Author: mh sohag

এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে দরপতন শুরু করেছে। সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছে। সেখানেই থেমে নেই। মঙ্গলবার দিনের শুরুতে নিউ ইয়র্কের বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩৩ শতাংশ কমেছে। দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৯৯০ ডলার। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি। ফলে দেখা যাচ্ছে, চলতি বছর যেভাবে সোনার দামের ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, বছরের শেষভাগে এসে সেই ধারায় ছেদ পড়েছে। এ পতনের আগে চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। মূলত ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের নীতি…

Read More

নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের তিনটি জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করে প্রকাশিত হলো বর্তমান প্রজন্মের তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের অ্যালবাম ‘ও রসিক তালতো ভাই’। রাজধানীর ধানমন্ডি ক্লাবে শনিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাজিয়া সুলতানা পুতুল ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। চ্যানেল হাশেম মিউজিকের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধানমন্ডি ক্লাবের সভাপতি হাবিব উল্যাহ বাবুল। বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা হাজারো গান শুধু নোয়াখালীর আঞ্চলিক সংগীত নয়, এটি বাংলাদেশের লোক সংগীত ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার লেখা ও সুরে লোকজীবনের আবেগ-অনুভুতির প্রতিচ্ছবি ফুটে…

Read More

ছক্কা মেরেও আউট তাসকিন, হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গেল টাইগাররা। জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ছিল ১৭ রান। ২০তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে এক পা পেছনে চলে যান তাসকিন। তার পা স্টাম্পে লেগে বেল পরে লাল বাতি জলে যায়। তবে তিনি ছক্কা হাঁকাতে ভুল করেননি। হিট আউট হয়ে যাওয়ায় সেই ছক্কা আর কাজে আসেনি। শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন আউট হওয়ায়; বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়। ১২০ বলে ১৬৬ রান তাড়া করতে নেমে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানে স্বীকৃত ৬ ব্যাটসম্যন…

Read More

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা (শাটডাউন) দীর্ঘায়িত হলে নভেম্বরের মাঝামাঝি থেকেই সেনা সদস্যদের বেতন দিতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার সিবিএস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ফেস দ্য নেশন-এ মার্গারেট ব্রেনানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মাসের মাঝামাঝি আমরা প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত তহবিল থেকে সামরিক সদস্যদের বেতন দিতে পেরেছি। নভেম্বরের শুরুতেও হয়তো দিতে পারব। কিন্তু ১৫ নভেম্বরের পর থেকে যারা দেশের জন্য জীবন বাজি রাখছেন, সেই সেনা সদস্যরা বেতন পাবেন না—এটা হবে এক বিরাট লজ্জার বিষয়। এর আগে গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করে জানায়, চলমান অর্থনৈতিক অচলাবস্থায় সামরিক সদস্যদের বেতন পরিশোধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

Read More

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছে। তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্তে ব্যাহত হবে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের…

Read More

শাই হোপ এবং রোভম্যান পাওয়েলের ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর। ১৫ ওভার খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১০১/৩ রান। তখন মনে হয়েছিল; সাধ্যের মধ্যেই থাকবে স্কোর। কিন্তু শেষ ৫ ওভার তথা ৩০ বলে একেরপর এক বাউন্ডারি হাঁকিয়ে ৬৪ রান করে ক্যারিবীয়রা। শাই হোপ এবং রোভম্যান পাওয়েলের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ক্যারিবীয়রা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জয় পেতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৬৬ রান করতে হবে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ওয়েষ্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করা উইন্ডজ;…

Read More

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারাগার থেকে প্রায় পাঁচ বছর পর মুক্তি পেয়েছেন অভিনেত্রী ও মডেল ইনতিসার আল হাম্মাদি। রোববার তার আইনজীবী খালিদ আল কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। মানবাধিকার সংগঠনগুলো ইনতিসারের মামলাকে অন্যায্য ও নির্যাতনে পরিপূর্ণ বলে বর্ণনা করেছে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ইনতিসারকে আটক করে বিদ্রোহীরা। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। পরে এক হুতি আদালত তাকে তথাকথিত ‘অশোভন আচরণ’ ও ‘মাদকদ্রব্য রাখার’ অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ইনতিসারের সঙ্গে সে সময় আরও তিন নারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ইনতিসার ও ইউসরা আল নাশরি একই মেয়াদের সাজা পান, অন্য দুই…

Read More

উড়ন্ত সূচনার পর ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ওপেনিং জুটি ভাঙেন। ১৩তম ওভারে পর পর ২ বলে ২ উইকেট তুলে নেন তারকা পেসার তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার ব্রান্ডন কিং ও চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা শেরেফান রাদারফোর্ড। আগের ওভারে ১৭ রান খরচ করলেও ১৩তম ওভারে বল করতে এসে মাত্র ২ রান খরোয় ক্যারিবীয় টপঅর্ডার দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তাসকিন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে; টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ওয়েষ্ট ইন্ডিজ।…

Read More

এবার নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটদলীয় মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রশংসায় মেতেছেন ইলন মাস্ক। এক্সে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই বিলিয়নিয়ার লিখেছেন, জোহরানই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ। ওই ভিডিওটি ২৬ অক্টোবর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি সমাবেশের। সেখানে শহরটি গভর্নর হোচুল মামদানির পক্ষে সাফাই গান এবং ভোট চেয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সমর্থকদের উদ্দেশে হোচুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু শহর নয়, দেশকেও পুনর্দখল করতে হবে। জোহরানকে নির্বাচিত করুন, আমেরিকাকে ফেরত আনুন। হোচুল গত সেপ্টেম্বরেই দ্য নিউইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে মামদানির প্রশংসা করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আদর্শিক পার্থক্য থাকলেও আমি বিশ্বাস করি মামদানি নিউইয়র্ক সিটির জন্য প্রয়োজনীয়…

Read More

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে, এবার দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। দক্ষিণী নির্মাতা নেলসন দিলীপকুমারের পরিচালনায় তামিল সিনেমা ‘জেলার ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। এ সিনেমায় তাকে দেখা যাবে আরেক বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে। সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘জেলার ২’-এর টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য ও শুটিং…

Read More