Author: mh sohag

আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক এক অভিযোগ তুলেছেন ক্রিস ব্রড। ইংল্যান্ডের অভিজ্ঞ এই ম্যাচ রেফারির দাবি, দায়িত্ব পালনকালে ভারত দলের প্রতি আইসিসি প্রকাশ্য নমনীয়তা দেখিয়েছে। ফোন করে শাস্তি দিতে তাকে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের আচরণও নাকি সম্মানজনক ছিল না। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের ঘটনা সামনে এনে ব্রড বলছেন, তাকে ফোন করে বলা হয়েছিল ভারতকে শাস্তি দিয়েন না। ২০২৪ সালে আইসিসি চুক্তি নবায়ন না করায় ২১ বছরের রেফারিং অধ্যায় শেষ হয় ব্রডের। ২০০৩ সালে দায়িত্ব শুরুর পর থেকে ৬০০‘র বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি। এমন কঠিন পরিবেশে কাজ করাকে এখন সাফল্যের দেখছেন এই রেফারি। ব্রড বলেছেন, ‘কাজ চালিয়ে…

Read More

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর ভারতীয় শোধনাগারগুলো রাশিয়া থেকে নতুন করে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মার্কিন নিষেধাজ্ঞার ফলে অর্থ প্রদানের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ভারতীয় শোধনাগারগুলো সরকার ও সরবরাহকারীদের কাছ থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছেন। যত দিন সরকার বা সরবরাহকারীদের থেকে অর্থ লেনদেনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না আসবে, তত দিন রাশিয়ার তেল কেনা স্থগিত থাকবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এমন পরিস্থিতে ভারতীয় কিছু শোধনাগার জরুরি চাহিদা মেটাতে স্পট মার্কেট বা অস্থায়ী বাজার থেকে তেল কেনার চেষ্টা করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) ইতিমধ্যে নতুন করে তেল আমদানির টেন্ডার আহ্বান…

Read More

আগামী ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। ফের রোমান্স আর অ্যাকশন নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে ‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে নাকি তিন নায়িকাকে দেখা যাবে। তাদের মধ্যে দুজন কলকাতার নায়িকা। সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবির ঘোষণার সময় পরিচালক মাহমুদ এবং ছবির কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস (বাবাই) জানিয়েছিলেন, দুর্গাপূজার সময় শুটিংস্থল খুঁজতে কলকাতায় থাকবে ‘প্রিন্স’ টিম। সব ঠিক থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু হবে। কলকাতা থেকে এক নায়িকাকে তারা শাকিবের বিপরীত পছন্দের তালিকায় রেখেছেন। টালিউডের গুঞ্জন শোনা যাচ্ছে, সেই লক্ষ্যেই সম্ভবত কলকাতায় আছে…

Read More

বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না—এই একটি প্রশ্নে আটকে ছিলেন লিওনেল মেসি। কয়েকবার ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তরও দিয়েছিলেন। সব উত্তরগুলোর ডিকোড করলে দাঁড়ায়, ‘বয়স হয়েছে, এবার ছেড়ে দিতে হবে।’ তবে আর্জেন্টিনা ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন মেসি। মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা মানেই এক অসাধারণ ব্যাপার। আমি অবশ্যই বিশ্বমঞ্চে থাকতে চাই। দলের সঙ্গে থাকলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’ এক্ষেত্রে বাধা বয়স এবং ফিটনেস। ২০২২ বিশ্বকাপের পর একটু থেকে একটু হলেই যেন মেসি ইনজুরিতে পড়ে যাচ্ছেন। ছিটকে যাচ্ছেন লম্বা সময়ের জন্য। শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত চোটের কারণে ১৫০ দিন থাকতে হয়েছে মাঠের…

Read More

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংঘাত, হস্তক্ষেপ ও প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ আফগানিস্তান এখনো আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তবে বৈশ্বিক শক্তিগুলোর ওঠানামার মধ্যেও পাকিস্তান তার নিজস্ব অবস্থান ও নীতিতে অবিচল রয়েছে—যা বিশ্লেষকদের মতে ‘কৌশলগত ধৈর্য’- এর প্রতিফলন। পাকিস্তানের আফগানিস্তাননীতি মূলত নিরাপত্তা, ভূরাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতার সমন্বয়ে গঠিত। দেশটির নীতিনির্ধারকেরা মনে করেন, পশ্চিম সীমান্তে অস্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ নিয়ে এক নিবন্ধ প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা ও ক্ষয়ক্ষতি ৯/১১–এর পর বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধে সম্মুখসারিতে থাকা পাকিস্তান প্রায় ৮০ হাজার মানুষের প্রাণহানি ও ১৫০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।…

Read More

হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙন ধরল। ১৪ বছরের সংসার ও তিন সন্তানের মা-বাবা এই তারকা জুটি এবার যতিচিহ্ন টানলেন সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় মাসখানেক ধরেই আর এক ছাদের তলায় থাকছেন না জয় এবং মাহি। চলতি বছরের জুলাই মাস থেকেই জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই সময় এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। মাসখানেক আগে মাহিও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন। তবে ভাঙনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে? এবার জয়-মাহির এক ঘনিষ্ঠ…

Read More

বর্ষা মৌসুমে ক্রিকেটারদের ঠিকঠাক অনুশীলন করানোর জন্য মিরপুর একাডেমি মাঠে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ‘গ্রিন হাউজ’ প্রকল্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দুই বছর ধরে এ কার্যক্রম চললেও সেখানে এখনো অনুশীলনের সুযোগ হয়নি ক্রিকেটারদের। এত অর্থ ব্যয়ে তৈরি করা গ্রিন হাউজ উইকেট ব্যবহারের আগেই এখন তুলে ফেলা হবে। বিসিবির বর্তমান কমিটি মনে করছে, এই প্রকল্প বাস্তবে ক্রিকেটারদের কোনো কাজে আসেনি। তারা ধারণা করছেন, প্রকল্প বাড়ানোর জন্যই এখানে অর্থ ব্যয় হয়েছে। এতে নষ্ট হয়েছে একাডেমির পরিবেশ। ব্যবহারের আগেই তাই বাতিল করা হচ্ছে এ প্রকল্প। বাংলাদেশে ক্রিকেটারদের সব সুযোগ-সুবিধা শুধু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আছে। বয়সভিত্তিক দল, জাতীয় দল-সবারই…

Read More

চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই দুই অঞ্চলের বাণিজ্য ক্রমবর্ধমান থাকায় চুক্তিটি আরও উন্নত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরার। চুক্তির ‘৩.০ সংস্করণ’ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ও সবুজ পরিবর্তন, বাণিজ্য সহজীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়াবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্র পরিষদ। ২০১০ সালে চালু হওয়া প্রথম মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করেই এই নতুন…

Read More

শরীর নাকি মন? প্রেমে কোনটি বেশি জরুরি। এ বিতর্ক আজকের নয়। কেউ মনের পক্ষে কেউ শরীরের। বলিউড অভিনেত্রীদের মধ্যেও মতের অমিল রয়েছে এ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম আন্দোবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বলিউড তারকা টুইঙ্কেল খান্না এবং কাজল মনে করেন একজনকে ভালোবেসে অন্যজনকে শরীর দেওয়া অন্যায় না। তবে এতে দ্বিমত এ প্রজন্মের তারকা জাহ্নবী কাপুরের। তিনি মনে করেন তৃতীয় ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা অবশ্যই অন্যায়। শরীর মন নিয়ে মতানৈক্যের উৎপত্তি মূলত কাজল ও টুইঙ্কেল খান্নার একটি শো থেকে। সে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাজল-টুইঙ্কেল। অতিথির চেয়ারে ছিলেন জাহ্নবী ও করণ জোহর। কাজল-টুইঙ্কেল দাবি করেন, সম্পর্কের মাঝে তৃতীয়…

Read More

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর; টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই হেরে গেলো বাংলাদেশ। ঘরের মাঠে নিজেদের চেনাজানা উইকেটেও ১৬৬ রানের মামুলি স্কোর তাড়া করেতে পারেনি টাইগাররা। বাংলাদেশ দলের হারের জন্য বেশ কিছু কারণ তুলে ধরেছেন অধিনায়ক লিটন। বোলিংয়ে ১৭ ওভার পর্যন্ত উইন্ডিজের লাগাম টেনে রাখতে পারলেও শেষ তিন ওভারে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ তিন ওভারে মাত্র ১৮ বলে ৫১ রান তুলে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছায় ক্যারিবীয়রা। দলের হারের মুল কারণ বোলিংয়ে শেষ তিন ওভার। তিন ওভারে তিন তারকা পেসার তাসকিন আহমেদ ১৮তম ওভারে খচর করেন ১৫ রান। ১৯তম ওভারে মোস্তাফিজু রহমান খরচ করেন ১৪ রান।…

Read More