সুরকার ও সংগীতশিল্পী হৃদয় খানের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির শিরোনাম হচ্ছে— ‘নেই অধিকার’। র্যাপার তওফিক আহমেদের লেখা গানটির সংগীতায়োজনও করেছেন হৃদয় খান। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। সেই ভিডিওতে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারাম বিল্লাহ। সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা গানের পাশাপাশি আরটিভিতে ছোটদের গানের রিয়েলিটি শো ‘লিটল স্টার’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন। কয়েক মাস আগে ইউরোপে সংগীত সফর করে এসেছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ২৫ দিনের ইউরোপ ট্যুরে লিজা সংগীত পরিবেশন করেছেন ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে। ‘নেই অনুরোধ’ গানের মিউজিক ভিডিওটি আগামীকাল তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে…
Author: mh sohag
বাংলাদেশে ক্রিকেট মানে যেন অশেষ অক্রিকেটীয় আলোচনা। যে আলোচনার বেশির ভাগই উইকেট নিয়ে। কোথায় খেলা হবে, কেমন হবে উইকেট-এসব নিয়েই চলে বিতর্ক। সাম্প্রতিক সময়ে মিরপুর স্টেডিয়ামের কালো উইকেট নিয়ে তোলপাড়ের মধ্যে আলোচনায় এসেছে ‘হোভার কভার’। যে প্রযুক্তি ইংল্যান্ডে ক্রিকেটকে বৃষ্টি থেকে রক্ষা করেছিল, সেটি এখন মিরপুরে অবহেলার শিকার। কোটি টাকার এই যন্ত্র পড়ে আছে অযত্নে। বাংলাদেশের ক্রিকেটে পরিকল্পনার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে জটিলতার নীরব সাক্ষী ‘হোভার কভার’। প্রায় ১৫ বছর ধরে স্টেডিয়ামের মিডিয়া প্রান্তে অবহেলা-অযত্নে পড়ে আছে আধুনিক সেই যন্ত্র। ২০১০ সালে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ইংল্যান্ড থেকে আনা হয় এই যন্ত্র। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সময় কয়েকবার পরীক্ষামূলক…
ভারতের কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আবারও দাবি করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দেশে নিষিদ্ধ করা উচিত। তিনি বলেন, স্বয়ং সরদার বল্লভভাই প্যাটেল সরকারি কর্মচারীদের আরএসএসের কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। খাড়গে বলেছেন, বিজেপি সরকার ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই ওই নিষেধাজ্ঞা আবার চালু করতে হবে। শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, আমার ব্যক্তিগত মত হলো আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। তিনি আরএসএসের আদর্শকে ‘বিষের’ সঙ্গে তুলনা করেন। খাড়গে বলেন, সরদার প্যাটেল বলেছিলেন, সরকারি চাকরিতে থাকাকালে আরএসএসের জন্য কাজ করা উচিত নয়। কংগ্রেস নেতা বলেন, তিনি সরকারি কর্মচারীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামীর কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা…
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ সুপারস্টার কেটি পেরি অবশেষে তাদের রোম্যান্সের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে এলেন এ দুই জগতের দুই বাসিন্দা। সম্প্রতি কেটি পেরির জন্মদিন উপলক্ষ্যে প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে অংশ নেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে হাত ধরাধরি করে হাসিমুখে বের হতে দেখা গেছে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে। সেদিন পেরি পরেছিলেন লাল পোশাক, আর ট্রুডো ছিলেন কালো পোশাকে। বন্ধুত্বের সীমা পেরিয়ে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক যে অনেক দূর এগিয়ে গেছে, তা আর লুকোচাপার মধ্যে নেই। শান্তা বারবারার উপকূলে ছুটির মুহূর্ত কাটাতে গিয়ে দুজনকে দেখা গেল একদম সিনেমার রোম্যান্সে। দুজনের…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি। স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ট তদন্ত প্রতিবেদনটি ৯০০ পৃষ্ঠার। এই প্রতিবেদনে দুর্নীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি পরিচালনাগত দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত কমিটি। আর এসব জায়গা সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে। নতুন বছরের শুরুতে মাঠে গড়াবে বিপিএল। বিপিএলের ড্রাফটের আগে ফিক্সিংয়ে জড়িতেদের শাস্তির কথা জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। সে সবকিছু…
ভারতের পশ্চিমবঙ্গে ফের ছড়িয়ে পড়ছে নাগরিকত্ব আতঙ্ক। কেন্দ্রীয় সরকারের নির্দেশে শুরু হওয়া ভোটার তালিকার ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) ঘিরে বাংলার জনমনে ছড়িয়েছে প্রবল উদ্বেগ ও ক্ষোভ। সেই আতঙ্কেরই মর্মান্তিক পরিণতি— বীরভূম জেলার ইলামবাজারে আত্মহত্যা করলেন ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতিশ মজুমদার। জন্মসূত্রে বাংলাদেশের বরিশালের বাসিন্দা এই বৃদ্ধ চার দশক আগে ভারতে এসেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে আবার নাগরিকত্ব হারানোর ভয় তাকে যেন ঘিরে ধরেছিল। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি আশঙ্কা করছিলেন— এবার যদি তাকে ‘অবৈধ নাগরিক’ ঘোষণা করা হয়! সেই আশঙ্কা থেকেই জীবনের ইতি টানলেন ক্ষিতিশবাবু। বাংলার বিভিন্ন প্রান্তে গত ৭২ ঘণ্টায় এ ধরনের তিনটি আত্মহননের ঘটনা…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তার একটি মন্তব্যে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে। ভাইজানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে পাকিস্তান—এমন খবর গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এবার এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান সরকার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্রের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সালমান খান বলেন, সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে যেমন ব্যবসা হবে, তেমনই তামিল, তেলেগু, মালয়ালমসহ অন্য ভাষার ছবিও চলবে। এখানে আফগানিস্তান, পাকিস্তান ও বেলুচিস্তানের…
নারীদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ওয়ান ডাউনে নামা অ্যালিসা প্যারিকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার ফোবি লিচফিল্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন ফোবি লিচফিল্ড। তার ইনিংসটি ৯৩ বলে ১৭টি চার আর তিনটি ছক্কায় সাজানো। এছাড়া ৮৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন অ্যালিসা পেরি। ৪৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান অ্যাশলে…
দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এক পৌর কর্মীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যেকোনো ইসরাইলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। খবর মেহের নিউজের। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ড্রোন ও সাঁজোয়া যানসহ ইসরাইলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের’ লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল—এর স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ভবনের ভেতরে এক ‘সন্দেহভাজনের’ মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয়।…
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অমর নাম সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু এখনো রয়ে গেছে রহস্যে ঘেরা। তাকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তার দাবি, সালমান শুধু আত্মহত্যা করেছেন তাই নয়, বিয়ের আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর মধ্যে একবার সামিরাকে বিয়েতে রাজি করানোর জন্যও আত্মহত্যার চেষ্টা করেন এই জনপ্রিয় নায়ক। ২০২৪ সালের সালমান শাহর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা জানান, ইমন (সালমান শাহ) মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিল। আমাদের বিয়ের আগেই সে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন- একবার মায়ের…

