Author: mh sohag

দুই বছর ধরে ধৈর্য ধরে চেষ্টা করে অবশেষে ভাগ্য খুলেছে মোহাম্মদ হায়দার আলির। ৩১ বছর বয়সী এই বাংলাদেশি বিক্রয়কর্মী জিতেছেন ‘বিগ টিকিট’–এর সাপ্তাহিক ই-ড্রয়ের সিরিজ ২৮০–এ ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪২ লাখ টাকার সমান। হায়দার আলি গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে থাকেন। একটি ইলেকট্রনিকস দোকানে কাজ করেন তিনি, দেশে থাকা পরিবারের খরচ চালানোর জন্য। দুই বছর আগে বিগ টিকিটের সেলস টিমের ফোন কলেই তার শুরু হয় এই যাত্রা। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতে থাকেন তিনি, কখনো নিজের নামে, কখনো বন্ধুর নামে। চার-পাঁচজন…

Read More

বলিউডের খ্যাতনামা নির্মাতা করণ জোহর স্বীকার করেছেন, তিনি নাকি সবচেয়ে খারাপ দরদামকারী — ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার বিক্রির পরই এমন মন্তব্যই করেছেন এই চলচ্চিত্র নির্মাতা। সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালার কাছে প্রায় এক হাজার কোটি রুপিতে ধর্মা প্রোডাকশনের অর্ধেক শেয়ার বিক্রি করেছেন করণ জোহর। এই চুক্তির মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানটির সৃজনশীল ও ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত করার কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আমি ধর্মার সৃজনশীল দিকটা দেখি, কিন্তু ব্যবসায়িক সব কিছুই অনেক দিন ধরে সামলাচ্ছে আমার বন্ধু ও সিইও অপূর্বা মেহতা। আমার ব্যবসায়িক দক্ষতা খুব একটা ধারালো নয়। অপূর্বাই আসলে ধর্মা, ধর্মাটিক,…

Read More

আরও একবার তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার কোনো প্রকার প্রভাবই ফেলতে পারেনি। যার ফলে ম্যাচটা ১৪ রানে হেরে বসেছে স্বাগতিকরা। ৪ সিরিজ পর হারের বিস্বাদ নিতে হয়েছে দলটাকে। এই হারের পর সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে দল। সেই সমালোচকদের ভিড়ে যোগ দিয়েছেন রুবেল হোসেনও। বাংলাদেশ দলের সাবেক এই পেসার জানালেন, এই ম্যাচ দেখে দলে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটারদের অভাব বোধ করেছেন তিনি। শেষ অনেক দিন ধরেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার। এশিয়া কাপে প্রায় প্রতি ম্যাচেই ধসে পড়েছে দলের ব্যাটিং লাইন আপ, সেটা এই মিডল অর্ডারের দোষেই। সেই দোষের দেখা মিলল ওয়েস্ট…

Read More

ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি  সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর করে রেডক্রস। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে,  বৃহস্পতিবার হামাস ইসরাইলের কাছে যে দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন—৮৪ বছর বয়সি আমিরাম কুপার এবং ২৫ বছর বয়সি সাহার বারুখ। লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের তার নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল।  ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় খুন হন। আইডিএফ তার মৃত্যুর বিষয়টি ২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে…

Read More

বাংলাদেশি চলচ্চিত্রে বেশ জনপ্রিয় ক্ষণজন্মা তারকা সালমান শাহ। তার মৃত্যুর প্রায় তিন দশক হতে চলছে, তবে মৃত্যুর রহস্য ঘিরে বিতর্ক থামছে না। কেউ বলেন ‘আত্মহত্যা’, কেউ বলেন ‘হত্যা’। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছেন, মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিলেন সালমান শাহ। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে এক চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সামিরা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, সালমান শাহ আত্মহত্যা করেছেন। সালমান কেন আত্মহত্যা করবেন? এ প্রশ্নের উত্তরে সামিরা বলেছিলেন- ‘ও (ইমন) ‘মেন্টালি সুইসাইডাল বাই নেচার’। এর আগেও তিনবার সুইসাইডের চেষ্টা করেছেন। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে। সেখানে দুবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে আছে…

Read More

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত চারদিন ধরে অসুস্থ্ সাবেক এই টাইগার ক্রিকেটার। শুরুতে জ্বরে ভুগছিলেন। পরে ডাক্তারি পরীক্ষায় মাহমুদউল্লাহর ডেঙ্গু শনাক্ত হয়। তবে অবস্থা এখন উন্নতির দিকে। বিসিবির মেডিকেল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসারও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। জান্নাতুল কাওসার লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’ জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ…

Read More

নতুন অধ্যায়ের সূচনার পথে ইউক্রেন। সুইডেনের তৈরি অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান শিগগিরই যোগ হতে পারে ইউক্রেনের বিমানবাহিনীতে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই এই বিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে। সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ইউক্রেন ১০০ থেকে ১৫০টি জেএএস-৩৯ মডেলের গ্রিপেন-ই যুদ্ধবিমান কিনবে। এটি সুইডেনের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, এই প্রকল্পটি ১০ থেকে ১৫ বছরের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এর ডেলিভারি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। ইউক্রেনীয় বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাত জানান, যুদ্ধবিমান কেনা সহজ বিষয় নয়। এসব চুক্তি হয় আন্তঃসরকার পর্যায়ে, যা সময়সাপেক্ষ ও জটিল। বিশেষজ্ঞরা…

Read More

অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মনে ভালোভাবে জায়গা দখল করেছিলেন অভিনেতা সালমান শাহ। মৃত্যুর ২৯ বছরেও রয়েছে প্রায় একই জনপ্রিয়তা। এত অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন এবং দীর্ঘদিন একই রেখায় থাকা কিংবা তার চেয়েও বেশি বেড়ে যাওয়া—এমন শিল্পী সত্যিই বিরল। সালমান শাহের সঙ্গে সবসময় দেখা যেত অভিনেতা তুষার খানকে। দুজনের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের এ সম্পর্কের বিষয়ে জানিয়েছেন তুষার খান। তুষার খান বলছেন, সালমান শাহ আমার বয়সে ছোট ছিল, কিন্তু আমাদের মধ্যে অসম্ভব ভালো একটা বন্ধুত্ব ছিল। বড় ভাই, বন্ধু; যাই বলেন না কেন ওর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। শেষের দিকে দেখা গেছে একসঙ্গে ২৪ দিন আমরা একসঙ্গে কাজ করছি।…

Read More

দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও আবার অবহেলিত হলেন সরফরাজ খান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন চার দিনের সিরিজে জায়গা পাননি এই ব্যাটার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজটি। ২৮ বছর বয়সী সরফরাজ ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার। টেস্ট দলে দেরিতে সুযোগ পেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ছয় টেস্টে তার সংগ্রহ ৩৭১ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই তিনি জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। অক্টোবরের ২১ তারিখে যখন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দল…

Read More

যুদ্ধবিরতির চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কে গত ৫ দিনের বৈঠকের পর অবশেষে দুই দেশ একমত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয়— সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে…

Read More