Author: mh sohag

দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে অবশেষে কায়রোতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর — গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই বিশাল জাদুঘরটি, যা প্রাচীন মিশরীয় সভ্যতার প্রতি উৎসর্গীকৃত। গিজার পিরামিড থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত ৪ লাখ ৭০ হাজার বর্গমিটার আয়তনের এই স্থাপনার পরিকল্পনা ঘোষণা করা হয় ১৯৯২ সালে, তবে নির্মাণ শুরু হয় ২০০৫ সালে। জাদুঘরের কিছু অংশ ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছিল। জাদুঘরে রাখা হয়েছে ৫০ হাজারেরও বেশি নিদর্শন, যার মধ্যে রয়েছে ৩,২০০ বছর পুরোনো রামেসিস দ্বিতীয়ের ৮৩ টন ওজনের বিশাল মূর্তি এবং খুফু…

Read More

বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। অভিনেত্রী সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন—‘সিক্রেট গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’।  সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন। কখনও কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া গোয়েঙ্কা বলেন, একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায়…

Read More

বড় ক্ষতি এড়াতে অস্ট্রেলিয়া এখন আর নিজ দেশে ‘ছোট’ দলগুলোকে খুব একটা ডাকে না। শেষ এক বছরে তারা ঘরের মাঠে খেলেছে স্রেফ পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে। তবে এরপরও লোকসানের মুখে পড়েছে অজি ক্রিকেট বোর্ড। ২০২৪-২৫ অর্থবছরে ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৭.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৯ কোটি টাকা) ঘাটতি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থাটি এই তথ্য জানায়। ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে বড় আয়ের পরও খরচ বেড়ে যাওয়ায় লাভ নয়, বরং ক্ষতিই গুনতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সংস্থাটির মোট রাজস্ব আগের বছরের চেয়ে ৪৯.২ মিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন ডলারে। এই…

Read More

যুক্তরাষ্ট্রে টানা এক মাস ধরে চলা সরকারি শাটডাউনের (অচলাবস্থা) জন্য মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকান সদস্যদেরই দায়ী করছেন অধিকাংশ মার্কিনি নাগরিক। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টিকেই দায়ী করছেন। অন্যদিকে ৩৩ শতাংশ নাগরিক শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষ দিচ্ছেন। জরিপে দেখা গেছে, সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। তিন-চতুর্থাংশ মার্কিনি নাগরিক জানিয়েছেন, তারা ‘খুবই’ বা ‘কিছুটা’ উদ্বিগ্ন এই পরিস্থিতি নিয়ে। নিম্নআয়ের পরিবার ও ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যেই উদ্বেগের মাত্রা সবচেয়ে বেশি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সরকারের হাজার হাজার কর্মচারী ইতিমধ্যে বেতনহীন…

Read More

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ৪৫ বছরে এসেও নিজেকে ফিট ধরে রেখেছেন। তিনি বরাবরই নিজের ফিটনেস ও সৌন্দর্য নিয়ে বেশ সচেতন থাকেন। প্রতিদিনের রুটিনমাফিক যোগব্যায়াম ও শক্তি অর্জনের কাজ করে থাকেন তিনি। এর নেপথ্যে রয়েছেন অভিনেত্রীর ব্যক্তিগত ফিটনেস কোচ মহেশ ঘনেকর। কারিনা কাপুর নিজের ফিটনেস ধরে রাখতে কোন রুটিন মেনে চলেন, তা জানিয়েছেন মহেশ ঘনেকর। তিনি জানিয়েছেন, কারিনা কাপুর নিয়মিত শরীরচর্চা করে থাকেন। আর অভিনেত্রী সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন। তার স্ট্রেন্থ ট্রেনিংয়ের জন্য তিনটি উদাহরণ দিয়েছেন মহেশ। আর সেই স্ট্রেন্থ ট্রেনিংগুলো বাড়িতেই করে থাকেন কারিনা কাপুর। মহেশ ঘনেকর বলেন, প্রথমত ব্যায়ামটির জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এবার সামনে মাটিতে একটি…

Read More

টানা চতুর্দশ জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জিতে তারা ছুঁয়ে ফেলেছিল ইতালির ক্লাব এসি মিলানের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ড। গত শনিবার বরুশিয়া পার্কে বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৩–০ গোলে হারিয়ে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিল জার্মান জায়ান্টরা। এরপর বুধবার ডিএফবি পোকাল কাপের ম্যাচে এফসি কোলনকে ৪–১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা। এই মৌসুমে বায়ার্নের জয়যাত্রা শুরু হয় ফ্রানৎস-বেকেনবাওয়ার সুপারকাপে স্টুটগার্টকে ২–১ গোলে হারিয়ে। এরপর প্রথম রাউন্ডে ভেহেন ভাইসবাডেনকে ৩–২ গোলে হারায় তারা। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচ এবং বুন্দেসলিগার প্রথম আট ম্যাচেই জিতেছে দলটি। সব মিলিয়ে ১৪ ম্যাচে বায়ার্নের গোলসংখ্যা ৫১, হজম করেছে মাত্র…

Read More

সুদানের এল ফাশের শহরে গণহত্যা ও জাতিগত হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনীতিক ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা তীব্র নিন্দা জানিয়েছেন। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সপ্তাহান্তে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে তারা মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সাম্প্রতিক দিনগুলোতে জাতিগত হত্যার বিস্তৃত রিপোর্টের পর যুক্তরাজ্য, যা জাতিসংঘে সুদানের বিষয়ে প্রধান ভূমিকা পালন করে, বৃহস্পতিবার নিউইয়র্কে জরুরি বৈঠকের আহ্বান জানায়। আফ্রিকার জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা আমা আকইয়া পবি বলেন, ‌‘পরিস্থিতি এক কথায় ভয়াবহ। গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এল ফাশের ও আশপাশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের নথি পেয়েছে। বিভিন্ন এলাকায় গণহত্যা ও বাড়ি বাড়ি…

Read More

সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ঢাকায় আসছেন— এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন। ট্রিপল টাইম কমিউনিকেশনস নামে একটি প্রতিষ্ঠান একটি ভোটিং পোলসংক্রান্ত পোস্ট করার পর থেকেই এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। আসলে কতটা সত্যি? পোস্টটি নজরে আসে টিকিট টুমোরো নামে পোস্টটি শেয়ার করে একটি ভিডিও ছেড়েছে, যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শোর ক্লিপ কেটে দেখানো হয়েছে। সেই ভিডিওতে লেখা ছিল—বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই ঢাকায় আসছেন? আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনসের পোস্ট থেকেই।…

Read More

প্রথম ম্যাচে ১৬, দ্বিতীয় ম্যাচে ১৪ রানের হার। আর তাতেই টানা ৪ সিরিজ জয়ের ধারা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন আবার দলে জেঁকে বসেছে হোয়াইটওয়াশের শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে আসতে পারে ৩ বদল। ১৫ জনের স্কোয়াডের ১২ জন শুরুর দুই ম্যাচে খেলেছেন। প্রথম ম্যাচে খেলা নুরুল হাসান সোহান দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন, দলে ঢুকেছেন জাকের আলী অনিক। তবে তবে দলের আরও ৩ জন এখন পর্যন্ত সুযোগ পাননি। তারা হলেন– ওপেনার পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার শেখ মাহেদী হাসান, আর পেসার শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আছে আর ৪ ম্যাচ। এমন…

Read More

শুল্কযুদ্ধের জেরে দুই ক্ষমতাধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করলেন, বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনের উপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা শুরু করবে বলে জানা গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাবো না। ফেন্টানাইল উৎপাদন রোধে আমরা দু’জনেই একমত হয়েছি। জিনপিংও এবিবিষয়ে আরও কঠোর হবে। পাশাপাশি,…

Read More