টেস্ট ক্রিকেটের শতবর্ষী রীতি বদলে যাচ্ছে। যুগ যুগ ধরে সাদা পোশাকের অভিজাত ফরম্যাটের চিরাচরিত নিয়ম ভেঙে এবার ভিন্ন কিছু দেখা যাবে। টেস্ট ক্রিকেটে প্রথম সেশন শেষে লাঞ্চ, দ্বিতীয় সেশন শেষে চা বিরতির নিয়ম ছিল। এবার টেস্টে সেই রীতিতে আসছে পরিবর্তন। লাঞ্চের আগেই হবে চা বিরতি। দুই টেস্টের সিরিজ খেলতে নভেম্বরে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজেই নতুন নিয়ম চালু হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, ‘আগে চা বিরতি দেওয়ার কারণ হলো গৌহাটিতে সূর্যাস্ত তাড়াতাড়ি হয় এবং সুর্যোদয়ও আগেভাগে হয়। এই প্রথমবারের মতো আমরা চা বিরতির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, এতে কিছু সময় বাঁচানো যাবে, যেন…
Author: mh sohag
সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্টে এ সিদ্ধান্তকে তিনি ‘পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন। খবর প্রেস টিভির। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে আরাগচি বলেন, ওয়াশিংটন তাদের ‘প্রতিরক্ষা বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত…
আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান হয়ে গেল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় সিনেমা কলাকুশলীরা অংশ নেন। মহরত অনুষ্ঠানে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। এটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমা ‘দম’-এর শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘দম’ সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার অভিনেত্রী পূজা চেরীকে আফরান নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিন একেবারে সাদামাটা…
গানের মঞ্চ থেকে ক্রিকেট বোর্ডে (বিসিবি) কন্ঠ শিল্পী আসিফ আকবর।বিসিবি নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। ৬ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনের সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকেই অংশ নিয়েছিলেন ভোটে এবং পরিচালক নির্বাচিত হন। দেশে ফেরার পর দেরি না করে তিনি চলে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে। ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক ২০০৩ সাল থেকে। এব্যাপারে আসিফ সাংবাদিকদের বলেন, ‘আজ প্রথম বিসিবিতে ঢুকলাম। এখানে এসেছি ২০০৩ সালে, তখন আরাফাত রহমান কোকো সাহেব হাইপারফরম্যান্সের প্রধান ছিলেন। এই মাঠের প্রত্যেকটা ইঞ্চি আমার চেনা। মিরপুর মাঠে প্রথম সাউন্ড সিস্টেম আমিই বাস্তবায়ন করি।’ তিনি আরও বলেন, ‘বোর্ডের পরিচালক ও কাউন্সিলর নির্বাচিত…
ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১ নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাসই বহাল থাকছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে; কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ এখনো শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি এ সিনেমার নায়িকা ইধিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখের বেশি পারিশ্রমিক দাবি করেছেন। যদিও এ বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে—শাকিব খান ছাড়া ‘প্রিন্স’ সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। শুধু মৌখিকভাবে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কারও সঙ্গে চুক্তি হয়নি। অথচ কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদমাধ্যমে শিল্পী এবং তাদের পারিশ্রমিক নিয়ে খবর প্রকাশ করেছে, যা আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সঙ্গে…
মোহাম্মদ নাঈমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করার মধ্য দিয়ে এই নজির গড়েন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে রান করার রেকর্ড গড়েছেন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ৬টি ফিফটির সাহায্যে ৬২২ রান করেন। টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের। তিনি ২০২১ সালে ২৬ ইনিংসে তিনটি ফিফটির সাহায্যে ৫৭৫ রান করেন। তালিকায় নাঈমের পরের দুটি জায়গা লিটন দাসের। তিনি চলতি বছরে ২১ ইনিংসে ৪টি ফিফটির সাহায্যে ৫৬৪ রান করেন। এর আগে লিটন…
যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জাতিসংঘের ২৪ হাজার টনের বেশি ত্রাণ পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। সেইসঙ্গে তিনি বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) ত্রাণ বিতরণে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আহ্বান জানান। খবর এনডিটিভির। জাতিসংঘ জানায়, যুদ্ধবিরতির আগে সময়ের তুলনায় ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে মানবিক সহায়তা কর্মীরা এখনও অর্থের ঘাটতি ও ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জটিলতার মুখে পড়ছেন। সংস্থাটির ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক উপ-সমন্বয়ক রামিজ আলাকবারভ বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আমরা সব সীমান্ত দিয়ে ২৪ হাজার মেট্রিক টনের বেশি ত্রাণ গাজায় এনেছি এবং আমরা কমিউনিটি ও পরিবারের ভিত্তিতে ত্রাণ বিতরণ শুরু করেছি।’ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি)…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন প্রায় এক দশক ধরে। যদিও গত দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। এরপর থেকে তার চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেসব বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন ‘বিগ বস’-এর শুটিং। আর এই সঞ্চালনা করতে গিয়েও তিনি চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। বিনোদন জগতের অন্যতম দামি সঞ্চালক হিসাবে গণ্য করা হয় ভাইজানকে। কেউ কেউ মনে করেন ‘বিগ বস’ সঞ্চালনায় সত্যিই কি সালমান ১৫০ কোটি রুপি নেন? ‘বিগবস’ নিয়ে দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে। বিশেষ করে সপ্তাহান্তে বকুনি দিতে হাজির…
ফুটবল ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। হাত দিয়ে গোল করা কিংবা মাঝমাঠ থেকে একা দৌড়ে পুরো প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে গোল—এই দুই কাজই একই ম্যাচে করে দেখিয়েছিলেন ৬৫ বছর আগের আজকের এই দিনে জন্ম নেওয়া দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। ১৯৮৬ সালের ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা সেই দুই গোল দিয়েই ম্যারাডোনা অমরত্ব পেয়েছিলেন। সে ম্যাচের গল্পটাও নাটকীয়। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি ছিল গাঢ় নীল, কিন্তু মেক্সিকোর গরমে তা পরে খেলা কঠিন ছিল। কোচ কার্লোস বিলার্দো তাই খুঁজছিলেন হালকা রঙের জার্সি। তখনই ম্যারাডোনা এসে এক জার্সি হাতে নিয়ে বলেছিলেন, ‘বাহ, জার্সিটা সুন্দর, আমরা এটা পরেই ইংল্যান্ডকে হারাব।’ ব্যস! সেটাই…

