বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। প্রেমিকের মৃত্যুর পর অভিনয় জগতের বাইরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। ভাইয়ের সঙ্গে মিলে শুরু করেছেন পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’। এর পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তী উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। সম্প্রতি বেঙ্গালুরুর জিকিউ হিরোজ ২০২৫ সালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী। তিনি বলেন, ভিকটিম হওয়া এক ধরনের মানসিকতা। কিন্তু আমি সারভাইভার হতে চেয়েছি। এর আগে ২০২০ সালে ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন।…
Author: mh sohag
বাংলাদেশের জয় আর সিরিজে ফেরাটাকে খুব সম্ভব মনে হচ্ছিল তখন। তানজিদ হাসান তামিম আর জাকের আলী অনিক উইকেটে। রানের গতি কম, তবু সেট ব্যাটার হিসেবে আছেন যেহেতু, ভরসাও আছে বেশ। তবে গ্যালারির অবস্থা ছিল পুরোপুরি উলটো। একটু পরপর দুয়ো ভেসে আসছিল। জাকের আলীই ছিলেন তার লক্ষ্যবস্তু। শেষ কিছু দিন ধরে ফর্মে নেই না তিনি। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলের শিকার হচ্ছেন তিনি। সেটা এবার মাঠেও দেখতে হচ্ছে তাকে। তবে তামিম ঠিকই ভরসা রেখেছিলেন জাকেরের ওপর। কারণ হচ্ছে জাকেরের উইন্ডিজের বিপক্ষে পারফর্ম্যান্স। ২০২৪ সালের ডিসেম্বরে উইন্ডিজ সফরে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। সেটার কথাই মনে করিয়ে দিচ্ছিলেন…
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ভারতে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার কলকাতা সংলগ্ন সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস। গত কয়েক বছর ধরে পশ্বিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করতো তার পরিবার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে কনিকা বিশ্বাসের জন্ম। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে…
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার রহস্যময় মৃত্যু আজও কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। দীর্ঘদিন ধরে সালমান শাহের মাসহ পরিবারের সদস্যরা দাবি করে আসছিলেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেটিকে অপমৃত্যু মামলায় বারবার আত্মহত্যা বলেই দেখানো হয়েছে। অবশেষে গেল ২০ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। তখন থেকেই সারা দেশে আবারও আলোচনায় উঠে আসেন সালমান শাহ। নতুন করে আলোচ্য হয়ে উঠে তার মৃত্যু। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে…
মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের। বার্সেলোনার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন জেরার্ড। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিল না। প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো…
পাকিস্তান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নতুন একটি ‘অর্থনৈতিক সহযোগিতা কাঠামো’ চালুর ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। এতে বলা হয়, দুই দেশ পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও দৃঢ় করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। বিবৃতিতে জানানো হয়, কাঠামোর আওতায় অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে একাধিক কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। এগুলো সরকার-স্তরের সহযোগিতা জোরদার করবে, বেসরকারি খাতের ভূমিকা বাড়াবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়…
ক্যারিয়ারের শীর্ষ সময়েই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে ‘আত্মহত্যা’ হিসেবে দেখানো হলেও পরিবার দাবি করে আসছে-এটি একটি পরিকল্পিত হত্যা। প্রায় তিন দশক পর সেই মামলার তদন্তে নতুন মোড় এসেছে। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সালমানের…
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ দিয়েই শহীদ চান্দু স্টেডিয়ামে ফেরার কথা ছিল ক্রিকেটের। কিন্তু বৃষ্টির কারণে থেমে যায় সেই যাত্রা। অবশেষে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ দিয়েই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ফিরে এল বগুড়ার ক্রিকেট। দর্শকদের ঢলই বুঝিয়ে দিয়েছে—এই অঞ্চলের মানুষ কতটা তৃষ্ণার্ত ছিল প্রিয় খেলাটির জন্য। প্রায় ১৬ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াল প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ। গ্যালারির উপচে পড়া দর্শকদের উল্লাসে নতুন করে জন্ম হল এই স্টেডিয়ামের। এই মাঠে সর্বশেষ যুব দলের ম্যাচ হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর। সেবার বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল। তারও আগে, ২০০৪ সালের যুব বিশ্বকাপে এই মাঠে প্রথমবার মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও…
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার অভিযোগে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি আদালতে দোষ স্বীকার করেছেন। টোকিওতে সোমবার (২৮ অক্টোবর) বিচার শুরুর প্রথম দিনেই আদালতকে তিনি বলেন, ‘সবকিছু সত্যি।’ ২০২২ সালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী প্রচারসভায় ঘরে তৈরি বন্দুক দিয়ে শিনজো আবেকে গুলি করেন ৪৫ বছর বয়সী ইয়ামাগামি। গুলিবিদ্ধ হয়ে ওই দিনই হাসপাতালে মারা যান জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। ‘আবেনোমিকস’ নামে পরিচিত অর্থনৈতিক নীতির প্রণেতা এবং কট্টর পররাষ্ট্রনীতির জন্য খ্যাত শিনজো আবেকে হত্যার পর রাজনৈতিকভাবে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটির পর প্রকাশ্যে আসে শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইউনিফিকেশন চার্চের…
বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি। শাহরুখ খান, মালাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই পানি পান করেন। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ রুপি। অভিনেত্রী শেহনাজ গিলও এই পানি খান। কিন্তু কোনো উপকার নাকি পাননি, তাও খান কেন? বলা হয়, এই বিশেষ ধরনের পানির মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজের কথায়, এই পানি খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি।…

