের গুণগ্রাহীর সংখ্যা নেহায়েত কম নয়। তেমনই একজন বিসিবিতে পরিচালক হয়ে আসা আসিফ আকবর। তিনি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন রীতিমতো। তিনি বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা…

Read More